১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:৫৩

সদ্য সংবাদ

মেয়র আইভীকে কেবিনে নেয়া হবে আজ

নিজস্ব প্রতিবেদক: শারীরিক অবস্থার উন্নতি ঘটায় আজ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে করোনারি কেয়ার ইউনিট থেকে কেবিনে স্থানান্তর করা হবে। শনিবার রাতে ঢাকার ল্যাবএইড হাসপাতালে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান হাসপাতালটির হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বরেণ চক্রবর্তী। আইভীর অবস্থা সাংবাদিকদের অবহিত করতে এটি ছিল দ্বিতীয় প্রেস ব্রিফিং। বরেণ চক্রবর্তী জানান, শনিবার দ্বিতীয় দফা সিটিস্ক্যানে মস্তিষ্কে মৃদু রক্তক্ষরণস্থলে ...

মিসরে আবারও প্রেসিডেন্ট প্রার্থী সিসি

আন্তর্জাতিক ডেস্ক: মিসরে আবারও প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন দেশটির প্রেসিডেন্ট জেনারেল আব্দেল ফাতাহ আল সিসি। শুক্রবার জাতির উদ্দেশে দেয়া টেলিভিশন ভাষণে এ ইচ্ছা প্রকাশ করেন তিনি। আর তার অধীনে নির্বাচন হলে পুনরায় তিনিই জয়ী হবেন বলে কানাঘুষা চলছে মিসরে। খবর এএফপির। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ২০১৩ সালে ক্ষমতাচ্যুত করেন সিসি। ২০১৪ সালে তিনি সাধারণ নির্বাচন ঘোষণা ...

ঝিনাইদহে রাস্তার পাশে গুলিবিদ্ধ লাশ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ৭টার দিকে উপজেলার মান্দারতলা গ্রামের রাস্তার পাশে ওই লাশ পাওয়া যায় বলে কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান। তিনি বলেন, ভোরে গ্রামবাসী রাস্তার পাশে অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে আমাদের জানায়। এ সময় পুলিশ সদস্যরা মাথায় গুলিবিদ্ধ ওই লাশ উদ্ধারের ব্যবস্থা করে। দৈনিকদেশজনতা/ আই ...

আখেরি মোনাজাতে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমা

নিজস্ব প্রতিবেদক: আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তাবলিগ জামাতের সবচেয়ে বড় জমায়েত ৫৩তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হচ্ছে আজ রোববার। সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে মোনাজাত হতে পারে। তা পরিচালনা করবেন তাবলিগের অন্যতম শীর্ষ মুরব্বি কাকরাইল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহম্মদ জোবায়ের। এদিকে সকাল থেকে ঢাকা ও পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা আখেরি মোনাজাতে অংশ নেয়ার জন্য সমবেত ...

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

যশোর প্রতিনিধি: যশোরে দু’দল সন্ত্রাসীর মধ্যে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন বলে পুলিশ দাবি করেছে। রোববার ভোরে যশোর সদর উপজেলার রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। তবে তার নাম-পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে। যশোর কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার এসআই খবির উদ্দিন জানান, রোববার ভোরে পুলিশ খবর পায়- যশোর সদর ...

মুম্বাইয়ে চলছে ইরানিয়ান চলচ্চিত্র উৎসব

বিনোদন ডেস্ক: পাঁচদিন ব্যাপি ইরানিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হল মুম্বাইয়ে। ভারত এবং ইরানের যৌথ উদ্যোগে মুম্বাইতে অনুষ্ঠিত হচ্ছে এই উত্সব। চলবে জানুয়ারির ২২ থেকে ২৬ তারিখ পর্যন্ত। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের কলকাতা২৪ পত্রিকা। এবারের চলচ্চিত্র উৎসবে মূল আকর্ষণ থাকছে পাঁচটি বিশেষ ছবি। যার মধ্যে একটি ভারত এবং ইরানে যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। ছবিটির নাম হ্যালো মুম্বাই। যেখানে ...

বাংলাদেশের ঝুলিতে ৬০ বছরের অভিজ্ঞতা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ দলের পাঁচজন ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে কাটিয়ে দিয়েছেন ১০ বছরের বেশি। এই পাঁচের মিলিত অভিজ্ঞতায় পরিপূর্ণ এখন বাংলাদেশের ড্রেসিংরুম। টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও মানছেন সেটা। সিদ্ধান্ত গ্রহণে দলের সিনিয়র ক্রিকেটারদের অগ্রাধিকার পাওয়াটা তাঁদের প্রাপ্যই মনে করছেন সাবেক এই অধিনায়ক। চন্ডিকা হাথুরুসিংহের যাওয়ার আগের সময়টাতে স্টেডিয়ামপাড়ায় গুঞ্জন ছিল, সিনিয়রসহ বেশ কিছু ক্রিকেটারের সঙ্গে চলছে তাঁর শীতল সম্পর্ক। তিনি ...

দেশ থেকে কোটা ব্যবস্থা তুলে দেয়া উচিত : আকবর আলী খান

নিজস্ব প্রতিবেদক: কোটা ব্যবস্থা নিয়োগের ক্ষেত্রে বড় সমস্যা উল্লেখ করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেছেন, কোটা ব্যবস্থা তুলে দেওয়া উচিত। কোনো দেশে অনির্দিষ্টকালের জন্য কোটা ব্যবস্থা চলতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের উদ্যোগে ‘বাংলাদেশের বর্তমান সিভিল সার্ভিস ব্যবস্থা’ শীর্ষক একক বক্তৃতায় আকবর আলি খান এ কথা বলেন। আজ শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে এই বক্তৃতার আয়োজন ...

আখেরি মোনাজাতে যেসব সড়ক বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতকে ঘিরে শনিবার মধ্যরাত থেকে গাজীপুরের কয়েকটি রুটে যান চলাচল বন্ধ থাকবে।শনিবার সকালে জেলার পুলিশ সুপার হারুনুর রশিদ এ তথ্য জানান। পুলিশ সুপার জানান, ইজতেমার দ্বিতীয় পর্বের শেষদিন ও আখেরি মোনাজাতে মুসুল্লিদের অংশগ্রহণ নির্বিঘ্ন রাখতে, আবদুল্লাহপুর হয়ে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত সড়ক বন্ধ থাকবে। একই কারণে, আজ মধ্যরাত থেকে টঙ্গী-পুবাইল পর্যন্ত সড়কের দুই দিকেই যান চলাচলে ...

কাল জিম্বাবুয়ের কাছে হারলেই বাদ শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক:  ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের রোববার মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা। টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ এটি। জিতলেই টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত হয়ে যাবে জিম্বাবুয়ের। অন্য দিকে ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে জিম্বাবুয়ের বিপক্ষে জিততেই হবে শ্রীলঙ্কাকে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিরতি পর্বে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার ওয়ানডেটি শুরু হবে দুপুর ১২টায়। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ফাইনাল ইতোমধ্যেই নিশ্চিত করে ফেলেছে স্বাগতিক বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম ...