২২শে এপ্রিল, ২০২৬ ইং | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:০৬

ঝিনাইদহে রাস্তার পাশে গুলিবিদ্ধ লাশ

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ৭টার দিকে উপজেলার মান্দারতলা গ্রামের রাস্তার পাশে ওই লাশ পাওয়া যায় বলে কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান। তিনি বলেন, ভোরে গ্রামবাসী রাস্তার পাশে অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে আমাদের জানায়। এ সময় পুলিশ সদস্যরা মাথায় গুলিবিদ্ধ ওই লাশ উদ্ধারের ব্যবস্থা করে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :জানুয়ারি ২১, ২০১৮ ১০:১৫ পূর্বাহ্ণ