১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:৩৭

সদ্য সংবাদ

অবশেষে বিপিএল থেকে কুমিল্লার বিদায়

স্পোর্টস ডেস্ক: লক্ষ্যটা যখন ১৯৩ রান, তখন মানসিকভাবেই যেন হেরে বসেছিল। শেষ পর্যন্ত সেই মানসিক চাপ থেকে বেরই হতে পারলো না তামিম ইকবালের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রংপুর রাইডার্সের কাছে ৩৬ রানে হেরে যেতে হলো গ্রুপ পর্বে দুর্দান্ত খেলা কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। তামিমদের হারিয়ে আগামীকাল বিপিএলের ফাইনালে ঢাকার মুখোমুখি হচ্ছে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স। ্ বৃষ্টির কারণে দুই দিনে ভাগ হয়ে ...

কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় চলাচল বন্ধ, মাঝনদীতে ৪ ফেরি

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ী জেলার দৌলতদিয়া নৌপথে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার কারণে মাঝনদীতে আটকা পড়েছে চারটি ফেরি। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে সোমবার দিবাগত রাত ৪টা থেকে ওই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এদিকে, ঘন কুয়াশায় মাঝনদীতে আটকা পড়েছে চারটি ফেরি। যাত্রী ও যানবাহনবোঝাই ওই চারটি ফেরি মাঝনদীতে নোঙর করেছে। আর ফেরি ...

শোষকের বিরুদ্ধে ভাসানী সংগ্রাম করেছেন আজীবন : খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘রাজনৈতিক জীবনে মওলানা ভাসানী আজীবন শোষিতের পক্ষ নিয়ে শোষকের বিরুদ্ধে সংগ্রাম করেছেন অক্লান্তভাবে। তিনি নিপীড়িত নির্যাতিত মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সকল সময় থেকেছেন আপসহীন নেতৃত্বের ভূমিকায়। মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৩৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দেয়া এক বিবৃতিতে বেগম খালেদা জিয়া এসব কথা বলেন। বেগম খালেদা জিয়া বলেন, মজলুম জননেতা মওলানা আবদুল ...

ফিক্সিং ইস্যুতে এবার নিষিদ্ধ পাকিস্তানি নাসির জামশেদ

স্পোর্টস ডেস্ক: স্পট-ফিক্সিং ইস্যুতে নিষিদ্ধ হলেন আরেক পাকিস্তানি ক্রিকেটার নাসির জামশেদ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জামশেদকে এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে। পাকিস্তান সুপার লিগের গত আসরে স্পট-ফিক্সিং তদন্তে পিসিবিকে ঠিকমতো সহযোগিতা না করায় এই নিষেধাজ্ঞা দেয়া হয়। পাকিস্তান সুপার লিগে স্পট-ফিক্সিংয়ে জড়িয়ে পড়ার ঘটনা কিংবা বোর্ডকে তদন্তে সহায়তা না করায় এই নিয়ে পঞ্চম ক্রিকেটারকে নিষিদ্ধ করল ...

আফগানিস্তানের টেস্ট অভিষেক ভারতের বিপক্ষে

স্পোর্টস ডেস্ক: এবছরই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পূর্ণাঙ্গ সদস্যের মর্যাদা লাভ করে আফগানিস্তান ও আয়ারল্যান্ড। তবে ২০১৮ সালে সূচির জটিলতার কারণে সময় ঠিক মিলছিল না। তবে সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ঘোষণা দিয়েছে যে আফগানিস্তান তাদের প্রথম টেস্ট খেলবে ভারতের বিপক্ষে। ম্যাচটি আয়োজিত হবে ভারতেরই মাটিতে। আফগানিস্তানের ক্রিকেট ইতিহাস বেশ পুরোনো। তবে সাম্প্রতিক সময়ে দেশটির ক্রিকেট সবার নজর কেড়েছে। ২০১১ ...

সৌদিতে সিনেমা প্রদর্শনে নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক: আগামী বছরের প্রথমদিক থেকেই হলে গিয়ে সিনেমা দেখার সুযোগ পেতে পারেন সৌদি আরবের নাগরিকরা। আগামী বছর থেকে জনসাধারণকে সিনেমা দেখার অনুমতি দেওয়া হবে বলে সোমবার এক বিবৃতিতে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, খবর বার্তা সংস্থা রয়টার্সের। বিবৃতিতে সৌদি আরবের সংস্কৃতি ও তথ্যমন্ত্রী আওয়াদ বিন সালেহ আলওয়াদ বলেছেন, “শিল্পটির নিয়ন্ত্রক সংস্থা হিসেবে জেনারেল কমিশন ফর অভিওভিজুয়াল মিডিয়া সৌদি আরবে সিনেমার অনুমোদন ...

রোহিঙ্গাদের জন্য ইউএসএইডের ৭৫ লাখ মার্কিন ডলার অনুদান

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএইড) ফুড ফর পিস প্রোগ্রামের আওতায় রোহিঙ্গা শরণার্থীদের পুষ্টিমান উন্নয়নে ৭৫ লাখ মার্কিন ডলার অনুদান প্রদানের ঘোষণা দিয়েছে। ইউনিসেফের মাধ্যমে এ অনুদান দেয়া হবে। গত ২৪ আগস্ট থেকে শুরু হওয়া রোহিঙ্গা সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্র সরকার এ পর্যন্ত ৯০ মিলিয়ন ডলারেরও বেশি সহায়তা প্রদান করে। আজ ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে ইউএসএইড, বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ...

কাল জাতীয় জরুরি সেবা ৯৯৯ উদ্বোধন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানোর লক্ষ্যে চালু হচ্ছে জাতীয় জরুরি সেবা ৯৯৯ কার্যক্রম। আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ রাজধানীর আব্দুল গণি রোডে পুলিশ কন্ট্রোল রুমে জাতীয় জরুরি সেবা ৯৯৯ কার্যক্রম উদ্বোধন করবেন। পরে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ...

২০২০ সালের মধ্যে পায়রা বন্দরে দুটি টার্মিনাল চালু হবে: নৌ-পরিবহন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ২০২০ সালের মধ্যে পায়রা বন্দরে একটি কয়লা/বাল্ক টার্মিনাল ও একটি মাল্টিপারপাস টার্মিনাল চালু হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। আজ সোমবার রাজধানীর এক হোটেলে যৌথ কোম্পানি গঠন সংক্রান্ত এক চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। চুক্তিপত্রে স্বাক্ষর করেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর জাহাঙ্গীর আলম এবং জান ডি নুল এর ব্যবস্থাপনা পরিচালক জান পিটার ডি নুল। অনুষ্ঠানে ...

৪০ হাজার পিস ইয়াবাসহ ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তুরাগ থানার দক্ষিণ রাজাবাড়ী এলাকা থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ মো. বেলাল উদ্দিন (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-২। সোমবার ভোর রাতে দক্ষিণ রাজাবাড়ীর বি ব্লকের ৫ নম্বর রোডের ২ নম্বর ওয়ার্ডের ১৪ নম্বর বাড়ির ২য় তলা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। র‌্যাব-২ এর সিনিয়র এএসপি মোহাম্মদ রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ ...