নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও বেড়েছে সামান্য। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে আগের দিনের তুলনায় ১১৭ কোটি ২ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। আগের দিন এ বাজারে ৩৩৮ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন ...
সদ্য সংবাদ
মহিউদ্দীন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে নিহত ১০
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে ১০ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক। সোমবার দুপুরে নগরীর রিমা কনভেনশন সেন্টারে এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। গত শুক্রবার মারা ...
গাজীপুরে কারখানায় দগ্ধ শ্রমিক দম্পতির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জামালপুর এলাকায় কসমেটিক কারখানায় আগুনের ঘটনায় দগ্ধ শ্রমিক দম্পতির মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান বলে জানিয়েছে পুলিশ। কালিয়াকৈর থানার ওসি রফিকুল ইসলাম জানান, রবিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে এসএফ কসমেটিক কারখানার শ্রমিক নাজনীন বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে রবিবার ভোরে ...
আপন জুয়েলার্সের তিন মালিকের জামিন স্থগিত
নিজস্ব প্রতিবেদক: অর্থপাচারের অভিযোগে করা একটি করে মামলায় আপন জুয়েলার্সের তিন মালিককে দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার চেম্বার বিচারপতি মো. ইমান আলী ২১ ডিসেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ দেন। পৃথক তিন মামলায় গত বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আপন জুয়েলার্সের তিন ...
ফুটবলকে বিদায় বললেন কাকা
স্পোর্টস ডেস্ক: হাঁটু গেড়ে বসে দুহাত উচু করে আছেন প্রার্থনার ভঙ্গিতে। পরনে জিন্সের সঙ্গে সাদা টি-শার্ট। টি-শার্টে লেখা ‘আই বিলং টু জিসাস’। সঙ্গে আছে ফুটবলও। এমনকি ছবিটিও যে একটি স্টেডিয়ামেই তোলা সেটিও পরিস্কার। রোববার রাতে এমন ভঙ্গিরই একটি ছবি টুইট করেছেন ব্রাজিলিয়ান ফুটবলার কাকা। খেলোয়াড়ী জীবনে গোল করার পর তার উজ্জাপনের সঙ্গেও মিশে থাকতো এই বিষয়গুলো। তবে এদিন ছবিটি টুইট ...
ট্রেন দুর্ঘটনা রুখে দিল দুই শিশু
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘা উপজেলায় দুই শিশু তেলবাহী একটি ট্রেনকে দুর্ঘটনার কবল থেকে রক্ষা করেছে। ভাঙা রেললাইন দেখে লাল মাফলার দেখিয়ে ট্রেনটি থামিয়ে দিয়েছে তারা। সোমবার সকাল ৯টার দিকে বাঘার আড়ানী স্টেশন থেকে কিছুটা দূরে ঝিনা রেলগেট এলাকায় ট্রেনটি থামিয়ে দেয় তারা। এই দুই শিশু হলো- ঝিনা গ্রামের সুমন আলীর ছেলে সিহাবুর রহমান (৬) ও শহিদুল ইসলামের ছেলে টিটোন আলী ...
বিনা টিকিটে রেল ভ্রমণ, পাবনায় ৩শ’ যাত্রীর জরিমানা
পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী-ঢাকা রেল রুটে আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে ভ্রমণের দায়ে ৩শ’ যাত্রীকে জরিমানা করা হয়েছে। রবিবার দুপুর থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত পাকশী বিভাগীয় রেলওয়ের আওতাধীন ঈশ্বরদী থেকে চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, বঙ্গবন্ধু সেতু পূর্ব, টাঙ্গাইল, মির্জাপুর, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল মোহসী জানান, ...
গফরগাঁওয়ে গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা পুলিশ অভিযান চালিয়ে আড়াইশ’ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এর সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে একজনকে এবং পরোয়ানাভুক্ত আরও দুইজনকে গ্রেপ্তার করেছে। সোমবার ভোররাতে উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ জানান, অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ২৫০ গ্রাম গাঁজাসহ একজন আসামি এবং নিয়মিত মামলার ...
হিমাচল ও গুজরাট বিজেপির দখলে
আন্তর্জাতিক ডেস্ক: শুরুতে যে হাড্ডাহাড্ডির সম্ভাবনা জাগিয়েছিল বিরোধী কংগ্রেস। শেষ পর্যন্ত তা থাকেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাট ছাড়াও হিমাচলের বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বার্তা সংস্থা রয়টার্স, এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, গুজরাটে ১৮২ আসনের মধ্যে ক্ষমতাসীন বিজেপি ১০৯টি, কংগ্রেস ৭২টিতে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে। একটি আসনে অন্য দল জয় পেয়েছে। সরকার গঠনে এই ...
সাতক্ষীরায় বিপুল পরিমাণ ভারতীয় কাপড় জব্দ
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় পাচারকালে বিজিবির এক বিশেষ অভিযানে মাইক্রোবাস ভর্তি ১৮ গাইড ভারতীয় থ্রি-পিচ ও থান কাপড় আটক করা হয়েছে। সোমবার ভোরে সাতক্ষীরার কুলিয়া এলাকা থেকে ধাওয়া করে শহরের সুলতানপুর থেকে গাড়িসহ ওইসব মালামাল আটক করা হয়। স্থানীয় একটি সূত্র জানায়, সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বিপুল পরিমাণ ভারতীয় ত্রি-পিচ ও থান কাপড় এনে একটি সাদা রঙ এর ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর