১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:৪০

সদ্য সংবাদ

রোহিঙ্গাদের প্রতি সহানুভূতি কমছে

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার সেনা অভিযানের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি কক্সবাজারের উখিয়াবাসীর সহানুভূতি ধীরে ধীরে কমে আসছে বলে জানানো হয়েছে এক অনুষ্ঠানে। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প ও আশেপাশের এলাকায় পরিদর্শনের অভিজ্ঞতা থেকে এই পর্যবেক্ষণের কথা জানান মানবাধিকার কর্মী সুলতানা কামাল। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ফ্যাক্ট ফাইন্ডিং’ প্রতিবেদন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছিলেন তিনি। ...

ব্রাহ্মণবাড়িয়ায় দুই সন্তানসহ গৃহবধূ নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই সন্তানসহ গৃহবধূ ৫ ডিসেম্বর থেকে নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিখোঁজ দুই সন্তান হলো এগারো বছরের তামিম এবং পাঁচ বছরের নওরীন। আর নিখোঁজ গৃহবধূ হলেন সামিরা আক্তার ঝর্ণা। এ ব্যাপারে সরাইল থানায় ৮ ডিসেম্বর সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ ঝর্ণার পিতা আব্দুর রফিক লস্কর। জানা গেছে, ৫ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুর ২টায় সামিরা আক্তার ঝর্ণা তার ছেলে ...

ফেঞ্চুগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক: সিলেটের ফেঞ্চুগঞ্জে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে (ওয়াপদা) আগুন লাগার খবর পাওয়া গেছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পূর্ব কচুয়াবহর এলাকার ১৩০/১৩২ কেবি পাওয়ার ট্রান্সমিটার কেন্দ্রে আগুন লাগে। পরে ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের পাশাপাশি সিলেট থেকে যাওয়া ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রের (ওয়াপদা) ইনচার্জ নিক্সন চন্দ্র দাস জানান, সকালে পাওয়ার ট্রান্সমিটারে ধোঁয়ার ...

রসিক নির্বাচনে বিএনপির পরিচালনা কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনায় কমিটি করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক করা হয়েছে দলের ভাইস-চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকুকে। সদস্য সচিব হিসেবে আছেন সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। এ ছাড়া কমিটির সদস্য হিসেবে আছেন ...

আলু চাষিদের ব্যাপক ক্ষতি

নিজস্ব প্রতিবেদক: দেশে চলতি মৌসুমে আলুর উৎপাদন হয়েছে প্রায় এক কোটি মেট্রিক টন। এর মধ্যে চাহিদা রয়েছে ৮০-৮৫ লাখ মেট্রিক টন। বাকি ১৫-২০ লাখ টন আলুর চাহিদা না থাকায় বিক্রি করা যাচ্ছে না। এতে করে সরকার, কোল্ড স্টোরেজ ব্যবসায়ী ও চাষিদের ক্ষতির পরিমাণ ২ হাজার ২০০ কোটি টাকা। রোববার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য ...

মার্কিন দূতাবাস ঘেরাওয়ে বাধা, শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: জেরুজালেমকে দখলদার ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে চরমোনাই পীরের দল ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। সোমবার দুপুর ১২টার দিকে দূতাবাস অভিমুখে দলটির বিক্ষোভ মিছিল রাজধানীর শান্তিনগর মোড়ে পৌঁছলে বাধা দেওয়া হয়। পরে সেখানে রাখা ব্যারিকেডের উপরে দাঁড়িয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিম। তিনি বলেন, ‘আমরা ...

ভুয়া ডাক্তারকে পুলিশে দিল হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর ভুয়া চিকিৎসক অঞ্জুন চক্রবর্তী ওরফে রাজন দাসকে পুলিশে দিয়েছে হাইকোর্ট। সন্তান প্রসবের অস্ত্রোপচারের সাড়ে তিন মাস পর প্রসূতি মা মাকসুদা বেগমের পেট থেকে গজ বের করার ঘটনায় ওই ডাক্তার, ক্লিনিকের মালিক, নার্স ও মেডিকেল অ্যাসিস্ট্যান্টের বিরুদ্ধে বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়ে আদালত এই আদেশ দেয়।   ভুয়া ডাক্তার অঞ্জন চক্রবর্তীর আত্মসমর্পণের পর সোমবার দুপুরে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ...

ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগকারীদের বক্তব্য শোনা উচিৎ: হ্যালি

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই আলোচনা-সমালোচনার শীর্ষে ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে যৌন হয়রানির অভিযোগও এসেছে তার বিরুদ্ধে। তবে এ ব্যাপারে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যে সব নারী যৌন হয়রানির অভিযোগ করেছেন তাদের বক্তব্য শোনা উচিৎ। রবিবার সিবিএস টেলিভিশন চ্যানেলের ফেস দ্য নেশন অনুষ্ঠানে তিনি বলেন, ট্রাম্প যৌন হয়রানি করেছেন এমন অভিযোগকারী ...

পারলে দুর্নীতির অভিযোগ প্রমাণ করুন: মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তোলা দুর্নীতির অভিযোগ প্রমাণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে হাইকোর্ট মাজার প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের যে অভিযোগ এসেছে তা মিথ্যা ...

বুধবার সারাদেশে বিএনপি প্রতিবাদ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: দ্রব্যমূল্যে উর্ধ্বগতি, পৌর ট্যাক্স ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী বুধবার সারাদেশে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার বেলা ১২ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। দৈনিক দেশজনতা /এমএইচ