নিজস্ব প্রতিবেদক: স্থগিত হওয়া রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের পরীক্ষা বাদে অন্য পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষা ১২ জানুয়ারি যথাসময়ে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যসচিব ও বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন খান। মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করে মোশাররফ হোসেন খান বলেন, এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই, পরীক্ষা যথাসময়েই হবে। এ বিষয়ে বিজ্ঞপ্তি আজকের মধ্যেই বাংলাদেশ ব্যাংকের ওয়েব ...
সদ্য সংবাদ
‘এটাই আমার জীবনের শেষ নির্বাচন’
নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় নির্বাচন ‘জীবনের শেষ নির্বাচন’ বলে ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘জাতীয় পার্টির ৯০০ আসনে প্রাথী দেওয়ার ক্ষমতা আছে। এটাই আমার জীবনের শেষ নির্বাচন, মরার আগে জাতীয় পার্টিকে ক্ষমতায় রেখে যেতে চাই।’ মঙ্গলবার দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় পার্টির যৌথসভায় তিনি এসব কথা বলেন। এরশাদ বলেন, ‘বর্তমানে দেশের অবস্থা ভালো ...
ঢাকা উত্তরে খালেদা জিয়ার প্রচারে বাধা নেই: সিইসি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রচারে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সিইসি বলেন, ‘প্রতিবন্ধকতার প্রশ্নই উঠে না; উনি (খালেদা জিয়া) বা উনার মতো কেউ প্রচারে গেলে কোনো বাধা দেওয়া হবে না। আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই।’ মঙ্গলবার নির্বাচন কমিশন কার্যালয়ে ঢাকা ...
স্থায়ী কমিটির বৈঠকের পর মেয়র প্রার্থীর নাম ঘোষণা: মির্জা আলমগীর
নিজস্ব প্রতিবেদক: আগামী শনিবার দলের স্থায়ী কমিটির বৈঠকের পর ঢাকা সিটি উত্তরের মেয়র পদে ২০ বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলের প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বেলা ৪ টার দিকে নয়াপল্টনে দলের নির্বাহী কমিটির সদস্য আব্দুল মজিদের জানাজায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। দৈনিকদেশজনতা/ আই সি
উ. কোরিয়াকে পারিবারিক পুনর্মিলনের প্রস্তাব দ. কোরিয়ার
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়া মঙ্গলবার উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনাকালে আগামী মাসে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিকে দুই কোরিয়ার মধ্যে পারিবারিক পুনর্মিলনের প্রস্তাব দিয়েছে। দুই বছরের বেশি সময়ের মধ্যে এই প্রথমবারের মতো বিবদমান দেশ দুটির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ১৯৫০-৫৩ সালে দুই কোরিয়ার মধ্যে যুদ্ধের সময় অনেক পরিবারের সদস্য পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আর এটা দু’দেশের মধ্যে সংঘাতের অন্যতম প্রধান আবেগজ ...
নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত
নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রস্তুত বিএনপি। এরই মধ্যে দলীয় প্রার্থী বাছাই, ইশতেহার তৈরি ও নির্বাচনকেন্দ্রিক সাংগঠনিক প্রস্তুতির কাজ শুরু করেছে দলটি। তবে নির্বাচনের মাঠ সবার জন্য সমান থাকবে কি না, তা নিয়ে দলটির নীতিনির্ধারকদের শঙ্কা রয়েছে। দলটির উচ্চপর্যায়ের একজন নেতা বলেন, ‘মাঠে সমান সুযোগ পেলে ক্ষমতাসীনেরা যত কৌশলই নিক, খেলার জন্য প্রস্তুত আছে বিএনপি।’ বিএনপির সূত্র ...
একদিন পর সচল বেনাপোল-পেট্রাপোল বন্দর
নিজস্ব প্রতিবেদক: একদিন বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল ১১টা থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি শুরু হয়েছে। ভারতীয় পেট্রাপোলে সিএন্ডএফ এজেন্ট ও কাস্টমসের মধ্যে কাস্টমসের ঘুষ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের কারণে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে সোমবার সারাদিন দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ ছিল। অতিরিক্ত অর্থ আদায় ও নানা হয়রানির প্রতিবাদে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ করে দেয় ভারতের পেট্রাপোল চেকপোস্ট সিএন্ডএফ এজেন্ট ও বন্দর ব্যবহারকারী ...
সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবারও মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে মোট ৪৪৮ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ২৯ কোটি ৪২ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ...
যুক্তরাষ্ট্র যে কোনো সময় পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাবে: ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে যে কোনো সময় যুক্তরাষ্ট্র সরে দাঁড়াতে পারে বলে জানিয়েছেন, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘসি। সোমবার পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘসি বিশ্ব সম্প্রদায়কে হুঁশিয়ার করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রস্তুতি গ্রহণ করা উচিত। কারণ যে কোনো সময় ইরানের সঙ্গে সম্পাদিত পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র। বিশ্বের ক্ষমতাধর ৬ রাষ্ট্রের সঙ্গে ২০১৫ সালে ওই চুক্তি করে ইরান। ...
আগুন পোহাতে গিয়ে পুড়ে মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি: প্রচণ্ড শীতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় খড়কুটো জ্বেলে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে ডাবলু সেখ (৩২) নামে এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ডাবলু সেখ উপজেলার বড়হর ইউনিয়নের অলিপুর গ্রামের ছানোয়ার শেখের ছেলে। স্থানীয় বড়হর ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, ডাবলুসহ কয়েকজন অলিপুর বাজারে বসে আগুন পোহাচ্ছিলেন। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর