২৮শে মার্চ, ২০২৬ ইং | ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৩:১৭

বিশ্ব ইজতেমায় মালয়েশীয় নাগরিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ব ইজতেমায় নূরহান বিন আব্দুর রহমান (৫৫) নামে এক বিদেশি মুসল্লির মৃত্যু হয়েছে। নিহত নূরহান বিন আব্দুর রহমান মালয়েশিয়ার নাগরিক ছিলেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়েছে। ইজতেমা সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তিনি বিদেশি নিবাসে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে ইজতেমায় এক বিদেশিসহ চার মুসল্লি ইন্তেকাল করলেন।

প্রকাশ :জানুয়ারি ১৩, ২০১৮ ১০:৩৭ পূর্বাহ্ণ