স্পোর্টস ডেস্ক: আগের ম্যাচে আগে ব্যাট করে জিম্বাবুয়ে ১২ রানে হারিয়েছে শ্রীলঙ্কাকে। টস হেরে সেবার ব্যাটিং পেয়েছিল জিম্বাবুয়ে। রোববার ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয়বারের দেখায় টস জিতল জিম্বাবুয়ে। শ্রীলঙ্কাকে তারা আগে বোলিং করতে পাঠিয়েছে। ব্যাটিং বেছে নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১২টায়। ফাইনালের আশা টিকিয়ে রাখতে শ্রীলঙ্কার এ ম্যাচে জয়টা খুব ...
সদ্য সংবাদ
পাবনায় পেঁয়াজের ফলন বিপর্যয়ের আশঙ্কা
পাবনা প্রতিনিধি: লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আবাদ হলেও পেঁয়াজভাণ্ডার হিসেবে খ্যাত পাবনা জেলায় পেঁয়াজের ফলন বিপর্যয়ের আশঙ্কায় রয়েছেন চাষীরা। বাজারের উচ্চমূল্য কৃষককে পেঁয়াজ চাষে আগ্রহী করলেও অসময়ের কয়েক দফা বর্ষণে বীজতলা ও চারা নষ্ট হওয়ায় বিপাকে পড়েছেন তারা। বীজ ও চারা সঙ্কটে বপন পিছিয়ে যাওয়ায় চলতি রবি মৌসুমে পেঁয়াজের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে দেখা দিয়েছে সংশয়। কৃষি বিভাগ জানায়, দেশের ...
প্রধান বিচারপতি পদ শূন্য বিষয়ে রিট শুনানি পেছাল
নিজস্ব প্রতিবেদক: প্রধান বিচারপতির পদ শূন্য থাকা বিষয়ক রিট শুনানি এ সপ্তাহে হচ্ছে না বলে আদেশ দিয়েছেন আদালত। রোববার আটর্নি জেনারেলের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ আদালত থেকে বের হয়ে এ তথ্য জানান। তিনি বলেন, ‘আমার রিট আবেদনের শুনানিতে বিচারপতিরা ‘নট ...
ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন ম্যাথুজ
স্পোর্টস ডেস্ক: হাথুরুসিংহের অধিনায়ক হয়ে বাংলাদেশে এসেছিলেন। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই চোটে পড়েন অ্যাঞ্জেলো ম্যাথুজ। খেলা হয়নি তার বাংলাদেশের বিপক্ষেও। আসলে শ্রীলঙ্কার রঙিন পোশাকের অধিনায়ক মিস করতে যাচ্ছেন পুরো ত্রিদেশীয় সিরিজটাই। তাই দেশের ফিরে যাচ্ছেন তিনি। ইনজুরির সঙ্গে এমনিতেই অনেক বেশি সখ্যতা ম্যাথুজের। এক মাসে মাঠে থাকলে যেন দুই মাসই বাইরে থাকতে হয় তাকে। বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে পাওয়া ...
সিরিয়ায় তুর্কি অভিযান শুরু, ১০ ‘কুর্দি’ নিহত
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার উত্তরাঞ্চলীয় আফরিন এলাকায় যুদ্ধবিমান দিয়ে আকাশপথে এবং ভারী অস্ত্রশস্ত্র নিয়ে স্থলপথে চালানো তুরস্কের বাহিনীর অভিযানে ১০ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানায়, শনিবার নিহতদের বেশির ভাগই বেসামরিক নাগরিক। এদিকে কুর্দি মিলিশিয়া দল কুর্দিশ পিপলস প্রটেকশন ইউনিটের মুখপাত্র জানান, তুর্কি হামলায় আট বছরের এক শিশুসহ সাত বেসামরিক নাগরিক ও দুজন যোদ্ধা নিহত হয়েছেন। তবে আঙ্কারা বলছে, তাদের ...
