আন্তর্জাতিক ডেস্ক:
মিসরে আবারও প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন দেশটির প্রেসিডেন্ট জেনারেল আব্দেল ফাতাহ আল সিসি। শুক্রবার জাতির উদ্দেশে দেয়া টেলিভিশন ভাষণে এ ইচ্ছা প্রকাশ করেন তিনি। আর তার অধীনে নির্বাচন হলে পুনরায় তিনিই জয়ী হবেন বলে কানাঘুষা চলছে মিসরে। খবর এএফপির।
দেশটির ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ২০১৩ সালে ক্ষমতাচ্যুত করেন সিসি। ২০১৪ সালে তিনি সাধারণ নির্বাচন ঘোষণা করেন এবং এতে জয় পান।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

