চট্টগ্রাম প্রতিনিধি: মহানগর আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানি আজ সোমবার বন্দর নগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল জানান, এ উপলক্ষে নগরীর ১২টি কমিউনিটি সেন্টারে ৮০ হাজার মানুষের ‘মেজবান’ আয়োজন করা হয়েছে। এছাড়াও জনপ্রিয় এই নেতার রুহের মাগফেরাত কামনায় ...
সদ্য সংবাদ
টি-টেন ক্রিকেটে চ্যাম্পিয়ন সাকিবরা
স্পোর্টস ডেস্ক: টি-টেন ক্রিকেটের ফাইনালের লড়াইটা সাকিব আল হাসান ও তামিম ইকবালের দলের মধ্যেও হতে পারতো। কিন্তু প্রথম সেমিফাইনাল জিতে সাকিবদের কেরালা কিংস শিরোপার মঞ্চে জায়গা করে নিলেও পারেনি তামিম ইকবালদের দল পাখতুনস। বরং তাদেরকে হারিয়ে কেরালার প্রতিপক্ষ হয়ে আসে পাঞ্জাবি লিজেন্ডস। ফাইনালে কেরাল অবশ্য পাত্তা দেয়নি তাদের। ৮ উইকেটের জয় তুলে নিয়ে শিরোপা জিতে সাকিবদের দল। রোববার রাতেই টুর্নামেন্টের ...
জেরুজালেম ইস্যুতে জাতিসংঘে খসড়া প্রস্তাব
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জেরুজালেম ইস্যুতে যুক্তরাষ্ট্রের একতরফা সিদ্ধান্ত প্রত্যাহারে একটি খসড়া প্রস্তাবের বিষয় বিবেচনা করছে। এতে জেরুজালেমের অবস্থানের যে কোনো ধরনের পরিবর্তনের বৈধতা নেই এবং তার আগের অবস্থান সংরক্ষিত রাখার বিষয়টি নিশ্চিত করার কথা বলা হয়েছে। সম্প্রতি জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার এ বিষয়ে মিসরের পক্ষ থেকে করা একটি খসড়া প্রস্তাব ...
দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশার কারণে দীর্ঘ সাত ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ। সোমবার (১৮ ডিসেম্বর) ভোর ৫টা থেকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে রবিবার রাত সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় নদীর উভয় পারে ছয় শতাধিক গাড়ির তীব্র যানজট সৃষ্টি হয়েছে। দৌলতদিয়া ফেরিঘাট শাখা ...
২২ জানুয়ারি থেকে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের সঙ্গে চুক্তি সইয়ের দুই মাসের মধ্যে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার কাজ শুরু করার কথা ৷ আর সেই চুক্তি অনুযায়ী ২২ জানুয়ারি থেকে রোহিঙ্গাদের ফেরত পাঠানো শুরু করতে চায় বাংলাদেশ। চুক্তি হয়েছিল গত ২৩ নভেম্বর ৷ খবর ডিডব্লিউ’র। বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্পর্কিত মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে সমঝোতা চুক্তি সই হয় গত ২৩ নভেম্বর মিয়ানমারের রাজধানী নেপোদিতে। সেই চুক্তিতে ...
কারাগার ভেঙ্গে গণতন্ত্র মুক্ত করতে হবে: মির্জা আলমগীর
নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানতে বর্ণাঢ্য বিজয় র্যালী করেছে বিএনপি।র্যালী উদ্ধোধন করতে গিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে মামলা দিয়ে কারাবন্দি করা হয়েছে। তাদের কারাগার থেকে বের করে আনতে হবে। কারাগার ভেঙ্গে গণতন্ত্র মুক্ত করতে হবে। রবিবার বিকেলে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালী শুরু করে বিজয়নগর নাইটেঙ্গেল মোড়, কাকরাইল ও ...
শীঘ্রই পূর্ব জেরুজালেমে দূতাবাস খুলব: এরদোগান
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্ক অল্প কিছুদিনের মধ্যেই পূর্ব জেরুজালেমে দূতাবাস খুলবে বলে ঘোষণা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান। রবিবার এক ভাষণে তিনি এ কথা বলেন। এর আগে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণার প্রতিবাদে ওআইসির সম্মেলনে মুসলিম বিশ্বকে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে আহ্বান জানিয়ে ছিলেন। এরদোগান বলেন, আল্লাহ চাইলে অল্প কিছুদিনের মধ্যে পূর্ব জেরুজালেমে আনুষ্ঠানিকভাবে দূতাবাস খুলব। তিনি ...
আমিরাতের ব্যবসায়ীদের বাংলাদেশে আরো বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের বাংলাদেশে আরো বিনিয়োগের আহ্বান জানিয়েছেন । আজ সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংযুক্ত আরব আমিরাতের বিদায়ী রাষ্ট্রদূত সাঈদ বিন হাজার আল সেহি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার দেশের বিভিন্ন স্থানে একশ’টি অর্থনৈতিক ...
বিজয় উদযাপনে বিএনপির বর্ণিল শোভাযাত্রা
নিজস্ব প্রতিবেদক: বিজয় দিবস উদযাপনে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বিএনপি। এই আয়োজনে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশ অংশ নেন কয়েক হাজার কর্মী ও সমর্থক। বিজয় দিবসের পরদিন রবিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয় থেকে এই মিছিল বের হয়। শান্তিনগরে গিয়ে শেষ হয় এই শোভাযাত্রা। এর আগে সেখানে হয় সংক্ষিপ্ত সমাবেশ। বিকেল ৩টা ৫ মিনিটে মিছিল শুরু হলেও বেলা একটা থেকেই নয়াপল্টনের সড়কে ...
কুতুববাগকে ওরস করতে না দেওয়ার সিদ্ধান্ত ডিএনসিসি’র
নিজস্ব প্রতিবেদক: অনুমতি ছাড়া রাজধানীর ফার্মগেইটে শহীদ আনোয়ারা পার্কে কুতুববাগ দরবার শরীফের বার্ষিক ওরশের জন্য বানানো অস্থায়ী তোরণ ভেঙে দেওয়া হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল- ৫ এর নির্বাহী কর্মকর্তা অজিয়র রহমানের নেতৃত্বে রোববার সকালে এই অভিযান চলে। এসময় ওরসে অংশ নেওয়া ব্যক্তিদের পার্কের ভেতরে মঞ্চ তৈরির করতে রাখা বাঁশ এবং অন্যান্য সরঞ্জামও জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে অজিয়র ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর