২২শে এপ্রিল, ২০২৬ ইং | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:৩৭

নওগাঁয় মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ শহরের চকপ্রশাদ মহল্লার পাশের একটি ফাঁকা মাঠ থেকে সাকিব হোসেন (১৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। সাকিব নওগাঁ সদরের চকপ্রসাদ খাঁপারা মহল্লার আজাহার আলীর ছেলে। তিনি চকপ্রশাদ আলীম মাদ্রাসায় আলিম পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৯টার দিকে সাকিব রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর রাতে আর ফিরে আসেননি। সকালে গ্রামের পাশে ফাঁকা মাঠে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। নওগাঁ সদর মডেল থানার ওসি তোরিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর কাজ চলছে।ওসি জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান ওসি।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :জানুয়ারি ১৩, ২০১৮ ১২:০৪ অপরাহ্ণ