১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:১৪

সদ্য সংবাদ

বিএনপি এখন শেখ হাসিনার জন্য গলার কাঁটা: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক: পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু হওয়ার সম্ভাবনা দেখা দিলে আওয়ামী লীগ তাতে অংশ নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত ছাত্র ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু ও প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ হাসান মিন্টুর মুক্তির ...

সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে আগের দিনের চেয়ে প্রায় ১৯ শতাংশ লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে এক হাজার ১৫৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১৮৭ কোটি  ৭০ লাখ টাকা ...

৩ লাখ টাকার ভারতীয় গাঁজাসহ বিক্রেতা আটক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন পুরাতন রেলস্টশন এলাকায় থেকে তিন লাখ টাকার ১৪ কেজি ভারতীয় গাঁজাসহ মোঃ রাজন নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার সকাল ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ বলেন, আটককৃত রাজন সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন ট্রেনে বস্তাভর্তি গাঁজা ...

লক্ষ্মীপুরে জামায়াতের পাঁচ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রায়পুরে বিশেষ অভিযান চালিয়ে জামায়াতের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- লক্ষ্মীপুর পৌর শহরের সভাপতি আবুল ফারাহ নিশান, রায়পুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আবদুল আওয়াল রাসেল ও উপজেলা শাখার সুরা সদস্য আবুল কাশেম। বাকি দুজনের নামপরিচয় জানা না গেলেও তারা জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা ...

টস জিতে ব্যাটিংয়ে সাকিবরা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবারের আসরের নিজেদের প্রথম ম্যাচে দুই দলই হেরেছিল। কিন্তু এরপর থেকেই টানা জয়ের মধ্যে আছে ঢাকা ডায়ানামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পয়েন্ট তালিকার শীর্ষ দুটি জায়গাও ধরে রেখেছে দলদুটি। তবে কুমিল্লার চেয়ে এক ম্যাচ বেশি খেলে ১ পয়েন্ট বেশি নিয়ে এককভাবে শীর্ষে আছে ঢাকা। ঢাকার জন্য ব্যবধান বাড়ানোর ম্যাচ। আর কুমিল্লার লক্ষ্য প্রথমবারের মতো এককভাবে ...

মাছবোঝাই কাভার্ডভ্যানে মিলল এক লাখ ইয়াবা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে মাছবোঝাই একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। রোববার রাত তিনটার দিকে নগরীর বাকলিয়া থানার চাক্তাই এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর) মো.শহিদুল্লাহ। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এ এ এম হুমায়ুন কবির জানান, টেকনাফ থেকে আসা ...

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, ৩ আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিন আরোহী নিহত হয়েছেন। কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী মহাসড়কের পাতাড়ি মসজিদ এলাকায় সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার নিলুর খামার এলাকার মোতালেব ও সুজন এবং মাছুর খামার এলাকার সোহেল। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আফজালুল ইসলাম জানান, সকালে নিলুর খামার থেকে মোটরসাইকেলে তিনজন নাগেশ্বরী যাচ্ছিলেন। পথে পাতাড়ি মসজিদ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ ...

ইসরায়েলি বর্বরতা: এক বছরে নিহত ১৫ ফিলিস্তিনি শিশু

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:   ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর বর্বরতার শিকার হয়ে গত এক বছরে ১৫ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। এ সময়ে বন্দি করা হয়েছে ৩০০ শিশুকে। ফিলিস্তিনের পরিসংখ্যান এজেন্সির তথ্যমতে, পশ্চিম তীর এবং গাজায় এসব হত্যা ও গ্রেফতারের ঘটনা ঘটেছে। ফিলিস্তিন সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিসটিক্স (পিসিবিএস) গতকাল রোববার এক বিবৃতিতে এ তথ্য উল্লেখ করেছে।  এতে বলা হয়, গত এক বছরে ...

এবার জরিমানা গুণলেন তামিম-লিটন

স্পোর্টস ডেস্ক: বিপিএলে এবার জরিমানা গুণলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক তামিম ইকবাল ও উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস। ঘটনাটি ঘটে গত শনিবার রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে। আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে বিধি ভঙ্গ করেন কুমিল্লার এই দুই ক্রিকেটার। তারই জের ধরে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয় তাদের। এছাড়া তিনটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে তাদের নামের পাশে। এদিন ম্যাচ চলাকালিন রংপুর রাইডার্সের ব্যাটসম্যান ...

নাব্যতা সংকটে পাটুরিয়া-দৌলতদিয়ায় অপেক্ষামান ৪ শতাধিক ট্রাক

নিজস্ব প্রতিবেদক: নাব্যতা সংকটের কারণে ভোগান্তি পোহাচ্ছেন পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট ব্যবহারকারী সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকেরা। পরিবহন যাত্রীদের ভোগান্তি দুই থেকে তিন ঘণ্টায় শেষ হলেও পণ্যবাহী ট্রাক চালকদের অপেক্ষা করতে হচ্ছে দিনের পর দিন। আজ সোমবার সকাল পর্যন্ত নৌরুটের উভয় ঘাট এলাকায় যাত্রীবাহী পরিবহনের চাপ কম থাকলেও চার শতাধিক পণ্যবাহী ট্রাক নৌরুট পারের অপেক্ষায় রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ব্যাপারে ...