নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ সরকারের সমালোচনা করে বলেছেন, প্রধানমন্ত্রী গতকাল যে ভাষণ দিয়েছেন তা একতরফা ভাষণ। কেননা সংসদ যে অকার্যকর, ৫ জানুয়ারির নির্বাচন যে একটি ভোটবিহীন নির্বাচন হয়েছে, নির্বাচনের আগে সংসদ ভেঙ্গে দিবে কি না বা সেনা মোতায়েন করা হবে কি না, বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গুম, খুন, নারী-শিশু নির্যাতন, সাগর-রুনির হত্যা বিচার, ...
সদ্য সংবাদ
প্রধানমন্ত্রীর অধিনে ভালো নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী স্পষ্ট করেছে তার অধিনে দেশে কোনো ভালো নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। জাতীয় প্রেসক্লাবের সামনে শনিবার দুপুরে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি ইউনুস মৃধাসহ সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মানববন্ধনের আয়োজন করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন নামের একটি সংগঠন। দুদু বলেন, ...
ইজতেমার সার্বিক আয়োজনে সন্তুষ্ট মুসল্লিরা
নিজস্ব প্রতিবেদক: এবারের ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সার্বিক আয়োজনে মুসল্লিরা সন্তুষ্ট বলে জানা গেছে। আজ শনিবার ইজতেমা ময়দানে বিভিন্ন খিত্তায় অবস্থানরত মুসল্লিদের সাথে আলাপকালে তারা এ সন্তুষ্টির কথা জানান। ঢাকা থেকে আগত মোকসেদ আলী অবস্থান করছেন ৩ নম্বর খিত্তায়। তিনি বলেন, এবার ইজতেমায় মুসল্লির সংখ্যা গতবারের চাইতে অনেক কম। খিত্তাগুলোতে জায়গা খালি আছে। মাওলানা সা’দ এবারের ইজতেমায় না আসা ...
১০০ বছর নিষেধাজ্ঞা থাকলেও ক্ষতি নেই: কিম
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ১০০ বছর ধরে বলবৎ থাকলেও তার দেশের কোনো ক্ষতি হবে না। শুক্রবার পিয়ংইয়ং-এ তিনি বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তিকে গুরুত্ব দেয়ার কারণে তার দেশে সব ক্ষেত্রে ব্যাপক উন্নতি অর্জন করেছে। কাজেই তার ভাষায় শত্রুরা যদি ১০ বছর থেকে শুরু করে ১০০ বছর পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করে রাখে তারপরও ...
ত্রিদেশীয় সিরিজ খেলতে শ্রীলঙ্কা দল ঢাকায়
স্পোর্টস ডেস্ক: আগামী ১৫ জানুয়ারি মিরপুরে শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। এই সিরিজে অংশ নিতে শনিবার সকালে ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এর আগে গতকাল ঢাকায় পৌঁছায় জিম্বাবুয়ে ক্রিকেট দল। সোমবার সিরিজের উদ্বোধনী দিনে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। গত অক্টোবরে বাংলাদেশের কোচ পদ থেকে পদত্যাগ করেন হাথুরুসিংহে। এরপর দায়িত্ব নেন শ্রীলঙ্কা দলের। দায়িত্ব নেওয়ার পর প্রথম পূর্ণাঙ্গ সিরিজে তার ...
দিল্লি ফিরে গেলেন মাওলানা সা’দ
নিজস্ব প্রতিবেদক: অবশেষে বিশ্ব তাবলিগ জামাতের আমির ও দিল্লির মুরুব্বি মাওলানা সা’দ কান্ধলভী দেশে ফিরে গেলেন। তিনি শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে জেড এয়ারওয়েজের একটি ফ্লাইটে দিল্লির উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। বিমানবন্দর থানার ওসি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে মাওলানা সা’দ জেড এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন।’ এর আগে গতকাল শুক্রবার কাকরাইল ...
দুর্বল অর্থনৈতিক অবস্থা নিয়েই সরকার নির্বাচনের দিকে যাচ্ছে: সিপিডি
নিজস্ব প্রতিবেদক: দুর্বল অর্থনীতি নিয়েই সরকার আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে এগোচ্ছে বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সিপিডির বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, ঋণের ওপর কয়েকটি ব্যাংকে ব্যক্তির প্রাধান্য বিস্তার করছে। রাজনৈতিক বিবেচনায় অনুমোদন পাওয়া ব্যক্তি খাতের নতুন ব্যাংক ...
৬ ঘণ্টা পর শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট শুরু
নিজস্ব প্রতিবেদক: ৬ ঘণ্টা পর হযরত শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা পুনরায় শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে ভোর ৪ টা থেকে বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনের ফ্লাইট ওঠা-নামা বন্ধ ছিল। বিমান বাংলাদেশ সূত্র জানিয়েছে, বিমানের লন্ডনগামী বিজি-০০১ ফ্লাইটটি বেলা ১১ টায় ছেড়ে গেছে। আরও ৩টি ফ্লাইট অনবোর্ড ও চেকিং প্রক্রিয়া সম্পন্ন করছে। ফ্লাইট অপারেশন সূত্র জানিয়েছে, বেলা ১টার আগে ফ্লাইট ...
অবৈধপথে ভারতে যাওয়ার সময় একই পরিবারের আটক ৭
বেনাপোল প্রতিনিধি: সীমান্তের অবৈধ পথে ভারতে যাওয়ার সময় শিশুসহ ৭ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বিজিবি সদস্যরা। শনিবার সকালে বেনাপোলের সাদিপুর সড়কের একটি দোকান থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে তিন শিশু, দুই নারী ও দুই পুরুষ রয়েছে। বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাদিপুর সীমান্তের খাঁজা মার্কেটের ভেতরে শাহিন ভ্যারাটিস স্টোরে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। আটকরা ...
লাশের মতো পড়ে আছেন শিক্ষকরা, অসুস্থ ১২৫ জন
নিজস্ব প্রতিবেদক: জাতীয়করণের দাবিতে শীতের মধ্যে শুয়ে আছি। কেউ দেখলে মনে হবে লাশ পড়ে আছে। মরে যাব তবুও নিজেদের অধিকার আদায় করেই ঘরে ফিরব। হাতে স্যালাইন নিয়ে টানা ৫ দিন ধরে অনশনে থাকা শিক্ষক মো. আক্তারুজ্জামান এসব কথা বলেন। অনশনে থাকা এই শিক্ষকের আক্ষেপ, কেন সরকারের তরফ থেকে মেডিকেল সাপোর্ট দেওয়া হচ্ছে না, তাহলে চিকিৎসা সেবায় কিভাবে দেশ এগিয়ে গেলো, ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর