আন্তর্জাতিক ডেস্ক: ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। আগামী বছরের মার্চে জাতীয় সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তিনি এ উদ্যোগ নিলেন। সরকার দ্রুত প্রেসিডেন্টের এ সিদ্ধান্তকে ডিক্রি হিসেবে ও সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করবে বলে বিবিসির এক খবরে বলা হয়েছে। এদিকে, পার্লামেন্ট ভেঙে যাওয়ার ফলে দেশটির জনপ্রিয় বিরোধী দল ফাইভ স্টার ও ফোরজা ইতালিয়ার কাছে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে ...
সদ্য সংবাদ
চার সপ্তাহ পর ঊর্ধ্বমুখী শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক: টানা চার সপ্তাহ মূল্য সূচক ও লেনদেন হ্রাসের পর ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে দেশের শেয়ারবাজার। শেষ সপ্তাহজুড়ে (২৪ থেকে ২৮ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবক’টি মূল্য সূচক এবং দৈনিক গড় লেনদেন বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬১ দশমিক ৭৩ পয়েন্ট বা ১ শতাংশ। আগের সপ্তাহে এ সূচকটি কমেছিল ৪৭ দশমকি ২৩ পয়েন্ট বা ...
গণতন্ত্রের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে জনগণকে নিয়ে রুখে দেবো আমরা : নোমান
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, স্বৈরাচার আইয়ুব খান ও ইয়াহিয়া খান পরাজিত হয়েছেন। তাদের বন্দুক কোনো কাজে আসেনি। এরশাদ ক্ষমতায় থাকার জন্য বহু চেষ্টা করেছেন কিন্তু পারেননি। গণতন্ত্রের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে আমরা রুখে দেবো। শুক্রবার দুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ...
চট্টগ্রাম ও খুলনায় নৌবাহিনীর সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া উপলক্ষে চট্টগ্রাম ও খুলনায় সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনার ‘এক্সারসাইজ সেফ গার্ড-২০১৭’ অনুষ্ঠিত হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে চট্টগ্রামের বানৌজা ঈসা খানের স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিক্সে (এসএমডব্লিউটি) চট্টগ্রাম নৌ অঞ্চলের দুই দিনব্যাপী সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনার বৃহস্পতিবার শেষ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল এম আবু ...
বাংলাদেশ প্রিমিয়ার লিগে জমেছে অবনমন বাঁচানোর লড়াই
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই যেমন জমেছে, তেমন জমেছে অবনমন থেকে বাঁচানোর লড়াইও। ১১ দলের প্রিমিয়ার লিগ থেকে এবার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে নেমে যাবে একটি ক্লাব। ১৯ রাউন্ড শেষে অবনমনের বেশি ঝুঁকিতে আছে ৩ দল। পুরোনো ঢাকার দুই ক্লাব রহমতগঞ্জ ও ফরাশগঞ্জের সঙ্গে ঝুঁকিতে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রও। ১৩ পয়েন্ট নিয়ে সবার নিচে রহমতগঞ্জ। ১৪ পয়েন্ট নিয়ে তাদের ...
সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শুক্রবার বেলা পৌনে ১১টায় শায়েস্তাগঞ্জ রেলক্রসিংয়ে বগিটি লাইনচ্যুত হয়। শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বক্কুর সিদ্দিক জানান, শ্রীমঙ্গল থেকে আখাউড়াগামী মালবাহী একটি ট্রেন শায়েস্তাগঞ্জে লাইনুচ্যত হয়। এতে শায়েস্তাগঞ্জ জংশনে পারাবত ও শ্রীমঙ্গল স্টেশনে জয়ন্তিকা ট্রেন আটকা পড়েছে। লাইনচ্যুত বগিটি উদ্ধারে কাজ ...
১২ ঘণ্টা পর দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশার কারণে দীর্ঘ প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া দিয়ে ফেরি চলাচল শুরু হয়েছে।শুক্রবার বেলা ১১টার দিকে পদ্মার অববাহিকায় কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় আটকা পড়েছে শতশত যানবাহন। এতে আটকা পড়া যাত্রীরা চরম দুর্ভোগে পোহাচ্ছেন। এরআগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে ...
রাজধানীর বাজারগুলোতে কমছে পেঁয়াজের ঝাঁজ ,সবজিতে স্বস্তি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাজারগুলোতে নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ায় দেশি ও আমদানি করা উভয় ধরনের পেঁয়াজের দাম কিছুটা কমেছে। তবে এখনও বাজারভেদে ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। এমনকি অধিকাংশ বাজারে দেশি পুরাতন পেঁয়াজ পাওয়া যাচ্ছে না। তবে সবজির বাজারে ফিরে এসেছে স্বস্তি। আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজার, শান্তিনগর, রামপুরা, মালিবাগ হাজীপাড়া এবং খিলগাঁও অঞ্চলের বিভিন্ন ...
রাজধানীতে ক্যান্সারের নকল প্রতিষেধকসহ আটক ২
নিজস্ব প্রতিবেদক: ক্যান্সারের নকল প্রতিষেধকসহ জীবন রক্ষাকারী বিপুল পরিমাণ নকল ওষুধসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার রাজধানীতে পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করে সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিট। বিষয়টি নিশ্চিত করে সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের সহকারী পুলিশ সুপার শারমিন জাহান বলেন, সর্বশেষ খবর অনুযায়ী অভিযান অব্যাহত রয়েছে। আজ (শুক্রবার) সকাল সাড়ে ১১টায় মালিবাগস্থ সিআইডি সদর দফতরের ...
ঐতিহ্যবাহীর তালিকায় ঢাকার ৭৫ ভবন-স্থাপনা
নিজস্ব প্রতিবেদক: ঐতিহ্যবাহী নান্দনিক, বৈজ্ঞানিক, সামাজিক এবং ধর্মীয় গুরুত্বের বিবেচনায় ঢাকার ৭৫টি ভবন বা স্থাপনাকে বিশেষভাবে সংরক্ষণের জন্য তালিকাভুক্ত করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ঢাকা মহানগর ইমারত (নির্মাণ, উন্নয়ন, সংরক্ষণ ও অপসারণ) বিধিমালা-২০০৮ এর উপ-বিধি ৬১ অনুযায়ী রাজউক মহাপরিকল্পনাভুক্ত এলাকার বিভিন্ন ঐতিহ্যবাহী নান্দনিক, বৈজ্ঞানিক, সামাজিক অথবা ধর্মীয় গুরুত্বের বিবেচনায় এসব ভবনকে ‘বিশেষ ভবন/স্থাপনা’ হিসেবে সংরক্ষণের জন্য তালিকাভুক্ত করে সম্প্রতি একটি ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর