মানিকগঞ্জ প্রতিনিধি:
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে আট ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে মধ্যরাত আড়াইটার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রেখেছিল বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে করে পাটুরিয়া ঘাটে নৌপথ পাড়ি দেওয়ার জন্য শতাধিক যানবাহন অপেক্ষায় ছিল। এ বিষয়ে বিআডব্লউটিসির আরিচা ঘাট শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন। ফেরি চলাচল দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে উভয় ঘাটে শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে বলেও জানান তিনি।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

