১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:৩৩

সদ্য সংবাদ

এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এমডিকে অপসারণ

নিজস্ব প্রতিবেদক: ঋণ কেলেঙ্কারির ঘটনায় এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এমডি দেওয়ান মুজিবুর রহমানকে অপসারণের চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার তাকে এ চিঠি পাঠানো হয় বলে গণমাধ্যমকে বলেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা। ব্যাংক কোম্পানি আইনের ৪৬ (১) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংক তাকে অপসারণ করে। অপসরারণের প্রক্রিয়ার অংশ হিসেবে এর আগে মুজিবুর রহমান ব্যক্তিগত শুনানিতে আগ্রহী কি-না তা জানতে চেয়ে বাণিজ্যিক ব্যাংকের ...

বিশ্বের প্রথম বিটকয়েন বিলিওনিয়র এই জমজ ভাই

আন্তর্জাতিক ডেস্ক: তথ্য-প্রযুক্তির এই যুগে বিটকয়েন নামটা মানুষের কাছে বেশ পরিচিত। বাস্তবে বিটকয়েনের কোনো অস্তিত্ব না থাকলেও ভার্চুয়াল দুনিয়ায় এটা বেশ চর্চিত বিষয়। বিটকয়েন হল লেনদেন হওয়ার সাংকেতিক মুদ্রা। বিটকয়েনটা আসলে কী: ২০০৮ সালে সাতোশি নাকামোতো এই মুদ্রা ব্যবস্থার প্রচলন করেন। বিটকয়েনের লেনদেনটি বিটকয়েন মাইনার নামে একটি সার্ভার কর্তৃক সুরক্ষিত থাকে। পিয়ার-টু-পিয়ার যোগাযোগ ব্যবস্থায় যুক্ত থাকা একাধিক কম্পিউটার বা স্মার্টফোনের ...

জবি’র পাঠ্যক্রমে মুক্তিযুদ্ধের ইতিহাস অন্তর্ভুক্ত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস’ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, জঙ্গিবাদ উত্থান রোধে শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ক পাঠ্যবই বাধ্যতামূলক করেছে। সে আলোকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস’ বিষয়ে পাঠদানের উদ্যোগ গ্রহণ করেছে। উল্লেখ্য, ...

সুন্দরবনে বিদেশি পর্যটকদের কাছ থেকে ড্রোন জব্দ

নিজস্ব প্রতিবেদক: পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের আলোরকোলে বিদেশি পর্যটকদের কাছ থেকে একটি ড্রোন জব্দ করেছে সুন্দরবন বিভাগ।বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান বুধবার সাড়ে ১০টায় মুঠোফোনে  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘বাংলার বন সুন্দরবন’ নামের একটি লঞ্চে করে দক্ষিণ ইউরোপের দেশ মাল্টার ১২ নাগরিক ৪ ডিসেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ঘোরার অনুমতি নিয়ে সুন্দরবনের ...

চট্টগ্রামে ৪৭০০ ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে তরুণীর পায়ে ইয়াবার প্যাকেট বেঁধে অভিনব কায়দায় পাচারের সময় দুই নারীসহ চারজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এসময় তাদের কাছ থেকে ৪৭০০ ইয়াবা উদ্ধার করা হয়। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে নগরীর স্টেশন রোড থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, ফরিদপুরের নূপুর ওরফে শ্রাবণী (২৫), টেকনাফের আনোয়ারা বেগম (৪৫), গোপালগঞ্জের ফখরুল গাজী (৪৪) ও সমীর মালো (৩৩)। ...

আজ রংপুর রাইডার্সের বিপক্ষে ঢাকা ডায়নামাইটস

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) পঞ্চম আসর প্রায় শেষ হতে চললো। গ্রুপ পর্বের জমজমাট শেষ হয়ে এসেছে। আজই মাঠে গড়াবে গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ। এরপর কোয়ালিফায়ারের লড়াই। ১২ ডিসেম্বর মেগা ফাইনাল। শিরোপা লড়াইয়ে অবতীর্ণ হবে কোন দুটি দল? জানা যাবে ৮ এবং ১০ই ডিসেম্বর। তার আগে এখনও কিছু হিসেব-নিকেশের লড়াই বাকি রয়ে গিয়েছে। শেষ চারের ফরম্যাট যেহেতু সেমিফাইনালের ...

মানুষের কল্যাণে কাজ করতে চান নাদিরা হিজড়া

নিজস্ব প্রতিবেদক: রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী হয়েছেন হিজড়া বা তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের নাদিরা খানম।প্রতীক বরাদ্দের পর তিনি তার নির্বাচনী এলাকা (১৮, ২০ ও ২২নং) ওয়ার্ডে গণসংযোগ শুরু করেছেন। ভোটারদের দোয়ারে দোয়ারে গিয়ে ভোটভিক্ষা করছেন। প্রতিদিন ব্যস্ত সময় পার করছেন নির্বাচনী প্রচার-প্রচারণায়। তার নির্বাচনী প্রতীক হচ্ছে ‘মোবাইল’। ওই সংরক্ষিত আসনে নাদিরা ছাড়াও আরো ৭ জন প্রার্থী ...

কুষ্টিয়ায় পুলিশের অভিযানে আটক ৪০

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামিসহ ৪০ জনকে আটক করেছে পুলিশ। সপ্তাহ ব্যাপী এ অভিযান মঙ্গববার রাত ১২ টা ১ মিনিটে শুরু হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে জেলা পুলিশ কন্টোল রুম থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। আটকদের মধ্যে- দৌলতপুরে ৯ জন, কুমারখালীতে ৮ জন, মিরপুর ৬ জন, কুষ্টিয়া মডেল থানায় ৯ জন, ইবি থানায় ২ ...

ট্রাম্পের ঘোষণা নিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলি রাজধানী ঘোষণা করবেন বলে জানিয়েছেন মার্কিন শীর্ষ কর্মকর্তারা। সেইসঙ্গে তেলআবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করা হবে বলেও জানান তারা। এ নিয়ে মধ্যপ্রাচ্য তথা ওই অঞ্চলে নতুন করে অস্থিরতার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বরাত দিয়ে আলজাজিরার খবরে বলা হয়েছে, বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প এক ভাষণে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা ...

এলএনজি ও বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ৫৮ কোটি ডলার ঋণ দেবে এডিবি

দৈনিক দেশজনতা ডেস্ক: তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল ও বিদ্যুৎ প্রকল্পে ৫৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। যা মুদ্রায় দাঁড়ায় ৪ হাজার ৬৬৪ কোটি টাকা। মঙ্গলবার ফিলিপাইনের ম্যানিলায় সদর দফতরে অনুষ্ঠিত বোর্ড সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। এডিবির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ ঋণের আংশিক ঝুঁকি বহনের নিশ্চয়তা দিয়ে রিলায়েন্স বাংলাদেশ ...