নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ ফেব্রুয়ারি উত্তর সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দুপুর ১২টার পর রাজধানীর শেরে বাংলা নগরের নির্বাচন ভবন থেকে প্রধান নির্বাচন কমিশনার-সিইসি কেএম নুরুল হুদা এ তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ জানুয়ারি। যাচাই-বাছাই ২১ ও ২২ ...
সদ্য সংবাদ
লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ১০ অভিবাসী নিহত
আন্তর্জাতিক ডেস্ক: রবিবার লিবিয়া উপকূলে এক নৌকাডুবির ঘটনায় দশজনের সলিল সমাধি ঘটেছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। সাহায্য প্রদানকারী সংস্থার বরাত দিয়ে এমন খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস। জানা যায়, হাওয়া দিয়ে ফোলানো একটি নৌকা স্থানীয় সময় শুক্রবার রাতে ত্রিপোলি থেকে ৫০ কিলোমিটার পূর্বের শহর গারাবুলি থেকে ছাড়ে। নৌকাটিতে ঠাসাঠাসি করে তোলা হয়েছিল নারী, পুরুষ এবং শিশুদেরকে। কিন্তু আট থেকে নয় ঘণ্টা ...
তীব্র শীতে তিন জেলায় মৃত্যু ২০ জনের
নিজস্ব প্রতিবেদক: দেশের উত্তরাঞ্চলের তিন জেলার তীব্র শীত ও ঠান্ডাজনিত রোগে গত চারদিনে শিশুসহ ২০ জনের মৃত্যু হয়েছে। রাজশাহী, কুড়িগ্রাম ও ঠাকুরগাঁও জেলায় অব্যাহত শৈত্য প্রবাহ এবং অস্বাভাবিকভাবে তাপমাত্রা কমে যাওয়ায় ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. শামছুল হক জানান, গত ৬ জানুয়ারি শনিবার থেকে হাসপাতালে ঠান্ডাজনিত রোগে চার শিশুর মৃত্যু হয়েছে। আর ...
সেনা মোতায়েনের বিপক্ষে কিছু দেখি না: সিইসি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন , বাংলাদেশের জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন একটি বাস্তবতা। বিবিসির প্রবাহ টিভি অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে মি: হুদা বলেন, “আগে নির্বাচন গুলোতে সেনা মোতায়েন হয়েছে। সুতরাং এবারের নির্বাচনগুলোতে যে সেনা মোতায়েন হবে না সেটা বলা যাবে না। আমরা তো সেনা মোতায়েনের বিপক্ষে কিছু দেখি না।” জাতীয় নির্বাচনের সময় সেনাবাহিনী মোতায়েন করা ...
জলবায়ু তহবিলের টাকা কেন ফারমার্স ব্যাংকে : টিআইবি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিলের (বিসিসিটিএফ) ৫০৮ কোটি টাকাসহ বিভিন্ন গ্রাহকের আমানতের অর্থ ফেরত প্রদানে ফারমার্স ব্যাংক ব্যর্থ হওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি। সোমবার এক বিবৃতিতে আমানতকারীদের অর্থের সুরক্ষা নিশ্চিতকরণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানিয়েছে সংস্থাটি। বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘ফারমার্স ব্যাংকে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের গচ্ছিত আমানতের মেয়াদ পূর্ণ ...
আইপিএল ২০১৯ আসর বসতে পারে দক্ষিণ আফ্রিকায়
স্পোর্টস ডেস্ক: টি-টুয়েন্টি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আবারো নির্বাসনে যেতে পারে। ২০০৯ সালের মতো আরেকবার দক্ষিণ আফ্রিকায় আসরটি আয়োজন হতে পারে বলে জোর গুঞ্জন। ২০১৯ সালে ভারতে লোকসভা নির্বাচন। আর সে কারণে প্রতিবছর এপ্রিল-মে মাসে অনুষ্টিত হওয়া আইপিএল অন্য দেশেই আয়োজিত হতে পারে সেবার। লোকসভা নির্বাচনের কারণে দশ বছর আগেও ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় বসেছিল আইপিএলের ...
ভ্রাম্যমাণ আদালত চলবে শুনানি না হওয়া পর্যন্ত : হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক: ভ্রাম্যমাণ আদালত চলবে কি না এ সংক্রান্ত মামলার শুনানি না হওয়া পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) চলতে আইনগত কোনো বাধা নেই। প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ মঙ্গলবার সকালে এই আদেশ দেন। একই সঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেছেন আদালত।ডেপুটি অ্যাটর্নি জেলারেল মোতাহার হোসেন সাজু আদালত থেকে বের হয়ে ...
চীনে ভয়াবহ তুষারপাতে মৃত্যু ২১ জনের
আন্তর্জাতিক ডেস্ক: চীনে তাপমাত্রা মাইনাসের কোঠা ছুঁয়েছে। ভয়াবহ তুষারপাতে পরিস্থিতি সংকটজনক হয়েছে। তুষারপাতের জেরে এখনও পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে এসব তথ্য জানা গেছে। জানা যায়, গত এক সপ্তাহে পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির আনহুই, হেনান, জিয়াংসু, হুবেই, হুনান, শানক্সি পুরু বরফে ঢেকে গেছে। যাতায়াত ব্যবস্থা ...
২০ দলীয় জোটের প্রার্থী ঠিক করবেন বেগম খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ২০ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বিভিন্ন বিষয়ে আলোচনার পর মূলত তিনটি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। এসব সিদ্ধান্তের মধ্যে রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে একক প্রার্থী দেবে জোট। প্রার্থী নির্ধারণের ভার দেওয়া হয়েছে জোটপ্রধানের ওপর। এ ছাড়া খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রেখে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের কোনো শরিক অংশ ...
জামায়াত প্রার্থী দেবে না ডিএনসিসি উপ-নির্বাচনে
নিজস্ব প্রতিবেদক: উত্তর সিটিতে (ডিএনসিসি) উপ-নির্বাচনে ২০ দলীয় জোট শরিক জামায়াতে ইসলামী প্রার্থী প্রত্যাহার করে নেবে। জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে সোমবার রাতে জোট নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। গত ৩ জানুয়ারি ঢাকা উত্তর সিটিতে আমির ও নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ সেলিম উদ্দিনকে দলীয় সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছিল ২০ দলীয় জোটের শরিক জামায়াত। বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশ ন্যাপের মহাসচিব ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর