নিজস্ব প্রতিবেদক: আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর ৩ দিন আগে থেকে শুরু করে সকল পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত দেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। আজ সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় মনিটরিং কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সিদ্ধান্ত নেয়া হয়, আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীদেরকে পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ ...
সদ্য সংবাদ
ইরানের স্কুলে ইংরেজি শিক্ষা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি শিক্ষা নিষিদ্ধ করা হয়েছে। দেশটির উচ্চমাধ্যমিক শিক্ষা পরিষদের প্রধান মেহদি নাবিদ-আদাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি সতর্ক করে বলেন, ইরানের বিদ্যালয়ে ইংরেজি শেখানো মানে পশ্চিমা সংস্কৃতি লালন করা। তার এই সতর্কতার পরই মূলত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত রোববার দেশটির রাষ্ট্রীয় ...
পোশাকসহ সম্ভাবনাময় খাতে বিনিয়োগের আহ্বান
নিজস্ব প্রতিবেদক: তৈরি পোশাকসহ সম্ভাবনাময় অন্যান্য খাতে বাংলাদেশে বিনিয়োগ এবং কিরগিজ-বাংলাদেশ যৌথ বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। আজ সোমবার বিকালে কিরগিজস্তানে নিয়োজিত বাংলাদেশের অনারারি কনসাল তেমিরবেক এরকিনোভ এবং এফবিসিসিআই নেতৃবৃন্দের মধ্যে অনুষ্ঠিত এক সভায় এ আলোচনা হয়। সভায় যৌথ বিনিয়োগের ক্ষেত্রে কিরগিজস্তান থেকে উল্লেখযোগ্য পরিমাণ ঋণ সুবিধা পাওয়ার ব্যবস্থা রয়েছে বলে বৈঠকে উল্লেখ করা হয়। এছাড়াও এধরনের বিনিয়োগে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগেরও ...
জোরপূর্বক বিয়ে: ডিআইজি মিজানের বিরুদ্ধে তদন্ত কমিটি হচ্ছে
নিজস্ব প্রতিবেদক: তুলে নিয়ে বিয়ে করার’ অভিযোগে আলোচিত পুলিশ কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অবস্) মিজানুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে পুলিশের অভ্যন্তরীণ তদন্ত চলছে। তার অপরাধ প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার বিকেলে রাজধানীর নাখালপাড়া হোসেন আলী স্কুলে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান ...
নারী সম্ভ্রম লুন্ঠনের ঘটনায় আমি নির্বাক: টুইট বার্তায় খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক: ২০১৭ সালের দেশের নারী ও শিশু নির্যাতনের চিত্র তুলে ধরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আইনশৃঙ্খলার ভয়াবহ বিপর্যয় ও নারী সম্ভ্রম লুন্ঠনের ঘটনায় আমি নির্বাক। আজ সোমবার এক টুইট বার্তায় সাবেক এই প্রধানমন্ত্রী উল্লিখিত মন্তব্য করেন। টুইট বার্তায় বেগম খালেদা জিয়া উল্লেখ করেন,‘‘মহিলা পরিষদ বলেছে, ২০১৭-এ ১২৫১ জন মা, বোন, শিশু ধর্ষিত হয়েছে গ্যাংডরেপ হয়েছে ২২৪জন, ধর্ষণের ...
সিলেটে ছাত্রলীগকর্মী তানিম হত্যায় আটক ৪
সিলেট প্রতিবেদক: সিলেট সরকারি কলেজের স্নাতক শ্রেণির ছাত্র ও ছাত্রলীগকর্মী তানিম খান হত্যার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে ও সোমবার ভোরে তাদের আটক করা হয়। আটক সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। শাহপরান থানার ওসি আখতার হোসেন জানান, তানিম খুনের ঘটনায় ডায়মন্ডসহ মোট চারজনকে আটক করা হয়েছে। এরা হলেন- জেলা ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ...
প্রস্তুতি ম্যাচে যুবাদের বড় হার
স্পোর্টস ডেস্ক: যুব বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে আফগান যুবাদের কাছে ৫৬ রানে হেরে গেছে বাংলাদেশি যুবারা।সোমবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে এই হার সাইফ হাসানদের আত্মবিশ্বাস হয়তো অনেকটাই নাড়িয়ে দিয়েছে। বোলিংটা বেশ ভালোই করেছে বাংলাদেশি যুবারা। আফগানিস্তানকে ইনিংসের ১০ বল বাকি থাকতেই ২০৬ রানে গুটিয়ে দিয়েছিল যুবারা। একটা সময় তো আফগানদের রীতিমত বিপদে রেখেছিলেন টাইগার বোলাররা। ১১২ রানেই ৭ উইকেট হারিয়ে বসেছিল তারা। ...
ভারতের উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১১
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে মালবাহী ট্রাক একটি প্রাইভেট কার ও থ্রি হুইলারকে চাপা দিলে ১১ জন নিহত হয়। দেশটির কর্মকর্তারা একথা জানান। খবর সিনহুয়া’র। উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌ থেকে ২৫৭ কিলোমিটার দুরে ফিরোজাবাদ জেলার সিরসাগঞ্জ থানা এলাকায় রবিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ কর্মকর্তা মনোজ কুমার বার্তা সংস্থাকে বলেন, ‘গত সন্ধ্যায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ১১ জন প্রাণ হারিয়েছে। মালবাহি ...
নির্বাচন করতে চাইলে সম্পদের হিসাব দিন: দুদক চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘দুদকের স্পষ্ট কথা হচ্ছে যারা আগামী নির্বাচনে অংশ নিতে চায়, তারা যেন তাদের সম্পদের সঠিক হিসাব নির্বাচন কমিশনের কাছে দেয়। ইতোমধ্যে আমরা দু-একজন এমপির বিরুদ্ধে কমিশনের কাছে লিখেছি যে, তাদের সম্পদের হিসাব সঠিক নয়। এজন্য বলবো যারা জনগণের প্রতিনিধি হতে চান, তারা যেন সম্পদের সঠিক হিসাব নির্বাচন কমিশনের কাছে দেয়। কারণ ...
নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে ৫৭ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে মোট ৪৭৭ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ৭ কোটি ৪৪ লাখ টাকা কম। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর