১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:১৯

সদ্য সংবাদ

সরকারি চাকরিজীবীদের পেনশনের অর্থ অনলাইনে ফেব্রুয়ারি থেকে

নিজস্ব প্রতিবেদক: এখন থেকে অবসরে যাওয়া সরকারি চাকরিজীবীদের পেনশনের অর্থ ইএফটির (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। আগামী ফেব্রুয়ারি মাস থেকে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম চালু করা হবে। গত রোববার অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, সকল সামরিক ও বেসামরিক পেনশনারকে তার পেনশনের টাকার বিল দাখিল করে চেক ...

অসুস্থ মুক্তিযোদ্ধারা পাবেন বিনামূল্যে চিকিৎসা সেবা

নিজস্ব প্রতিবেদক : সরকার মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে বা নামমাত্র মূল্যে চিকিৎসা সেবা প্রদান করবে। এ জন্য একটি নীতিমালা তৈরি করছে। যা মুক্তিযোদ্ধা চিকিৎসা সেবা প্রদান নীতিমালা ২০১৭ নামে অভিহিত হবে। এটিই দেশে তাদের চিকিৎসা সেবা প্রদান সংক্রান্ত প্রথম নীতিমালা। রাজধানী থেকে শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও মুক্তিযোদ্ধাদের জন্য চিকিৎসা পাওয়ার ব্যবস্থা থাকবে। মুক্তিযোদ্ধাদের জন্য হাসপাতালের ব্যয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আর্থিক বরাদ্দ ...

বাংলাদেশের সর্বনিম্ন ১০টি তাপমাত্রার পাঁচটিই ছিল গতকাল

নিজস্ব প্রতিবেদক: আবহাওয়া অধিদপ্তরের রেকর্ড অনুযায়ী, বাংলাদেশের সর্বনিম্ন ১০টি তাপমাত্রার পাঁচটিই ছিল গতকাল। গত ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো গতকাল ৮ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রির নিচে নামে। ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২ দশমিক ৮ ডিগ্রি। গতকাল একদিনেই তেঁতুলিয়া ও নীলফামারীর সৈয়দপুরে সর্বনিম্ন পারদ নামে ২-এর ঘরে। সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ...

‘ট্রাম্প টাওয়ারে’ আগুন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ‘ট্রাম্প টাওয়ারে’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম- দ্য গার্ডিয়ান তাদের এক প্রতিবেদনে জানাচ্ছে, সোমবার সকালের দিকে এই আগুন লাগে। তবে আগুন খুব একটা মারাত্মক নয় বলেই ধারণা করছে নিউইয়র্কের অগ্নিনির্বাপনকারী বাহিনী। কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, সোমবার স্থানীয় সময় সকাল ৭টার আগে আগে ৬৮ তলা ওই ভবনের ছাদ থেকে ধোঁয়া উড়তে দেখা ...

সাবেক ফুটবলার আমিনুল জামিনে মুক্ত

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক জামিনে মুক্তি পেয়েছেন। কারাবন্দির এক মাস চার দিন পর সোমবার বেলা ১২টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। মুক্তির খবরটি নিজেই সমকালকে নিশ্চিত করেছেন আমিনুল। তিনি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরা দেয়াকে কেন্দ্র করে গত ৫ ডিসেম্বর হাইকোর্ট এলাকা থেকে শাহবাগ থানা ...

বিচারাধীন মামলার পরিসংখ্যান চেয়েছেন সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিবেদক: দেশের বিচারিক আদালতগুলোতে চলমান দেওয়ানি এবং ফৌজদারি মামলার পরিসংখ্যান চেয়ে জেলা জজদের চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সোমবার (৮ জানুয়ারি) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (বেঞ্চ ও ডিক্রি) সানজিদা সরওয়ার এই চিঠি পাঠান। চিঠিতে বলা হয়, জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর জবাব দেওয়ার জন্য জেলায় অবস্থিত সব আদালতের দেওয়ানি ও ফৌজদারি মামলার ...

ঢাকার দুই সিটিতে উপনির্বাচনের তফসিল কাল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন এবং নতুন যুক্ত হওয়া উত্তর ও দক্ষিণ সিটির ৩৬ ওয়ার্ডের নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টায় নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করে এ তফসিল ঘোষণা করা হবে। খসড়া তফসিল অনুয়ায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৮ বা ২১ জানুয়ারি। মনোনয়ন বাছাই ২৪ থেকে ২৫ জানুয়ারি এবং ...

নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে রোহিঙ্গাদের নানান শর্ত

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: মিয়ানমার থেকে আসা রোহিঙ্গার সংখ্যা এখন প্রায় সাড়ে ছয় লাখ ছাড়িয়েছে। এসব রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বাংলাদেশ ও মিয়ানমার একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে। কিন্তু ফিরে যেতে পালিয়ে আসা রোহিঙ্গারা ছুড়ে দিচ্ছেন নানান শর্ত। এতে শঙ্কা দেখা দিয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রমে। আগামী ২২ জানুয়ারী সাড়ে চার শত রোহিঙ্গাকে স্বদেশে ফেরত পাঠানোর কার্যক্রম চালিয়ে যাচ্ছে সরকার। এদিকে রোহিঙ্গা ...

বিসিএলের পর্দা উঠছে আগামীকাল

ক্রীড়া প্রতিবেদক: চার দলের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পর্দা উঠছে আগামীকাল মঙ্গলবার। দেশের দুটি মাঠে নামবে অংশগ্রহণকারী চার দল। সকাল সাড়ে নয়টায় দুই মাঠে খেলা শুরু হবে। বিসিএলের ষষ্ঠ আসরে হবে দুই ভাগে। প্রথম ভাগে হবে তিন রাউন্ড। দ্বিতীয় ভাগে হবে শেষ তিন রাউন্ড। ছয় রাউন্ড শেষে পয়েন্ট তালিকার সেরা দল চ্যাম্পিয়ন নির্বাচিত হবে। শেষ ...

কবি জসীম উদ্দীন সাহিত্য পুরস্কার দেবে বাংলা একাডেমি

নিজস্ব প্রতিবেদক: বাংলা একাডেমি ‘জসীম উদ্দীন’ সাহিত্য পুরস্কার প্রবর্তনের ঘোষণা দিয়েছে। পুরস্কারের মূল্যমান ৫ লাখ টাকা। আজ সোমবার বিকালে একাডেমির সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জনানো হয়। এতে একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান, সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, একুশে গ্রন্থমেলা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ প্রমুখ বক্তৃব্য রাখেন। মহাপরিচালক বলেন, দ্বিবার্ষিক এ পুরস্কারটি ষাটোর্ধ্ব জীবিত লেখক বা মনীষীকে প্রদান ...