আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় ক্যালিফোর্নিয়া রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এ সপ্তাহের শুরুতেই প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলে বয়স্ক এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। ফলে এ নিয়ে সেখানে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। খবর এএফপির। শুক্রবার সান্তা বারবারা কাউন্টির শেরিফ বিল ব্রাউন বলেন, অনুসন্ধান ও উদ্ধারকর্মী দল ৮৭ বছর বয়সী ওই ব্যক্তিকে তার বাসা থেকে উদ্ধার করে। দুই বছরের ...
সদ্য সংবাদ
প্রথমবারের মতো ইজতেমার আখেরি মোনাজাত বাংলায়
নিজস্ব প্রতিবেদক: তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমায় এবার আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশি একজন আলেম। তিনি মোনাজাত করবেন বাংলায়। মোনাজাতের আগে হেদায়াতি বয়ানও হবে বাংলা। বিশ্ব ইজতেমার ইতিহাসে এবারই প্রথম বাংলাতে হেদায়াতি বয়ান ও মোনাজাত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশ্ব ইজতেমার মুরুব্বি মো. গিয়াস উদ্দিন জানান, শুক্রবার রাতে তাবলিগ জামাতের মুরব্বিদের এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এবার আখেরি মোনাজাত পরিচালনা করবেন কাকরাইল ...
তিউনিসিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, গ্রেফতার ৮০০
আন্তর্জাতিক ডেস্ক: তিউনিসিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেয়া প্রায় ৮০০ ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। বেশ কয়েকটি শহরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তবে ব্যাপক ধর পাকড়ের মধ্যেই বিক্ষোভ আরও জোরদার হয়েছে। খবর রয়টার্স। দ্রব্যমূল্য বৃদ্ধি, কর বাড়ানো ও বেকারত্বের প্রতিবাদে গত ৮ জানুয়ারি থেকে বিক্ষোভ শুরু হয়। তবে বিক্ষোভে বিরোধী দলগুলো উসকানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইউসেফ সাহেদ। ...
মিয়ানমার আর্মির স্বীকারোক্তি যথেষ্ট নয়: আরসা
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের সেনবাহিনী ১০ জন রোহিঙ্গা মুসলমানকে হত্যা করে গণকবর দেওয়ার যে স্বীকারোক্তি দিয়েছে তাকে স্বাগত জানিয়েছে রোহিঙ্গাদের অধিকার আদায়ের জন্য আন্দোলনরত সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)। তবে শুধু এই স্বীকারোক্তি যথেষ্ট নয় বলে উল্লেখ করেছে সংগঠনটি। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আরসা বলেছে, বার্মার সন্ত্রাসী আর্মি যে স্বীকারোক্তি দিয়েছে তার মাধ্যমে তাদের সন্ত্রাস, যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতাবিরোধী ...
দিনাজপুরে ফের ঝেকে বসেছে শীত
দিনাজপুর প্রতিনিধি: তাপমাত্রা বাড়লেও ঘন কুয়াশা আর কনকনে শীতে কাঁপছে উত্তরের জনপদ দিনাজপুর । হিমালয়ের পাদদেশ থেকে নেমে আসা শৈত প্রবাহ ও হিমেল হাওয়া বইছে। ফলে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। আজ শনিবার দিনাজপুর আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৮ দশমিক ০ ডিগ্রী সেলসিয়াস। বাতাসের আদ্রতা ১০০ শতাংশ। জেঁকে সবা কনকনে শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে শিশু ও বয়স্করা। ...
কুমিল্লায় ট্রেন-ট্রাক সংঘর্ষ, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের যোগাযোগ বন্ধ
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় ডেমু ট্রেনের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে ট্রেনটির ৮টি বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার বানাসোয়া ব্রিজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রাকের চালক ও তার সহকারী (হেলপার) আহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। রেলওয়ের উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার এ ...
নওগাঁয় মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরের চকপ্রশাদ মহল্লার পাশের একটি ফাঁকা মাঠ থেকে সাকিব হোসেন (১৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। সাকিব নওগাঁ সদরের চকপ্রসাদ খাঁপারা মহল্লার আজাহার আলীর ছেলে। তিনি চকপ্রশাদ আলীম মাদ্রাসায় আলিম পরীক্ষার্থী ছিলেন। স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৯টার দিকে সাকিব রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর রাতে ...
শাহজালালে ১১ কেজি স্বর্ণসহ জাপানি নাগরিক আটক
নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল বিমানবন্দরে ১১ কেজি স্বর্ণসহ ক্যাঙ্গো শিবাজা নামে এক জাপানি নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টমস। শুক্রবার দিবাগত রাতে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ এক বিজ্ঞপ্তিতে ঢাকা কাস্টমস জানায়, শুক্রবার দিবাগত রাতে রিজেন্ট এয়ারওয়েজের আরএক্স-৭৮৫ ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ঢাকায় আসেন ওই যাত্রী। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউসের প্রিভেন্টিভ দল তাকে সনাক্ত করে। গ্রিন চ্যানেলে ওই যাত্রীকে চ্যালেঞ্জ ...
শোচনীয় হারে সিরিজ খোয়ালো পাকিস্তান
স্পোর্টস ডেস্ক: কে বলবে দলটি ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করে বছরের শেষ পর্যন্ত টানা ৯টি ওয়ানডেতে জিতেছে। শনিবার ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে পাকিস্তান যেভাবে ব্যাট করছিল একপর্যায়ে মনে হচ্ছিল ওয়ানডেতে সর্বনিম্ন দলীয় স্কোরের রেকর্ড নতুন করে লিখতে হবে। শেষপর্যন্ত তা না হলেও নিউজিল্যান্ডের দেয়া ২৫৮ রানের লক্ষ্যের জবাবে মাত্র ৭৪ রানে গুটিয়ে গেছেন সরফরাজরা। এটা তাদের তৃতীয় সর্বনিম্ন দলীয় ...
অব্যাহত শৈত্যপ্রবাহে বিপর্যস্ত কুড়িগ্রামবাসী
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে জানুয়ারির প্রথম থেকে শুরু হওয়া শৈত্যপ্রবাহ এখনও অব্যাহত রয়েছে। এখানে তাপমাত্রা উঠানামা করলেও কোনোক্রমেই ঠান্ডা থামছে না। সকালে সূর্যের দেখা মিলছে না। কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নজরুল ইসলাম মোল্লা জানান, শনিবার কুড়িগ্রামে র্সবনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এখানে তাপমাত্রা কখনও বাড়ছে আবার কখনও কমছে বলেও জানান তিনি। ঘন কুয়াশার সঙ্গে কনকনে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর