১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:১৯

সদ্য সংবাদ

নিজাম হাজারীর এমপি পদের রিট শুনতে ব্রিবত হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর পদে থাকা নিয়ে রুল নিষ্পত্তির জন্য গঠিত হাইকোর্টের একক বেঞ্চ শুনানিতে বিব্রতবোধ করে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানোর আদেশ দিয়েছেন। প্রধান বিচারপতি এ মামলার নিষ্পত্তির জন্য নতুন একক বেঞ্চ নির্ধারণ করবেন বলে সোমবার (১৫ জানুয়ারি) জানিয়েছেন রিট আবেদনকারীর আইনজীবী সত্য রঞ্জন মণ্ডল। ২০১৬ সালের ০৬ ডিসেম্বর নিজাম হাজারীর পদে থাকার ...

সীমান্ত থেকে বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি সীমান্তের মুগলীবাড়ী এলাকা থেকে মোফাজ্জাল হোসেন (৩৩) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (১৫ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে তাকে ধাওয়া করে ধরে নিয়ে যাওয়া হয়। মোফাজ্জাল পাটগ্রাম উপজেলার বুড়িমারি ইউনিয়নের মুগলীবাড়ি এলাকার আব্দুল হানিফের ছেলে। বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পাটগ্রাম উপজেলার বুড়িমারি সীমান্তের ৮৪১ নম্বর মেইন ...

নওগাঁয় ১শ’ কেজি গাঁজাসহ আটক ৮

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলায় সোমবার ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে ১শ’ কেজি গাঁজা জবাত করেছে পুলিশ। এসময় আটজনকে আটক করেছে পুলিশ। বিষয়টির সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ব্যাপারে দুপুর ১টায় পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। দৈনিকদেশজনতা/ আই সি 

সাকিব-মাশরাফির আঘাতে ব্যাকফুটে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত সূচনা করেছে টাইগাররা। প্রথম ওভারেই চমক দেখিয়েছেন সাকিব আল হাসান। পরে জ্বলে উঠেছেন অভিনায়ক মাশরাফিও। টস জিতে ফিল্ডিংয়ে নেমে প্রথম ওভারেই জোড়া আঘাতে সোলোমন মায়ার (০) ও ক্রেইগ আরভিনকে (০) সাজঘরে পাঠান সাকিব। ইনিংসের প্রথম বলেই মায়ারকে মুশফিকুর রহিমের গ্লাভসবন্দি করে ব্রেকথ্রু এনে দেন সাকিব। পরে সাব্বির রহমানের ক্যাচে পরিণত ...

তেজগাঁওয়ে টিনশেডের বাড়ির আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনীপাড়ায় টিনশেডের একটি দ্বিতল বাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে এসে দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ওই বাড়িতে আগুনের সূত্রপাত ঘটে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতর নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ...

সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে অক্টোবরে : সিইসি

নিজস্ব প্রতিবেদক: অক্টোবর মাস থেকেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওই নির্বাচনে সব দল অংশ নেবে বলেও আশা প্রকাশ করে তিনি। আগামী সংসদ নির্বাচনে ইভিএম পদ্ধতি ব্যবহারের কোনো সুযোগ নেই বলেও উল্লেখ করেন সিইসি। নুরুল হুদা আরও বলেন, প্রশাসনিক ...

৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবিতে ক্লাস বর্জন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিল দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করছে বিশ্ববিদ্যালয়টির ছাত্র-ছাত্রীরা। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে ক্লাস বর্জন করে পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী অপরাজেয় বাংলার পাদদেশ অবস্থান নেন। গতকালও এই দাাবিতে তারা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছিলো। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান আন্দোলনরতদের সাত কলেজের সকল কার্যক্রম তাদের নিজস্ব ক্যাম্পাসে হবে বলে আশ্বস্ত করেছিলেন। কিন্তু ...

শাহজালাল বিমানবন্দরে বিমান চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে আজ সোমবার সকাল সাড়ে ছয়টা থেকে বিমানবন্দরের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। সকাল ১০টা ২০ মিনিটে আজকের প্রথম ফ্লাইটটি বিমানবন্দর ছেড়ে যায়। এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম বলেন, আজ সকাল ১০টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের ...

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান ইমরানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের চাপের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ও সাবেক ক্রিকেটার ইমরান খান। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পাকিস্তানবিদ্বেষী নীতির সমালোচনাও করেছেন তিনি। রোববার ইসলামাবাদে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। সন্ত্রাসবাদের ব্যাপারে আমেরিকার দ্বৈতনীতির তীব্র সমালোচনা করে ইমরান বলেন, আর্থিক সাহায্য পাওয়ার আশায় সন্ত্রাসবিরোধী যুদ্ধে জড়ানোই পাকিস্তানের ভুল হয়েছে। তবে তিনি দাবি ...

হাড়কাঁপানো শীতে অসহায় লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি: সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে ঘন কুয়াশার পাশাপাশি মৃদু শৈত্য প্রবাহ ও হাড়কাঁপানো শীত অব্যাহত রয়েছে। গত প্রায় ১০দিন থেকে এ অবস্থা বিরাজ করায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ফলে, শীতে কাঁপছে জেলার ১৬ লাখেরও বেশি মানুষ। প্রচণ্ড শীতের কারণে নিউমোনিয়া, অ্যাজমা, কোল্ড এলার্জি ও ডায়রিয়াসহ বিভিন্ন ঠান্ডাজনিত রোগ বেড়ে গেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে জেলার পাঁচ উপজেলার তিস্তা-ধরলাপাড়ের ...