১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:৪৯

সদ্য সংবাদ

অব্যবস্থাপনায় ভোলা বিসিকের বেহাল দশা

এম. শরীফ হোসাইন, ভোলা : ভোলা বিসিক শিল্প নগরীতে নানা অনিয়ম আর অব্যবস্থাপনার কারণে মুখ থুবড়ে পড়েছে। এর সঙ্গে যোগ হয়েছে খানা-খন্দে ভরা সড়ক আর জলাবদ্ধতা। জড়া-জীর্ণ নর্দমাগুলো দিয়ে পানি নিষ্কাষণ হয় না। ওভার হেড ট্যাংকের মটর বিকল হয়ে পড়ায় দেখা দিয়েছে পানির অভাব। সবগুলো প্লটে নেই প্রয়োজনীয় বৈদ্যুতিক পোল। এ ছাড়াও রয়েছে গ্যাস সংযোগের অভাব। এসব নানা সমস্যায় জর্জরিত ...

ডাবল সেঞ্চুরির পথে বিজয়-মেহেদী

স্পোর্টস ডেস্ক: জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শেষ রাউন্ডের ম্যাচে উড়ছে খুলনা বিভাগ। ম্যাচের দ্বিতীয় দিন শেষে প্রতিপক্ষ ঢাকা মেট্রোপলিটনের চেয়ে ২৫৭ রানে এগিয়ে রয়েছে তারা। ডাবল সেঞ্চুরির পথে রয়েছেন এনামুল হক বিজয় ও মেহেদী হাসান। ১৬৭ রান করে অপরাজিত আছেন বিজয়। আর ১৬৮ রান করে অপরাজিত আছেন মেহেদী হাসান। বিকেএসপিতে গতকাল শুরু হয় ম্যাচটি। প্রথমদিন টস হেরে ব্যাট করতে নামে ...

কম্পিউটারে পর্নো ভিডিও, বরখাস্ত হলেন ব্রিটিশ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: ড্যামিয়ান গ্রিন ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে’র সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের একজন। কিন্তু অফিস কম্পিউটারে যৌন উত্তেজক ছবি পাওয়ার যে ঘটনা নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন তিনি, সেটি থেকে খোদ প্রধানমন্ত্রীও তাকে রক্ষা করতে পারলেন না। মন্ত্রীদের আচরণবিধি ভঙের অভিযোগে তাকে বরখাস্ত করতে বাধ্য হলেন টেরিজা মে। খবর বিবিসির। ড্যামিয়ান গ্রিন তার অফিস কম্পিউটারে পর্নোগ্রাফি পাওয়ার বিষয়ে ‘বেঠিক এবং বিভ্রান্তিকর’ ...

এক কেন্দ্রে জাতীয় পার্টি জয়ী

রংপুর প্রতিনিধি: রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে একটি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ কেন্দ্রের ফলাফলে জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙ্গল) পেয়েছেন ৬৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সরফুদ্দীন আহমেদ ঝন্টু (নৌকা) ৩৩৪ এবং বিএনপির কাওসার জামান বাবলা (ধানের শীষ) ১১৭ ভোট পেয়েছেন। বৃহস্পতিবার ভোটগ্রহণ ও গণনা শেষে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা এ ফলাফল ঘোষণা করেন। নগরীর ২৫ ...

টাইগারদের ব্যাটিং কোচ ম্যাকেঞ্জি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে এখন হেড কোচ নেই। নেই ব্যাটিং কোচও। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে টাইগারদের ত্রিদেশীয় সিরিজ ও দ্বিপাক্ষিক সিরিজ রয়েছে। এই সিরিজের আগে চূড়ান্তভাবে প্রধান কোচ নিয়োগের কাজ হয়তো সম্পন্ন করতে পারবে না বিসিবি। আপাতত তেমন কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে, ত্রিদেশীয় সিরিজের আগে টাইগারদের ব্যাটিং কোচ হিসাবে দক্ষিণ আফ্রিকা দলের সাবেক ক্রিকেটার নিল ম্যাকেঞ্জিকেই ব্যাটিং কোচ ...

খালেদা জিয়ার ২ মামলার পরবর্তী যুক্তিতর্ক ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক: জিয়া চ্যারিট্যাবল ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনে লিখিত বক্তব্য আদালতে জমা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বকশীবাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামানের আদালতে বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে  বেগম জিয়ার স্বাক্ষরিত ওই বক্তব্য আদালতে পেশ করা হলে আদালত তা গ্রহণ করেন। এরপর আদালত ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর দুই দুর্নীতি মামলার ...

এবার এবি ব্যাংকে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের পর এবার পর্ষদে ব্যাপক পরিবর্তন এলো বেসরকারি খাতে দেশের প্রথম প্রজন্মের ব্যাংক এবিতে। পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকটির চেয়ারম্যান এম ওয়াহিদুল হকসহ পরিচালনা পর্ষদের তিন সদস্য পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তাদের পদত্যাগপত্র অনুমোদিত হয়। পদত্যাগকারী অন্য দুই সদস্য হলেন- ভাইস চেয়ারম্যান সেলিম আহমেদ ও ফাহিমুল হক। অবশ্য ...

দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দল এএনসির নতুন সভাপতি রামাপোসা

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দেশটির উপ-রাষ্ট্রপতি সিরিল রামাপোসা। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক নির্বাচনে তিনি জয়ী হন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স, বিবিসি। রবিবার নতুন সভাপতি নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছিল। ভোট গ্রহণ শেষে সোমবার ফলাফল ঘোষণা করা হয়। রামাপোসা এএনসির নতুন প্রধান হিসেবে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার স্থলাভিষিক্ত হবেন। ভোটে ...

সবার জন্য উন্মুক্ত মাশরাফির অ্যাম্বুলেন্স

স্পোর্টস ডেস্ক: বিপিএলে রংপুর রাইডার্স দলের শিরোপা জিতে নাড়ির টানে নড়াইলে গেছেন ‘নড়াইল এক্সপ্রেস’ মাশরাফি বিন মর্তুজা। বুধবার নড়াইলে পৌঁছান বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের এই অধিনায়ক। সাথে নিয়ে আসেন বিপিএলের শিরোপা জিতে উপহার পাওয়া অ্যাম্বুলেন্সটি। মাশরাফির নামে করা উন্নয়নমূলক সংগঠন ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ অ্যাম্বেুলেন্সটি তত্ত্বাবধান করবে। এটি সব ধরণের রোগীর জন্য উন্মুক্ত থাকবে বলে ফাউন্ডেশন সূত্রে জানা গেছে। এ ব্যাপারে মাশরাফি ...

নদী ড্রেজিংয়ে ব্যয় নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: দেশের নদীগুলোতে ড্রেজিংয়ে মাত্রাতিরিক্ত ব্যয় হচ্ছে। নদীভেদে ব্যয় পার্থক্য অনেক বেশি। কোনো কোনো ক্ষেত্রে বড় নদীর চেয়ে ছোট নদীর ড্রেজিং ব্যয় বেশি ধরা হচ্ছে। বছর বছর নদী ড্রেজিং কার্যক্রমের খরচ বাড়ছে। ক্যাপিটাল ড্রেজিংয়ে যমুনা নদীতে প্রতি কিলোমিটারে ব্যয় পড়ছে ১০ কোটি চার লাখ ৪৪ হাজার টাকা, অথচ ফরিদপুরের আড়িয়াল খাঁয় ড্রেজিং খাতে প্রতি কিলোমিটারে ব্যয় ধরা হয়েছে ২৩ ...