১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:০৮

সদ্য সংবাদ

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শফিকুল ইসলাম (২৩) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার ভোর ৫টার দিকে উপজেলার দৈখাওয়া আমঝোল সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম ওই এলাকার জয়নাল আবেদীনের ছেলে। সীমান্তবাসী ও বিজিবি জানায়, শনিবার ভোরে গরু নিয়ে ফেরার পথে ভারতীয় কোচবিহার-১শ’ বিএসএফ ব্যাটালিয়নের পাগলিবাড়ি ক্যাম্পের টহল দলের সদস্যরা শফিকুল ইসলামসহ কয়েকজনকে ...

প্রধান বিচারপতি কি আদৌ পদত্যাগ করেছেন: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক: প্রধান বিচারপতি এসকে সিনহাকে ঘিরে নানা বিতর্কের পর এবার তার পদত্যাগ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, প্রধান বিচারপতি আদৌ পদত্যাগ করেছেন কিনা তা নিয়ে মতানৈক্য আছে, বিষয়টি এখনও স্পষ্ট নয়। শুক্রবার বিকাল ৪টায় সিলেটের সুনামগঞ্জ শহরের কাজির পয়েন্টে সুনামগঞ্জ জেলা বিএনপি আয়োজিত এক কর্মী সভায় এ প্রশ্ন তোলেন তিনি। গয়েশ্বর বলেন, ...

আসামের মুসলিমদের বাংলাদেশে পাঠিয়ে দেয়া হবে

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আসাম রাজ্যের মুসলিমদের ‘অনুপ্রবেশকারী বাংলাদেশি’ আখ্যা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়ার আনুষ্ঠানিক পদক্ষেপ নিতে শুরু করেছে ভারত। এনিয়ে রোববার এক বিতর্কিত তালিকা রোববার প্রকাশ করবে আসাম সরকার। তালিকা প্রকাশের আগে রাজ্যজুড়ে উত্তেজনা প্রশমনে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি বাংলা। আসামের মুসলিম নেতারা বলছেন, নাগরিকদের এই বিতর্কিত তালিকাটি প্রকাশ করা হচ্ছে রাজ্যের মুসলিমদের রোহিঙ্গাদের মতো রাষ্ট্রবিহীন ...

মূল্যবোধের দিক থেকে বাংলাদেশ পিছিয়ে গেছে: আনিসুজ্জামান

নিজস্ব প্রতিবেদক: শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেছেন অর্থনীতিসহ বিভিন্ন সূচকে বাংলাদেশ অনেক এগিয়ে গেলেও মূল্যবোধের দিক দিয়ে পিছিয়ে গেছে বাংলাদেশ। সুশাসন ও মানবাধিকারের ক্ষেত্রে অনেক পিছিয়ে গেছে। গতকাল শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সম্মিলিত সামাজিক আন্দোলনের ৪র্থ জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা দুর্বল রয়েছে। দুর্বল শ্রেণির ...

প্রাথমিক সমাপনী ও জেএসসির ফল আজ

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল আজ শনিবার প্রকাশ করা হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেবেন। পরে সচিবালয়ে বেলা একটায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এবং বেলা দুইটায় শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে বিস্তারিত ফল প্রকাশ ...

নওগাঁয় বাসচাপায় নিহত ২

নওগাঁ প্রতিবেদক: নওগাঁয় যাত্রীবাহী বাসের চাপায় মোটর সাইকেল চালক রুহুল আমিন (৩৮) ও আলমগীর হোসেন (৩২) নামে দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুর উপজেলার বেইলী ব্রিজ নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন নওগাঁ শহরের দয়ালের মোড়ের বাসিন্দা। থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে নওগাঁর উদ্যেশে সন্ধ্যায় ছেড়ে আসা ‘বরেন্দ্র এক্সপ্রেস’ গেটলক  মেইল সার্ভিস (ঢাকা মেট্রো-ব-০২-০০২৮) ...

রোনালদোর হাতে ‘গ্লোব সকার অ্যাওয়ার্ড

স্পোর্টস ডেস্ক: তৃতীয়বারের মতো গ্লোব সকার অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০১৭ সালের বর্ষসেরা খেলোয়াড় হিসেবে এ পুরস্কার জিতেন তিনি।  বর্ষসেরা কোচ হয়েছেন রিয়ালেরই জিনেদিন জিদান। বৃহস্পতিবার রাতে দুবাইয়ে অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। রোনালদো ও জিদান ছাড়াও সেরা ক্লাবের পুরস্কার জিতেছে রিয়াল মাদ্রিদ। আর স্প্যানিশ লা লিগা হয়েছে পেয়েছে সেরা লিগের স্বীকৃতি। রোনালদোর সঙ্গে লিওনেল মেসি আর ...

চলতি বছরের শেষ ‘ইত্যাদি’ আজ

বিনোদন ডেস্ক: বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে আজ রাত ৮টার সংবাদের পর প্রচারিত হবে ইত্যাদি’র চলতি বছরের শেষ পর্ব। কক্সবাজার সমুদ্র সৈকতে ধারণ করা হয়েছে এ পর্বটি। জনপ্রিয় এ ম্যাগাজিন অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। এবারের পর্বে কক্সবাজারের অনেক অজানা অনুপ্রেরণাদায়ক স্থান ও মানুষের গল্প উঠে এসেছে। ১৩ ডিসেম্বর হিমছড়ি যাওয়ার পথে মেরিন ড্রাইভের পাশে দরিয়া নগরে শুরু ...

বরগুনার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক: পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে” এই স্লোগানকে সামনে রেখে পরিচ্ছন্ন বরগুনা গড়ার স্বপ্ন নিয়ে আজ শুক্রবার সকাল ১০ টায় বিডি ক্লিন বরগুনার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান শুরু করে বিডি ক্লিনের সদস্যরা। বরগুনা টাউন হল শহীদ মিনার চত্বরে সকল সদস্যরা শপথ গ্রহনের পর শহীদ মিনার মাঠ ,শহীদ স্মৃতি সড়ক ও টেম্পু স্টান্ড পরিষ্কার করে এবং পথচারি ও ব্যসায়ীদের যেখানে সেখানে ...

নিকট আত্মীয়ের কাছ থেকে রক্তগ্রহণ নয় :ড. প্রফেসর মনজুর মোরশেদ

স্বাস্থ্য ডেস্ক: নিকট আত্মীয়দের কাছে রক্তগ্রহণ না করার পরামর্শ দিয়েছেন আজগর আলী হাসপাতালের হেমাটলজি বিশেষজ্ঞ ড. প্রফেসর মনজুর মোরশেদ। তিনি বলেন, নিকট আত্মীয়দের কাছ থেকে রক্তগ্রহণ করলে গ্রাফট ভার্সাস হোস্ট ডিজিজ নামে বিরল রোগ হতে পারে। এ রোগে আক্রান্ত রোগীর মৃত্যুর সম্ভাবনা ৮০-৯০ শতাংশ। বৃহস্পতিবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। রক্ত পরিসঞ্চালন বাস্তব সমস্যা এবং ...