নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর দয়াগঞ্জে ছিনতাইয়ের সময় রিকশায় থাকা মায়ের কোল থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে দয়াগঞ্জে এ ঘটনা ঘটে। জানা গেছে, নিহত শিশুর বড় ভাইকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন তাদের মা। রিকশা করে যাওয়ার সময় দয়াগঞ্জ এলাকায় ছিনতাইকারীরা ব্যাগ ধরে টান দিলে মায়ের কোলে থাকা শিশুটি ছিটকে পড়ে যায়। এরপর শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা দেন।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

