আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতির সিদ্ধান্তটিকে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ার জন্য ‘বিপজ্জনক’ বলে মনে করছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস এবং জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার এক একান্ত বৈঠকে এ ব্যাপারে সম্মত হন তারা। ফিলিস্তিনি-ইসরাইল সংঘাত নিরসনে দ্বি-রাষ্ট্র সমাধান নীতির প্রতিও জোর দেন এই দুই নেতা। ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানীর ...
সদ্য সংবাদ
কুর্দিস্তানে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ: নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের কুর্দিস্তানে কুর্দি আঞ্চলিক সরকারের (কেআরজি) পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন আরো কয়েক ডজন লোক। স্বাধীনতার দাবিতে বাগদাদের সাথে দর কষাকষিতে ব্যর্থতা, সরকারের দুর্নীতি ও অর্থনৈতিক মন্দার কারণে ইরাকের স্বায়ত্তশাসিত অঞ্চল কুর্দিস্তানে গত সোমবার বিক্ষোভ শুরু হয়। মঙ্গলবার এই বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভকারীরা কুর্দিস্তানের বিভিন্ন শহরে পাঁচটি ...
সৌদি ছাড়াই নতুন জোট গঠনের উদ্যোগ, যোগ দেবে ইরান ও ভারত
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ বা প্রভাবে যে ধরনের রাজনীতি শুরু করেছে সে ধরনের বলয় থেকে বের হয়ে আসছে চাচ্ছে উপসাগরের অন্যান্য রাজতন্ত্রের দেশগুলো। ওমানের এক শীর্ষ রাজনীতিবিদ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যপ্রাচ্য নীতি এক হলেও তাতে এ অঞ্চলে স্থিতিশীলতা বিনস্ট করছে। সিরিয়া ও ইয়েমেনে চাপিয়ে দেওয়া যুদ্ধ ছাড়াও লিবিয়া, ইরাক পরিস্থিতি এক্ষেত্রে জলজ্যান্ত ...
ভয়-ভীতি দেখানোয় ভোটাররা কেন্দ্রে আসতে পারেনি: রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার নানা ভাবে ভোটারদের মধ্যে ভয়ভীতি ছড়িয়ে দেয়ার মাধ্যমে ভোটারদের উপস্থিতি নজিরবিহীন। বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। রিজভী বলেন, ‘এ পর্যন্ত আমাদের জানামতে রংপুর সিটি নির্বাচনে ভোটারদের উপস্থিতি অত্যন্ত কম। নির্বাচনী তফশীল ঘোষণার ...
রংপুর সিটির শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
রংপুর প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুরু হওয়া এই ভোট উৎসব শেষ হয় বিকাল চারটায়। গণতন্ত্রের উৎসবে শামিল হতে স্বতস্ফূর্তভাবে সাড়া দিয়েছে রংপুর নগরীর ভোটাররা। কিছু অভিযোগ থাকলেও সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশেই শেষ হয়েছে ভোট। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কিছুক্ষণ বিরতি দিয়ে শুরু হয় ভোটগণনা। তারা আশা করছেন সন্ধ্যা নাগাদ আসতে ...
ব্যবসায়ীদের সঙ্গে বাড়াবাড়ি করলে তারা পেঁয়াজ বিক্রি করবে না
নিজস্ব প্রতিবেদক: বাজার মনিটরিংয়ের নামে ব্যবসায়ীদের সঙ্গে যখন বেশি বাড়াবাড়ি করবেন, তখন দেখবেন তারা স্ট্রংলি পেঁয়াজ আর বিক্রিই করবে না। ফলে তখন কি করার থাকবে বলুন। পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ার আরেকটি কারণ হলো অনেকদিন পর এবছর দেশে বড় বন্যা হয়েছে। হাওর অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।’ আসামের অর্থ ও পিডব্লিউডি মন্ত্রীর সঙ্গে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের অফিস কক্ষে সাক্ষাত শেষে সাংবাদিকদের এসব ...
জেরুসালেম ইস্যুতে বিরোধীদের আর্থিক সাহায্য বন্ধের হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক: জেরুসালেম ইস্যুতে বিরুদ্ধে থাকা দেশগুলোকে আর্থিক সহায়তা বন্ধের হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুসালেমের নাম প্রত্যাহারের প্রস্তাবে আজ জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে ভোট অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সোমবার মিসর জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে জেরুসালেম প্রশ্নে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করে। ১৪টি সদস্য দেশ সে প্রস্তাবের পক্ষে ভোট দিলেও স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র ভেটো দেয়ায় প্রস্তাবটি বাতিল হয়ে যায়। খসড়া ...
তিন মালিকের জামিন স্থগিতের মেয়াদ বাড়ল
নিজস্ব প্রতিবেদক: অর্থ পাচারের অভিযোগে করা পৃথক তিন মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিম ও তাঁর দুই ভাই গুলজার আহমেদ ও আজাদ আহমেদ জামিন স্থগিতের মেয়াদ বাড়িয়েছেন চেম্বার বিচারপতি। ২ জানুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে বিষয়টি শুনানির জন্য রাখা হয়েছে। সে পর্যন্ত স্থগিতাদেশ চলমান থাকবে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার অবকাশকালীন চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার এই আদেশ দেন। এর ...
নতি স্বীকার করবেন না জাতিসংঘের মানবাধিকার প্রধান
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান কর্মকর্তা জেইদ রাদ আল হুসেইন বুধবার বলেছেন, তিনি তার পদে দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার জন্য নতি স্বীকার করবেন না। হুসেইন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক হিসেবে পরিচিত। জাতিসংঘের হিউম্যান রাইটসের হাই কমিশনার হুসেইন এক ই-মেইলে জানান, আগস্ট মাসে তার চাকরির দ্বিতীয় মেয়াদের জন্যে তিনি তার সংস্থার বিশুদ্ধতা বিকিয়ে দেবেন না। চলতি সপ্তাহের গোড়ার দিকে ...
দেশকে উন্নত-সমৃদ্ধ করার প্রত্যয় প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: বিজয়ী জাতি হিসেবে দেশকে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠা করার প্রত্যয় জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে রাজধানীর শাহবাগে সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে এ প্রত্যয় জানান তিনি। এ সময় শেখ হাসিনা বলেন, বাঙালি জাতি হিসেবে আমরা মাথা উঁচু করে বলতে চাই- আজকে স্বাধীন এ দেশ আন্তর্জাতিক পর্যায়ে স্থান পেয়েছে। তিনি বলেন, কারো সাথে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর