নিজস্ব প্রতিবেদক: সরকার চেয়েছে চালের দাম বৃদ্ধি পাক। কৃষক ন্যায্য মূল্য পাবে বলে চালের দাম বৃদ্ধির বিষয়টি সরকারের পরিকল্পনা ছিল। কিন্তু প্রতি কেজি চালের দাম ৫০ টাকার বেশি হওয়াটা মানুষের জন্য বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে’। রোববার সচিবালয়ে গ্রামীণ ব্যাংকের ২০১৬ সালের ক্যালেন্ডার বছরের লভ্যাংশ হস্তান্তর অনুষ্ঠানে তার দফতরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এসব কথা বলেন। লভ্যাংশ হস্তান্তর ...
সদ্য সংবাদ
যুদ্ধ প্রস্তুতির নির্দেশ পাচ্ছে মার্কিন সেনারা
আন্তর্জাতিক ডেস্ক: পরমাণু অস্ত্র পরীক্ষা নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কের চরম অবনতি ঘটেছে যুক্তরাষ্ট্রের। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সম্প্রতি উত্তর কোরিয়ার উপর যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত অর্থনৈতিক অবরোধের পরিধি বৃদ্ধির পর প্রতিক্রিয়া জানিয়েছে পিয়ংইয়ং। জানিয়েছে, এই ধরনের সিদ্ধান্তকে তারা যুদ্ধের আহ্বান হিসেবেই দেখছে। এমন অবস্থায় বসে নেই যুক্তরাষ্ট্রও। মার্কিন সেনাবাহিনীতেও যুদ্ধের দামামা বাজছে। সম্প্রতি নরওয়ে’তে থাকা যুক্তরাষ্ট্রের প্রায় ৩শ’ মেরিন সেনাকে যুদ্ধের জন্য ...
দয়াগঞ্জে কোলের শিশুর মৃত্যুর ঘটনায় ছিনতাইকারী রাজিব গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দয়াগঞ্জে ছিনতাইয়ের সময় মায়ের কোল থেকে পড়ে পাঁচ মাসের শিশুর নির্মমভাবে মৃত্যু ঘটনায় প্রধান অভিযুক্ত ছিনতাইকারী রাজিব গ্রেপ্তার। রবিবার ভোরে এই গ্রেপ্তারের ঘটনা ঘটে। এর আগে গত সোমবার ভোরে রাজধানীর দয়াগঞ্জ এলাকায় শিশুটির পরিবার ২/৩ জনের একদল ছিনতাইকারীর কবলে পড়েন, এসময় ছিনতাইকারীরা ব্যাগ কেড়ে নিতে গেলে মায়ের কোল থেকে পড়ে পাঁচ মাসের শিশুর নির্মমভাবে মৃত্যু হয়। শিশুটির ...
জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা যুদ্ধ ঘোষণার শামিল : উত্তর কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের সর্বশেষ নিষেধাজ্ঞাকে “যুদ্ধ ঘোষণার শামিল” বলে অভিহিত করেছে উত্তর কোরিয়া। এই পদক্ষেপ পুরোপুরি ভাবে অর্থনৈতিক অবরোধের সমতুল্য আখ্যা দিয়ে বিবৃতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘উত্তর কোরিয়ার শক্তি বৃদ্ধিই যুক্তরাষ্ট্রকে হতাশ করার একমাত্র উপায়’। পিয়ংইয়ং এর ব্যালিস্টিক মিসাইল টেস্টের প্রতিক্রিয়ায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নতুন এ নিষেধাজ্ঞা আরোপ করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জাতিসংঘের সর্বশেষ নিষেধাজ্ঞাকে ...
সৌদি যুবরাজের দুর্নীতিবিরোধী অভিযানে আটক সাবেক জেনারেলের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি সেনাবাহিনীর এক সাবেক মেজর জেনারেল আলী বিন আব্দুল্লাহ আল-খাতানি পুলিশ হেফাজতে থাকা অবস্থায় নির্যাতনে মারা গেছেন। দুর্নীতির বিরুদ্ধে তাকে গ্রেফতার করেছিল সৌদি পুলিশ। সৌদি ক্রাউন প্রিন্স সালমান দুর্নীতির বিরুদ্ধে জেহাদের ডাক দেন এবং শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয় মেজর জেনারেল আলী ছিলেন তাদের অন্যতম। আটক সৌদি শেখদের অনেকে বিরাট অংকের টাকা দিয়ে মুক্তি পাচ্ছে। কাতার ভিক্তিক আরবি ...
রোহিঙ্গাদের দ্রুত ফেরাতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গাদের দ্রুত ফেরত পাঠাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে চট্টগ্রামে নেভাল একাডেমিতে নৌবাহিনীর শীতকালীন রাষ্ট্রপতির কুচকাওয়াজ পরিদর্শন শেষে দেয়া বক্তব্য একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের স্বাধীন, সার্বভৌম রক্ষা ও আত্মনিয়োগের জন্য নবীন নৌ সদস্যদের কাজ করতে হবে। এরআগে, সকাল ১১টার দিকে নেভাল একাডেমিতে পৌঁছান প্রধানমন্ত্রী। এসময় নৌবাহিনীর প্রধান ...
ঋণ পরিশোধে ব্যর্থ গৃহবধূর আত্মহত্যা
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে ঋণের টাকা পরিশোধে ব্যর্থ এক গৃহবধূ শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। নিহত জরিনা খাতুন (২৮) উপজেলার পশ্চিম খাসকাউলিয়া গ্রামের দরিদ্র কৃষিশ্রমিক আব্দুর রোউফের স্ত্রী। তাদের পরিবারে পাঁচ শিশু সন্তান রয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্য এবং স্থানীয়রা জানান, যমুনার বারবার ভাঙনে বিপর্যস্ত জরিনা খাতুন অভাবের কারণে গ্রামীণ ব্যাংকের ...
মোবাইল কোম্পানির বিরুদ্ধে অভিযোগের পাহাড়
নিজস্ব প্রতিবেদক: মোবাইল ফোন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে শত শত অভিযোগ করছেন গ্রাহকরা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগের পাহাড় জমেছে। ভোক্তাদের অভিযোগ নির্দিষ্ট প্যাকেজ কিনে প্রতারিত হয়েছেন তারা। সবচেয়ে বেশি অভিযোগ ইন্টারনেট সেবার বিভিন্ন অফার নিয়ে। বেসরকারি মোবাইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণ, রবি, বাংলালিংক, এয়ারটেল ছাড়াও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান টেলিটকের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। গ্রাহকদের অভিযোগ নির্দিষ্ট প্যাকেজ কিনলেও বাড়তি অর্থ ...
ফাইনালে ভারতের প্রতিপক্ষ আজ বাংলাদেশের মেয়েরা
স্পোর্টস ডেস্ক: ফিফা র্যাঙ্কিংয়ে সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ পুরুষ দল। তবে ব্যতিক্রম এদেশের মহিলা ফুটবল। বয়সভিত্তিক ফুটবলে মেয়েদের সাফল্য আরো উজ্জ্বল। এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক আসরে দুটি শিরোপা জিতেছে বাংলাদেশ। এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে চূড়ান্ত পর্বে খেলেছে কৃষ্ণা-সানজিদরা। তাদের অনুপ্রেরণায় সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ। আজ কমলাপুরে অনুষ্ঠিত ফাইনালে মারিয়া-তহুরাদের প্রতিপক্ষ ভারত। আগের খেলাতেই ভারতকে ৩-০ গোলে হারায় বাংলাদেশের মেয়েরা।দুপুর ২টায় শুরু ...
বিকেলে মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তব্য রাখবেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ‘মুক্তিযোদ্ধা সমাবেশ’। মহানগর নাট্যমঞ্চে আজ রোববার বিকাল ৩টায় এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরাও বক্তব্য দেবেন। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসহ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সব পর্যায়ের নেতা-কর্মীকে মহানগর নাট্যমঞ্চে উপস্থিত থাকার জন্য দলের ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর