নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন করবেন দলের চেয়ারপারসন ও মা খালেদা জিয়া। আজ শনিবার রাত ৮টায় গুলশানে চেয়ারপারসনের রাজণৈতিক কার্যালয়ে ‘তারেক রহমান ও বাংলাদেশ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়ছে। বইটি লিখেছেন সাংবাদিক মাহবুবুর রহমান। মোড়ক উন্মোচনে খালেদা জিয়ার সঙ্গে দলের সিনিয়র নেতা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন চেয়ারপারসনের ...
সদ্য সংবাদ
নিরপেক্ষ নির্বাচন শুনলেই সরকার নার্ভাস হয়ে যায় : শামসুজ্জামান দুদু
নিজস্ব প্রতিবেদক: নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কথা শুনলেই সরকার নার্ভাস হয়ে যায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জাতীয় প্রেসক্লাবের সামনে শনিবার বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়ার মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। মানববন্ধনের আয়োজন করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন। শামসুজ্জামান দুদু বলেন, ‘বিএনপি নির্বাচনে যাবে শুনলে আওয়ামী লীগের অবস্থা খারাপ হয়ে যায়। সেই ...
বাংলাদেশে সব ধর্মের সহাবস্থানে মুগ্ধ পোপ ফ্রান্সিস
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতা এবং সব সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান দেখে মুগ্ধ হয়েছেন ঢাকায় সফররত ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বলেও মন্তব্য করেন তিনি। শনিবার সকালে তেজঁগাও হলি রোজারিও গির্জায় খ্রিস্টান যাজক, ধর্মগুরু ও ধর্মীয় নেতাদের সমাবেশে দেয়া বক্তব্যে পোপ এই মন্তব্য করেন। ভাষণের পর চার্চের কবরস্থান পরিদর্শন করেন পোপ ফ্রান্সিস। তিন দিনের ...
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে জশনে জুলুস
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস বা আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাজধানীর বাহাদুর শাহ পার্ক থেকে এই শোভাযাত্রাটি বের হয়ে। এর আয়োজন করে দাওয়াতুল ইসলাম বদরপুর দরবার শরিফ। এতে নেতৃত্ব দেন পীর সাহেব আল্লামা ড. সাইয়েদ মুতাওয়াক্কিল বিল্লাল রব্বানি। তিনি বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবসই পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নামে ...
প্রধানমন্ত্রী তিন দিনের সফরে কম্বোডিয়া যাচ্ছেন রবিবার
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সরকারি সফরে কম্বোডিয়ায় যাচ্ছেন রবিবার। এ দিন সকালে নমপেনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন। তার এই সফরে এশিয়ার এই দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা করছে ঢাকা। প্রধানমন্ত্রী এবং তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ...
পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবি শুভংকরের ফাঁকি: সন্তু লারমা
নিজস্ব প্রতিবেদক: পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, ‘পার্বত্য চট্টগ্রামে এখন ঔপনিবেশিক শাসনব্যবস্থা চলছে। সংবিধান থেকে আমাদের মুছে দেওয়া হয়েছে। আমাদের অস্তিত্বহীন করে ফেলা হয়েছে। পাহাড়ি জনগণ এখন কোথায় যাবে? কোথায় আশ্রয় নেবে?’ পার্বত্য চট্টগ্রাম চুক্তির দুই দশক পূর্তি উপলক্ষে আজ শনিবার রাজধানীর ফার্মগেটে ডেইলি স্টার ভবনে এক আলোচনা সভায় সন্তু ...
মহানবীর আদর্শ অনুসরণে দুঃসময় দূর হবে: খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, মহান আল্লাহ বিশ্বজগতের রহমত স্বরূপ হজরত মুহম্মদ (স)-কে প্রেরণ করেন। বিশ্বনবীর আবির্ভাবে পৃথিবীতে মানুষ ইহলৌকিক ও পারলৌকিক জগতের মুক্তির সন্ধান পায় এবং নিজেদের কল্যাণ ও শান্তির নিশ্চয়তা লাভ করে। সমাজে বিদ্যমান শত অনাচার ও কদর্যতার গ্লানি উপেক্ষা করে মহানবী মুহম্মদ (স) মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে ...
ভারতে প্রতি ঘণ্টায় চারটি শিশু যৌন হয়রানির শিকার
দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক: বিশ্বের মধ্যে বর্তমানে ভারতেই সবচেয়ে বেশি সংখ্যক শিশু যৌন হয়রানির শিকার। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, ভারতে প্রতি ১৫ মিনিটে একটি শিশু যৌন হয়রানির শিকার হচ্ছে। ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর এক প্রতিবেদনে দেখা গেছে, শিশুদের বিরুদ্ধে যৌন হয়রানির ঘটনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি ভারতে ১০ বছরের একটি কন্যাশিশু ধর্ষণের শিকার হয়ে গণমাধ্যমে শিরোনাম হলে শিশুদের যৌন ...
ইবির ‘এফ’ ইউনিটে পাশের হার ৬ শতাংশ
নিজস্ব প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। পাশের হার ৬.১১ শতাংশ। শনিবার সকাল ৯ টায় উপাচার্যের কার্যালয়ে ইউনিট সমন্বয়ক ও গনিত বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান ‘এফ’ ইউনিটের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর নিকট ফলাফল হস্তান্তর করা হয়। এ সময় সেখানে ...
চট্টগ্রামে কার্টন ফ্যাক্টরিতে আগুন
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে বৈদ্যুতিক শটসার্কিট থেকে সৃষ্ট আগুনে এসএ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কোম্পানি নামে একটি কার্টন ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে নগরীর বায়েজিদ থানার বালুছড়ার কুলগাঁও এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগ্রাবাদ ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের কর্মকর্তা প্রহ্লাদ কুমার সিংহ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কামাল উদ্দিনের নেতৃত্বে প্রায় ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর