১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:৩২

সদ্য সংবাদ

ভুটানকে হারিয়ে প্রায় নিশ্চিত বাংলাদেশের ফাইনাল-যাত্রা

স্পোর্টস ডেস্ক: দেশের মাটিতে বড় আয়োজনে দারুণ পারফর্মই করছে বাংলাদেশের মেয়েরা। মঙ্গলবার সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল তারা অনেকটাই নিশ্চিত করে রাখলো ভুটানকে হারিয়ে। সকাল সাড়ে এগারোটায় শুরু হওয়া ম্যাচে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে লাল সবুজের দল জিতেছে ৩-০ গোলে। বেলা আড়াইটায় দিনের শেষ ম্যাচে ভারত নেপালকে হারালেই বা ম্যাচটি ড্র হলেও এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ উঠে ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে যৌথ কার্যকরী গ্রুপ গঠিত

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে যৌথ কার্যকরী গ্রুপ (জেডাব্লিউজি) গঠন করা হয়েছে। জেডাব্লিউজি’র টার্মস অব রেফারেন্সও (কার্যপদ্ধতি) সই হয়েছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আগামী ২৩ জানুয়ারি থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে জেডাব্লিউজি প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করবে। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে জেডাব্লিউজির কার্যপদ্ধতি সই হয়। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ...

পাইওনিয়ার ডেন্টাল কলেজ হোস্টেলে নেপালি শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: পাইওনিয়ার ডেন্টাল কলেজের বিনিশা শাহ নামে এক শিক্ষার্থী (নেপালি নাগরিক) আত্মহত্যা করেছে। মঙ্গলবার কোনো এক সময় রাজধানীর ভাটারা থানাধীন মেডিকেল কলেজটির হোস্টেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ভাটারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর পৌনে ২টার দিকে আত্মহত্যার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দৈনিক দেশজনতা /এমএইচ

হার্টের ভাল্ব ২৬ হাজার, প্রেস মেকার সর্বোচ্চ ৪ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: হাসপাতালে সরবরাহকৃত বিভিন্ন ব্র্যান্ডের হার্টের ভাল্বের মূল্য সর্বনিম্ন ৪ হাজার ৮০০ টাকা থেকে ২৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আর প্রেস মেকারের দাম ৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৪ লাখ ৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে মহাখালীতে ওষুধ প্রশাসন অধিদফতরে এক সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। মোট ১৭টি কোম্পানি এই বাল্ব এবং প্রেস মেকার ...

ফারমার্স ব্যাংকের এমডিকে অপসারণ

নিজস্ব প্রতিবেদক: দায়িত্বে অবহেলা ও ব্যাংক পরিচালনায় ব্যর্থতার দায়ে বেসরকারি ফারমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একেএম শামীমকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার সকালে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কার সাহা এ তথ্য জানান। একেএম শামীমের বিরুদ্ধে ঋণ বিতরণ সংক্রান্ত অনিয়মে পরিচালনা পর্ষদকে সহায়তা করার অভিযোগ উঠেছিল। এ কারণে গত ২৬ নভেম্বর তাকে অপসারণে নোটিশ দেয় বাংলাদেশ ব্যাংক। ব্যাংক কোম্পানি ...

ভারতীয় সিনেমায় ইতিহাস বিকৃতি: ভারত-পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের জন্ম

দৈনিক দেশজনতা ডেস্ক: ১৯৭১ সালে ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম, ৩০ লাখ মানুষের আত্মত্যাগ আর তিন লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ নামক একটি দেশের জন্ম। এই যুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল ভ্রাতৃপ্রতীম রাষ্ট্র ভারত। তবে সেই রাষ্ট্রের বিরুদ্ধেই এবার বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ইতিহাস বিকৃতির অভিযোগ উঠেছে। বাংলাদেশিদের কোনো অবদান নয় বলিউডের আপকামিং সিনেমা ‘আইয়ারি’-তে দেখানো হয়েছে ভারত ...

জেরুজালেম ইস্যুতে জাতিসংঘে অন্য পথে তুরস্ক ও ফিলিস্তিন

আন্তর্জাতিক ডেস্ক: দখলকৃত জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা এবং সেখানে দূতাবাস স্থানান্তরের মার্কিন সিদ্ধান্তের প্রতিবাদে নিরাপত্তা পরিষদে আনা প্রস্তাব ভেটো দিয়ে উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার বিষয়টি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে যাওয়ার ঘোষণা দিয়েছে তুরস্ক ও ফিলিস্তিন। সাধারণ পরিষদের সদস্যদের জেরুজালেম ইস্যুতে সরব করার জন্য তুরস্ক ও ফিলিস্তিন কাজ করছে। নিরাপত্তা পরিষদের ১৪ সদস্য রাষ্ট্রকে পাশ কাটিয়ে একক সিদ্ধান্তে জেরুজালেম ইস্যুতে গৃহীত ...

জেরুজালেম ইস্যু: জাতিসংঘের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেম ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত এক খসড়া প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর আল-জাজিরা ও রয়টার্সের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দেয়ার ও ওই শহরে মার্কিন দূতাবাস স্থাপনের পরিকল্পনার বিরোধিতা করে এই খসড়া প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। এ প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে, সেটাও আগে থেকেই অনুমান করা হচ্ছিল। গত ছয় বছরের মধ্যে ...

যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ১

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের সাফোক এলাকায় মার্কিন বিমানঘাঁটিতে গাড়ি নিয়ে অনুপ্রবেশের চেষ্টার সময় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মার্কিন সেনা সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সোমবার বিবিসি এক প্রতিবেদন থেকে জানা যায়, ওই ব্যক্তি সামান্য আহত হয়েছেন। তার শরীরের নানা জায়গায় কেটে-ছিঁড়ে গেছে। তাকে হেফাজতে নিয়েছে সাফোক পুলিশ। একে ‘গুরুতর ঘটনা’ বলে মন্তব্য করেছে পুলিশ। তবে এর সঙ্গে ...

মুন্সীগঞ্জে প্রাথমিকের প্রশ্ন ফাঁসের পর নতুন প্রশ্নে পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জ সদর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় ১১৯টি বিদ্যালয়ের স্থগিত পরীক্ষা নতুন প্রশ্নপত্রে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। আজ থেকে মূল বিষয়ের পরীক্ষা শুরু হবে। এর আগে গত রোববার শারীরিক শিক্ষা ও গতকাল সোমবার চারুকারু বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। নতুন প্রশ্নপত্রে মঙ্গলবার সকাল ১০টা থেকে দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণির বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর পর্যায়ক্রমে ...