১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:৫৫

সদ্য সংবাদ

ট্রাম্পের বিপক্ষে প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন উইনফ্রে

আন্তর্জাতিক ডেস্ক: ২০২০ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচন। আর নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছেন জনপ্রিয় টেলিভিশন টকশো উপস্থাপিকা অপরাহ উইনফ্রে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি অপরাহ উইনফ্রের দুই ঘনিষ্ঠ বন্ধুর বরাত দিয়ে জানায়, আগামী নির্বাচনে অংশগ্রহণ নিয়ে অপরাহ খুব ‘সক্রিয়ভাবে চিন্তা-ভাবনা’ করছেন। যদিও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে এখনো মুখ খোলেননি অপরাহ। চলতি বছরের ...

ইরানে আটক বিক্ষোভকারীর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে গত সপ্তাহে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে আটক এক বিক্ষোভকারী কারাগারে আত্মহত্যা করেছেন। সোমবার এ তথ্য জানিয়েছেন দেশটির পার্লামেন্টের দুই সদস্য। এ ব্যাপারে পার্লামেন্টের সংস্কারবাদী সদস্য তাইয়েবাহ সিয়াভশি জানিয়েছেন, গোয়েন্দা মন্ত্রণালয় ও নিরাপত্তা বাহিনীর সূত্র থেকে তিনি ওই বিক্ষোভকারীর আত্মহত্যার বিষয়টি জানতে পেরেছেন। বিবিসি জানিয়েছে, রাজধানী তেহরানের এভিন কারাগারে আটক ছিলেন ২২ বছরের সিনা কানবারি। গত দুই সপ্তাহে সরকারবিরোধী ...

প্রণব মুখার্জিকে ডিলিট ডিগ্রি দিচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৬ জানুয়ারি (মঙ্গলবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আসছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। এসময় তাকে সম্মাননাসূচক ডিলিট ডিগ্রিতে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চোধুরী। এ বিষয়ে চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চোধুরী বলেন, আগামী ১৬ জানুয়ারি ভারতের সদ্য সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি চট্টগ্রাম ...

খন্দকার মোশাররফের আবেদন খারিজ

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির এক মামলার পুনঃতদন্ত চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ইনায়েতুর রহিম ও সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। মোশাররফের পক্ষে শুনানি করেন জ্যৈষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। এ বিষয়ে খুরশীদ আলম খান জানান, মামলার অভিযোগপত্র ...

কক্সবাজারে বাড়ছে ইয়াবা পাচার, ধরাছোঁয়ার বাইরে গডফাদাররা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে নজরদারি বাড়ায় কক্সবাজার সীমান্তে ইয়াবা পাচার কিছুদিনের জন্য কমলেও এখন আবার বেড়েছে। সম্প্রতি দুই দিনে ৪২ কোটি টাকার ইয়াবার চালান আটক করেছেন বিজিবি ও র‌্যাবের সদস্যরা। অভিযানে বড় বড় ইয়াবার চালান আটক হলেও ধরাছোঁয়ার বাইরে এর সঙ্গে জড়িত গডফাদার ও তালিকাভুক্ত ইয়াবা বিক্রেতারা। দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে ইয়াবা পাচারের নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হয়ে ...

মৌলভীবাজারের ৫ জনের রায় বুধবার

নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার শামসুল হোসেন তরফদারসহ পাঁচ রাজাকারের বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের নেতৃত্বাধীন তিন বিচারপতির ট্রাইব্যুনাল এ দিন নির্ধারণ করেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন। প্রসিকিউটর আবুল কালাম ও রেজিয়া সুলতানা চমন। আসামিদের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী গাজী এম এইচ ...

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় নিশ্চিত

দৈনিক দেশজনতা ডেস্ক: সৌদি আরবে জিজানে সড়ক দুর্ঘটনায় নিহত নয় বাংলাদেশির মধ্যে সাতজনের পরিচয় নিশ্চিত করেছে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট। সোমবার সন্ধ্যায় জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট এ তথ্য নিশ্চিত করেছে। নিহত সাত বাংলাদেশি হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আনন্দবাজার এলাকার মোহাম্মদ আলির ছেলে মতিউর রহমান (পাসপোর্ট নং এফ ৮২৯৭৯২৮),  নরসিংদী সগরের আলোকবালি সিরাজ মিয়ার ছেলে মোহাম্মদ ইডেন মিয়া ( পাসপোর্ট নং বিজে ০২৩২০৬৫), ...

মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান চালাতে হবে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: জঙ্গিবাদের মতো মাদকের বিরুদ্ধেও কঠোর হতে পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদের মতো মাদকদ্রব্যও সমাজ এবং দেশের শত্রু। মাদক সমাজকে ধ্বংস করছে। এগুলো কোথা থেকে আসছে, কারা এর ব্যবসা করছে তাদের খুঁজে বের করতে হবে। জঙ্গিবাদের মতো মাদকের বিরুদ্ধে কঠোর হতে ...

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে ২য় ভর্তি ১৪ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক: গত ১১ ও ১২ ডিসেম্বরে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের  ১ম অপেক্ষামান ভর্তির পর বিভিন্ন ইউনিটে  প্রায় ১৫০টি আসন শূন্য আছে। এই ইউনিটগুলোর শূন্য আসনে ২য় অপেক্ষামান ভর্তি আগামী ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগের সহকারী প্রফেসর আশিস কুমার মন্ডল এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, দ্বিতীয় অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীদের আগামী ১৪ ...

মিরপুরে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে ১৫ জানুয়ারি

স্পোর্টস ডেস্ক: আগামী ১৫ জানুয়ারি থেকে মিরপুরে শুরু হচ্ছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। আর এ সিরিজে টিকেটের মূল্য নির্ধারণ করেছে বিসিবি। সর্বনিম্ন মূল্য ধার্য করা হয়েছে একশত টাকা। দু’এক দিনের মধ্যেই অনলাইনে অগ্রিম টিকিট ছাড়া হবে। এছাড়া, ম্যাচের দিন বিসিবি’র নির্দিষ্ট বুথে পাওয়া যাবে টিকিট। সোমবার বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেছেন। টিকিট সেলিং পার্টনার ...