১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:৫৫

সদ্য সংবাদ

পরমাণু চুক্তি বহাল, ইরানকে ট্রাম্পের ২ শর্ত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সই হওয়া পরমাণু চুক্তি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এক্ষেত্রে তিনি দুটি শর্ত জুড়ে দিয়েছেন। শুক্রবার হোয়াইট হাউজে ট্রাম্প বলেছেন, ‘চরম অনিচ্ছা সত্ত্বেও আমি ইরানের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিচ্ছি না। বরং সম্ভাব্য দুটি পথ আমি দিচ্ছি; এর একটি হচ্ছে- হয় এ চুক্তির বিপর্যয়কর ত্রুটি দূর করতে হবে, ...

কালিয়াকৈরে হ্যাচারির পরিত্যক্ত ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার ঢাকা হ্যাচারি লিমিটেড কারখানার একটি পরিত্যক্ত ভবনে শনিবার ভোরে অগ্নিকাণ্ড ঘটে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের পরিদর্শক মোহাম্মদ আলী জানান, পরিত্যক্ত গোডাউনে অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কারখানা দীর্ঘদিন বন্ধ এবং বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন রয়েছে। ধারণা করা যাচ্ছে কোনো দুর্বৃত্ত আগুন দিয়েছে। অথবা ...

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট উঠা-নামা বন্ধ

নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনের ফ্লাইট ওঠা-নামা বন্ধ রয়েছে। আজ শনিবার ভোর ৪টা থেকে সব ধরনের ফ্লাইট ওঠা-নামা বন্ধ রাখা হয়েছে। বিমানবন্দরের ফ্লাইট অপারেশন সূত্র জানিয়েছে, বেলা ১টার আগে ফ্লাইট চলাচল শুরু হওয়ার সম্ভাবনা কম। তবে কুয়াশা কাটলে দুপুরের পর ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের ফ্লাইট ...

পাটুরিয়া-দৌলতদিয়ায় ৮ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জ প্রতিনিধি: পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে আট ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে মধ্যরাত আড়াইটার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রেখেছিল বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে করে পাটুরিয়া ঘাটে নৌপথ পাড়ি দেওয়ার জন্য শতাধিক যানবাহন অপেক্ষায় ছিল। এ বিষয়ে বিআডব্লউটিসির আরিচা ...

রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে উত্তরের মেয়র প্রার্থী

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারনি ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ বৈঠকেই ঢাকা সিটি উত্তরের উপনির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হবে। আজ শনিবার রাত সাড়ে ৮ টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। গত মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ...

আল্লাহু আকবর ধ্বনিতে মুখর ইজতেমা ময়দান

নিজস্ব প্রতিবেদক: টঙ্গীর তুরাগপাড়ের বিশ্ব ইজতেমা ময়দান দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে ইবাদত বন্দেগি, জিকির আসকার আর আল্লাহু আকবর ধ্বনিতে মুখর হয়ে উঠেছে। আজ শনিবার ইজতেমার দ্বিতীয় দিন তুরাগ তীরে ইজতেমা মাঠে লাখ লাখ মুসল্লির উপস্থিতিতে চলছে পবিত্র কোরআন হাদিসের আলোকে বয়ান। ইজতেমা সূত্রে জানা যায়, শনিবার বাদ ফজর বয়ান করেন বাংলাদেশের মাওলানা মো. নূরুর রহমান। এছাড়া আজ আরও ...

স্টেডিয়ামে খেলা দেখলেন সৌদি নারীরা

আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো স্টেডিয়ামে গিয়ে খেলা দেখলেন সৌদি নারীরা। ১২ জানুয়ারি তাই সৌদি নারীদের কাছে ইতিহাস হয়ে থাকল। দেশটির ইতিহাসে আর কখনো নারীদের এই স্বাধীনতা ছিল না। সম্প্রতি সৌদি যুবরাজ বিন সালমান দেশটিতে ২০৩০ সালের মধ্যে যে সংস্কার কর্মসূচি হাতে নিয়েছেন তার অংশ হিসেবেই নারীদের স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার অনুমতি দেওয়া হয়। ওই সংস্কার কর্মসূচির অংশ হিসেবে নারীদের গাড়ি ...

সেনাবাহিনীর দায় স্বীকার ইতিবাচক: সুচি

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের সেনাবাহিনী প্রথমবারের মত রোহিঙ্গা হত্যাকাণ্ডের স্বীকারোক্তি দেওয়ার পর একে ইতিবাচক বলে মন্তব্য করেছেন দেশটির নেত্রী অং সান সু চি। তিনি বলেন, সেনাবাহিনী তাদের সেনা সদস্যদের কর্মকান্ডের দায় নিচ্ছে। রোহিঙ্গাদের উপর নিপীড়ন-নির্যাতনের অভিযোগ অস্বীকার করে আসা মিয়ানমার সেনাবাহিনী গত বুধবার কথিত সন্ত্রাস দমন অভিযানে ১০ রোহিঙ্গাকে ধরার পর হত্যার কথা স্বীকার করে। মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের ফেইসবুক ...

বিশ্ব ইজতেমায় মালয়েশীয় নাগরিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ইজতেমায় নূরহান বিন আব্দুর রহমান (৫৫) নামে এক বিদেশি মুসল্লির মৃত্যু হয়েছে। নিহত নূরহান বিন আব্দুর রহমান মালয়েশিয়ার নাগরিক ছিলেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়েছে। ইজতেমা সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তিনি বিদেশি নিবাসে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা ...

নির্বাচনকালীন সরকারের অধীনে ২০১৮ সালের শেষে নির্বাচন

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকারের অধীনে ২০১৮ সালের শেষদিকে একাদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকারের চার বছরপূর্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি একথা বলেন। প্রায় আধাঘণ্টা বক্তব্য দেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, সংবিধান অনুযায়ী ২০১৮ সালের শেষদিকে একাদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। কিভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে তা আমাদের সংবিধানে ...