১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:৫১

সদ্য সংবাদ

ইবতেদায়ি মাদরাসা শিক্ষক অনশনে অসুস্থ ১০৬

নিজস্ব প্রতিবেদক: সকল রেজিস্টার্ড স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে চতুর্থ দিনের মতো আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। এখন পর্যন্ত অসুস্থ হয়েছেন ১০৬ জন। গুরুতর অসুস্থ ১০ জনের মধ্যে হাসপাতালে ভর্তি  হয়েছেন সাতজন। তাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। কনকনে শীতে টানা আট দিন অবস্থান ধর্মঘটের পর গত মঙ্গলবার সকাল ১১টা থেকে আমরণ ...

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার নবম থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত প্রায় ৩শ’ শিক্ষার্থীর অংশগ্রহনে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিজ্ঞান অলিম্পিয়াড-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ বিজ্ঞান একাডেমী ও হাবিপ্রবি’র বিজ্ঞান অনুষদ এই বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন করে।  সকালে  প্রধান অতিথি হিসেবে অলিম্পিয়াডের উদ্বোধন করেন হাবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মু. আবুল কাশেম।হাবিপ্রবি ...

ঢাবি ও মেডিকেলে প্রশ্নপত্র ফাঁসের হোতা রাকিবুলের জামিন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেয়া আসামি রাকিবুল হাসান এছাহী জামিন পেয়েছেন। তিনি প্রশ্নপত্র ফাঁস চক্রের অন্যতম ‘হোতা’ বলে এর আগে জানিয়েছিল পুলিশ। মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা রাকিবুল হাসানের জামিন দেন। তবে বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হয়। কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের সভাপতি আবুল কালাম ...

মাদক সেবনে বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে গুরুতর জখম

নিজস্ব প্রতিবেদক: মাদক সেবনে বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগে সাভারে পুলিশের এক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লার একটি বাসা থেকে বদরুদ্দোজা মাহমুদ নামের পুলিশের এই উপপরিদর্শককে (এসআই) গ্রেফতার করা হয়। এসআই বদরুদ্দোজা মাহমুদ চট্টগ্রাম মহানগর পুলিশে কর্মরত আছেন। সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন স্ত্রী রাজিয়া সুলতানা বৃহস্পতিবার রাতে মামলা দায়ের করলে শুক্রবার ...

উপরে সরকারকে শক্তিশালী মনে হলেও আসলে দুর্বল: নোমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচন হলে বিএনপি সেই নির্বাচন মাথা পেতে নেবে না। সেই নির্বাচন জাতি গ্রহণ করবে না। সেই নির্বাচনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আওয়াজ তুলবে। বিএনপির এই নেতা আরো বলেন, ‘আমরা নির্বাচন চাই, নির্বাচন আমরা করব। তবে সেই নির্বাচন নির্ভেজাল হবে। আর সেই নির্বাচনে সহায়ক সরকার প্রতিষ্ঠিত ও জনগণের ভোটাধিকার ...

বিশ্ব ইজতেমায় ২ মুসল্লির মৃত্যু

ধর্ম ডেস্ক : টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে যোগ দিতে আসা ২ মুসল্লির মৃত্যু হয়েছে। একজন গাড়িচাপায়, অন্যজন শ্বাসকষ্টে মারা গেছেন। তারা হলেন- আব্দুল মামুন ওরফে মনা (৩৩) ও কাজী আজিজুল হক (৬০)। টঙ্গী থানার এএসআই মো. আলমগীর নাজির জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় একটি গাড়ি চাপা দেয় ...

ইজতেমায় লাখো মুসল্লির জুমা আদায়

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির উপস্থিতিতে পবিত্র জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর দেড়টায় টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা ময়দানে বৃহত্তম এ জামাত হয়। জুমার নামাজে ইমামতি করেন কাকরাইল মসজিদের ইমাম হাফেজ জোবায়ের। এর আগে জুমার জামাতে অংশ নিতে লাখো ধর্মপ্রাণ মুসল্লি সকাল থেকেই গাজীপুর ও এর আশপাশের জেলা থেকে ইজতেমা মাঠে উপস্থিত হন। দুপুর ১২টার আগেই ইজতেমা মাঠ ছাপিয়ে ...

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের পর পর দ্বিতীয় মেয়াদে ক্ষমতাগ্রহণের চার বছর সম্পন্ন হওয়া উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যায় দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী হিসেবে পর পর দ্বিতীয় মেয়াদে ক্ষমতাগ্রহণের চতুর্থ বছর সম্পন্ন হওয়ায় আজ সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর এ ভাষণ একযোগে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের পাশাপাশি সব বেসরকারি ...

মাদারীপুরে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে যাওয়ায় একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কালকিনি উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ড সংলগ্ন নতুনপাট হাট এলাকায় এ দুর্ঘটনা হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সকালে কালকিনি থেকে সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি ...

প্যারিস জলবায়ু চুক্তিতে আবার ফিরতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশ প্যারিস জলবায়ু চুক্তিতে আবারো ফিরে আসতে পারে। তবে এ ধরনের কোনো তৎপরতা শুরু করেছেন বলে তিনি নিশ্চিত করেননি। তবে তিনি শর্ত দিয়েছেন, ওই জলবায়ু চুক্তিকে যুক্তরাষ্ট্রের জন্য আরো ‘ন্যায়সঙ্গত’ করতে হবে। চুক্তিতে যুক্তরাষ্ট্রের স্বার্থ তেমনভাবে রক্ষিত হয়নি বলে ট্রাম্প বিশ্বাস করেন। একারণে চুক্তি থেকে তার দেশ সরে এসেছে বলে তিনি জানান। ...