১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:১৩

সদ্য সংবাদ

মার্কিন কূটনীতিকের পদত্যাগ সুচি’র সমালোচনা করে

আন্তর্জাতিক ডেস্ক: রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের নেত্রী সুচিকে পরামর্শ দেবার জন্য যে আন্তর্জাতিক উপদেষ্টা প্যানেল গঠন করা হয়েছে সেটির সদস্য এবং মার্কিন কূটনীতিক বিল রিচার্ডসন পদত্যাগ করেছেন। রোহিঙ্গা সংকট সমাধানে এই প্যানেলের ভূমিকা ও অং সান সুচি’র ‘সদিচ্ছা’ নিয়ে প্রশ্ন  তুলেছেন মি. রিচার্ডসন। এই প্যানেলটির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মি: রিচার্ডসন এটিকে ‘লোক দেখানো’ বলে উল্লেখ করেছেন। মিয়ানমার সরকার মি: ...

আজ ত্রিদেশীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় ওয়ানডে স্বাগতিক বাংলাদেশকে হারিয়ে সিরিজের ফাইনালে খেলতে চায় শ্রীলঙ্ক ।আজ বৃহস্পতিবার সিরিজে লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি। ফাইনালে উঠতে এ ম্যাচে জিততেই হবে লঙ্কানদের। হারলেও, ফাইনালে উঠার সম্ভাবনা থাকবে শ্রীলঙ্কার। তবে হারের ব্যবধানটা অল্প ব্যবধানে হতে হবে। এ ম্যাচটি বাংলাদেশের ...

শাহজালাল বিমানবন্দরে জুতা থেকে ৪০ টি স্বর্ণের বার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোস্তফা কামাল নামে এক বিমানকর্মীর  জুতা থেকে ৪০ টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম । আটক মোস্তফা কামাল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচ্ছন্নতাকর্মী। সোনা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিমানকর্মীকে আটক করেছে কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম। বুধবার দিবাগত রাতে পৌনে পাঁচ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, ...

জার্মানের এএফডি পার্টির নেতার ইসলাম গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক: গত বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত নির্বাচনেও তিনি ইসলাম ও মুসলিম বিরোধী ব্যাপক প্রচারণা চালিয়েছিলেন। নির্বাচনী প্রচারে তার দলের স্লোগান ছিল- জার্মানে মুসলমানদের কোনো স্থান নেই। জার্মান ইসলামী করণের বিরুদ্ধে। জার্মানের সেই রাজনীতিবিদ এখন ইসলামের ছায়াতলে। তিনি হলেন জার্মানের অল্টারনেটিভ ফোর ডোটসল্যান্ড পার্টির পশ্চিম জার্মানের ব্রান্ড্যানবার্গ শাখার জাতীয় নির্বাহী কমিটির সদস্য অর্তুর ওয়াগনার। এএফডি’র মুখপাত্র বলেছেন, ওয়াগনার ইসলাম গ্রহণ করে ...

বিশিষ্ট কথাসাহিত্যিক শওকত আলীর ইন্তেকাল

শিল্প–সাহিত্য ডেস্ক: না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট কথাসাহিত্যিক শওকত আলী। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। গত ৪ জানুয়ারি ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হলে শওকত আলীকে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ৬ জানুয়ারি তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) নেওয়া হয়। শওকত আলী ...

লালপুরে র‌্যাবের অভিযান ইয়াবা সহ আটক ১

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে মঙ্গলবার রাতে র‌্যাব অভিযান চালিয়ে প্রায় ৫শ পিছ ইয়াবা সহ একজন কে আটক করেছে। এঘটনায় লালপুর থানায় মামলা হয়েছে। লালপুর থানা ও র‌্যাব সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর শিবলী মোস্তফার নেতৃত্বে ২৩ জানুয়ারী রাত ১০ দিকে লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার মধুবাড়ী গরুর হাট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। ...

আগামীতে মুক্তিযোদ্ধাদের ৫ টি বোনাস দেয়া হবে: আ ক ম মোজাম্মেল হক

নিজস্ব প্রতিবেদক: আগামীতে মুক্তিযোদ্ধাদের বছরে পাঁচটি বোনাস দেয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের জন্য সম্মানী ভাতা বৃদ্ধি করেছে। বর্তমানে দুইটি বোনাস দেয়া হচ্ছে। ধর্মীয় উৎসবের পাশাপাশি মহান স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও পহেলা বৈশাখে বোনাস দেয় হবে মুক্তিযোদ্ধাদের। আজ বুধবার কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নে মরহুম মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ...

শিল্পখাতে দক্ষতা বৃদ্ধিতে সহায়তা অব্যাহত থাকবে ইইউর : রেঞ্জে টিরিঙ্ক

নিজস্ব প্রতিবেদক: আঞ্চলিক অঙ্গীভূতকরণ কর্মসূচির আওতায় বাংলাদেশের শিল্পখাতে কারিগরি দক্ষতা বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেঞ্জে টিরিঙ্ক। আজ বুধবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বৈঠককালে রেঞ্জে টিরিঙ্ক একথা জানান। শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের উন্নয়ন, শ্রমআইন, বিসিকের আওতায় বাস্তবায়নাধীন প্রিজম প্রকল্প, শিল্পখাতের গুণগতমান অবকাঠামো উন্নয়নসহ অন্যান্য বিষয়ে আলোচনা ...

নতুন করে ৮১৫ শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত

নিজস্ব প্রতিবেদক: ফেব্রুয়ারি থেকে আরও ৮১৫ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করা হবে। চলতি মাসের এমপিও সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) থেকে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, নতুন এমপিওভুক্ত তালিকার মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে ৬৮১ জন রয়েছেন। মাদরাসা পর্যায়ের শিক্ষক রয়েছে ১৩৩ জন। এসব শিক্ষক এমপিওভুক্তির জন্য কয়েক মাস আগে অনলাইনে আবেদন করেন। এছাড়া বিশেষভাবে পুরনো ...

টেলিটকের ফোরজি চালু মে মাসে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: এ বছরের মে মাসে টেলিটক চতুর্থ প্রজন্মের (ফোরজি) সেবা চালু করবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। আজ বুধবার সংসদে সরকারি দলের সদস্য দিদারুল আলমের এক লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, টেলিটক নিজস্ব অর্থায়নে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে সব বিভাগীয় শহরে ফোরজি সেবা চালু করার পরিকল্পনা হাতে ...