গ্যাস–সংকটে নাকাল নগরবাসীর একাংশ
নিজস্ব প্রতিবেদক: কোথাও সকাল সাতটার পর থেকে চুলা জ্বলে না। সন্ধ্যায় গ্যাসের চাপ খানিকটা বাড়লে দুই কাপ চায়ের পানি গরম হতেই লেগে যায় এক ঘণ্টা। তাই রান্নার জন্য অপেক্ষার প্রহর বাড়তে থাকে, যা শেষ হয় রাত ১০টার পর। আবার কোথাও সারা দিনই টিমটিম করে চুলা জ্বলে। কিন্তু তা রান্না করার জন্য যথেষ্ট নয়। রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের যে সংকট চলছে, ...
চিকিৎসা না পেয়ে ইসরাইলি কারাগারে এক ফিলিস্তিনির মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: উপযুক্ত চিকিৎসার অভাবে ইহুদিবাদী ইসরাইলের কারাগারে আটক একজন ফিলিস্তিনি বন্দি শাহাদাতবরণ করেছেন। ফিলিস্তিনি তথ্যকেন্দ্র জানিয়েছে, হোসেইন হাসানি আতাউল্লাহ নামের ওই বন্দি ক্যান্সারে আক্রান্ত হওয়া সত্ত্বেও তাকে মুক্তি দেয়নি ইহুদিবাদীরা। অন্যদিকে ইসরাইলের বন্দি বিষয়ক এক আইনের কারণে তাকে উপযুক্ত চিকিৎসা সেবাও দেয়নি তেল আবিব। এ অবস্থায় শনিবার আতাউল্লাহ ইসরাইলি কারাগারে মৃত্যুবরণ করেন। ফিলিস্তিনি বন্দিদের অন্যতম আইনজীবী ইউসুফ নাসাসারা কিছুদিন ...
ইজতেমায় মোনাজাত চলছে
নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ইজতেমার শেষ পর্বের মোনাজাত চলছে। রোববার সকাল ১০টা ১৮ মিনিটে মোনাজাত শুরু হয়। এই মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দুই পর্বের বিশ্ব ইজতেমা। মোনাজাত পরিচালনা করছেন কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা মোহাম্মদ যুবায়ের। এরআগে বাদ ফজর থেকে কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা আব্দুল মতিন হেদায়াতি বয়ান দেন। মোনাজাত অংশ নিতে তুরাগতীরে লাখো মানুষের ঢল নেমেছে। বিভিন্ন জেলা থেকে আগত ...
আগুয়েরোর হ্যাটট্রিকে জয়ে ফিরল ম্যানচেস্টার সিটি
স্পোর্টস ডেস্ক: দুর্দান্ত ম্যানচেস্টার সিটির জয় রথটা গেল সপ্তাহে থেমেছিল লিভারপুরের কাছে। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ২২ ম্যাচে অপরাজিত থাকার পর লিভারপুরের বিপক্ষে ৪-৩ গোলে হারে ম্যানচেস্টার সিটি। তবে সেই হারের ঠিক একম্যাচ পরই জয়ে ফিরল পেপ গার্দিওয়ালার দল। শনিবার নিউক্যাসল ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে সিটি। হ্যাটট্রিক করেছেন সার্জিও আগুয়েরো। এদিন প্রথমার্ধে এক গোলের লিড নিয়েছিল সিটি। দ্বিতীয়ার্ধে করে আরো ...
নয়াদিল্লিতে প্লাস্টিক কারখানায় আগুন, নিহত ১৭
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির শহরতলিতে শনিবার একটি কারখানায় আগুন লাগার ঘটনায় কমপক্ষে ১৭ জন মারা গেছে। কর্মকর্তারা এ তথ্য জানান। এএফপির খবরে জানানো হয়, নয়াদিল্লির উত্তরাঞ্চলীয় বাওয়ানা শিল্প এলাকায় প্লাস্টিক সামগ্রী তৈরির কারখানায় এ আগুন লাগে। কারখানার তিনতলা ভবনের বেসমেন্ট আগুনের সূত্রপাত। নগরের জরুরি সেবার দায়িত্বে থাকা একজন কর্মকর্তা জানান, কারখানার ভবনটির বেসমেন্টের আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর