১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:০৯

সদ্য সংবাদ

নতুন বই তুলে দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: নতুন বছরে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে গণভবনে কয়েকজন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে ২০১৮ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির সূচনা করেন তিনি। ২০১৮ সালের প্রথম দিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চার কোটি ৩৭ লাখ ছয় হাজার ৮৯৫ জন শিক্ষার্থীর হাতে বিনামূল্যে ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২টি বই ...

যেভাবে জানা যাবে পঞ্চম ও অষ্টম শ্রেণির ফলাফল

নিজস্ব প্রতিবেদক: শনিবার প্রকাশিত হচ্ছে ২০১৭ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমমানের পরীক্ষার ফল । সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুপুর ২টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করবেন। এরপরই দুপুর আড়াইটায় নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পরীক্ষার্থীরা মোবাইল ফেনে এসএসএম, শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইট www.educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবে। ...

মিসরে গীর্জায় বন্দুকধারীর পৃথক দুটি হামলায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: মিসরে পৃথক দুই হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল শুক্রবার কায়রোর দক্ষিণে হেলবার সিটির মার মিনা গির্জায় এক বন্দুকধারী হামলা চালায়। প্রথম হামলায় কপটিক গির্জা উড়িয়ে দেয়ার চেষ্টা করে। এতে ১০ জন নিহত হন। এর ১ ঘণ্টা পর একই এলাকার কপটিক খ্রিস্টান ধর্মাবলম্বী এক ব্যক্তির দোকানে হামলা চালালে আরও দু’জন নিহত হন। বিবিসি ...

প্রাথমিকের ফল প্রকাশ : পাসের হার ৯৫.১৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে এ বছর ৯৫.১৮ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।শনিবার বেলা ১১টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই ফলাফল তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজার রহমান ফিজার। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘প্রাথমিক সমাপনীর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যকার পরীক্ষা ভীতি কেটে যাচ্ছে। ফলে তারা পড়ালেখার প্রতি আরো মনোযোগী হচ্ছে।’ তিনি বলেন, ‘শুধু তাই নয়, অল্প বয়সে সনদ (সার্টিফিকেট) ...

চট্টগ্রামে নিজ ঘরে গৃহবধুর ঝুলন্ত লাশ

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম বায়েজিদ থানার জালালাবাদ এলাকায় নিজ ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধুর নাম ইয়াসমিন আক্তার নিলু (২৩)। সে একই এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী। শনিবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার এসআই নোমান বলেন, পারিবারিক কলহের জেরে নিলু আতœহত্যা করেছে বলে জানতে পেরেছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এদিকে ...

জাবির সিনেট নির্বাচনে চলছে ভোটগ্রহণ

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ভবন ও নতুন কলা ভবনে স্থাপিত কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধিদের জন্য নির্দিষ্ট ২৫টি আসনের বিপরীতে ১১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামীপন্থীরা দু’টি প্যানেলে ও বিএনপিপন্থী গ্র্যাজুয়েটরা একক প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সতন্ত্র প্রার্থী রয়েছেন ৪৪ জন। নির্বাচিত রেজিস্টার্ড ...

গাজীপুরে সুতার কারখানায় আগুন, দগ্ধ ২

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে একটি সুতার কারখানায় জেনারেটরের সাইলেন্সর বিস্ফোরিত হয়ে আগুন লেগে দুইজন দগ্ধ হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আহতরা হলেন- কারখানার সহকারী প্রকৌশলী মো. হানিফ মিয়া (২২) ও তার সহকারী মো.সাইফুল ইসলাম (৩০)। দগ্ধ দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান। ফায়ার সার্ভিসের কর্মকর্তা কবিরুল গণমাধ্যমকে বলেন, জেনারেটরের সাইলেন্সর বিস্ফোরিত হয়ে ...

মক্কায় দুর্ঘটনায় ২ ছেলেসহ ইতালি প্রবাসী স্ত্রী নিহত, স্বামী হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের মক্কায় এক সড়ক দুর্ঘটনায় ইতালি প্রবাসী বাংলাদেশি মা ও তাঁর দুই ছেলে নিহত হয়েছে। শুক্রবার রাতে জেদ্দা কনস্যুলেটের লেবার কাউন্সেলর আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় মক্কা থেকে মদিনা যাওয়ার সময় পাহাড়ি পথে এই সড়ক দুর্ঘটনা ঘটে। পরিবারটি ওমরা পালন করতে শনিবার ইতালি থেকে সৌদি আরব এসেছিল। ওমরা পালন শেষেই তাঁরা মদিনা যাচ্ছিলেন। নিহতরা হলেন ...

ট্রাম্পের কর্মকাণ্ডে মার্কিন সাম্রাজ্যের পতন হবে: বিশ্লেষক

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:  ক্ষমতায় টিকে থাকার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিথ্যা বলা ও ভুল দাবি করার প্রবণতা এক সময় মার্কিন সাম্রাজ্যের পতন ডেকে আনতে পারে। এমনটাই বলেছেন, আমেরিকার ‘কালচার ওয়ার্স’ নামের একটি ম্যাগাজিনের কারেন্ট এডিটর ই. মাইকেল জোন্স। তিনি বলেন, ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই ক্ষমতায় টিকে থাকার জন্য এসব মিথ্যা বলছেন এবং কথিত রাষ্ট্রীয় ষড়যন্ত্র মোকাবেলার কথা বলছেন। ...

নতুন রাজনৈতিক দলের নিবন্ধনে আবেদনের শেষ দিন রোববার

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য ইচ্ছুকদের কাছ থেকে আবেদন চেয়ে দুই মাস আগে গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন (ইসি)। আবেদন করার সময় আছে আর মাত্র একদিন। অর্থাৎ আগামীকাল রোববার পর্যন্ত এ আবেদন করা যাবে। সূত্র জানায়, ৩০ অক্টোবর ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা ...