১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:৫৫

সদ্য সংবাদ

সারাদেশে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে :আবহাওয়া অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জ, সাতক্ষীরা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া শ্রীমঙ্গল, কুমিল্লা, চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলসহ ময়মনসিংহ ও বরিশাল বিভাগের অবশিষ্টাঞ্চল সমূহের উপর দিয়ে মৃদু ও মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বিদ্যমান এ শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশে ...

মানবতাবিরোধী অপরাধ :মৃত্যুদণ্ড ২ ,আমৃত্যু দণ্ড ৩

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের ২ জনের মৃৃত্যুদণ্ড ও ৩ জনের আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিরা হলেন-শামসুল হোসেন তরফদার, মোবারক মিয়া, নেসার আলী, ইউনুস আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরী। এদের মধ্যে নেসার আলী ও ওজায়ের আহমেদ চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ ও বাকি ৩ জনকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ইউনুস আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরী ছাড়া বাকিরা পলাতক। তাদের বিরুদ্ধে ...

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কমেছে পিএইচডি শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কমেছে পিএইচডি শিক্ষার্থী। যেখানে প্রতিবছর এই শাখায় শিক্ষার্থী বাড়ার কথা ছিল যেখানে ধীরে ধীরে কমতে শুরু করেছে পিএইচডি শিক্ষার্থীর সংখ্যা। বলা হয়ে থাকে একটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উন্নয়ন আর অগ্রগতি নির্ভর করে গবেষণার উপর। অনুসন্ধানে জানা যায়, গত ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয় জনসংযোগ, প্রচার ও প্রকাশনা দপ্তর থেকে প্রকাশিত ‘জগন্নাথ বিশবিদ্যালয় বার্তা’য় দেখা যায়, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগত মান ...

টেক্সটাইল ইয়ুথ লিডারশিপ সম্মেলন ১২ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক: আগামী শুক্রবার (১২ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে টেক্সটাইল ইয়ুথ লিডারশিপ সামিট। রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে বিকেল ৩টায় সামিটটি শুরু হবে। সামিটটির এবারের প্রতিপাদ্য বিষয় ‘ইনোভেশন অ্যান্ড ইন্ট্রিপ্রিনিউরশিপ ফর ট্রান্সফরমেশন’। দেশের বস্ত্রখাত নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা রিসার্চ ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোমোশনাল সার্ভিস অর্গানাইজেশন ‘বাংলাদেশ টেক্সটাইল টুডে’ অনুষ্ঠানটি আয়োজন করেছে। প্রতিষ্ঠানটির মূলমন্ত্র ড্রাইভিং বিজনেস উইথ ...

আজ আদালতে যাবেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আজ বুধবার (১০ জানুয়ারি) বিশেষ আদালতে হাজিরা দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার আইনজীবী সানাইল্লাহ মিয়া  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে আজ বুধবার বেলা ১১টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতে উপস্থিত হবেন। এ দিন ...

বীরগঞ্জে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা ভোট সমপন্ন হয়েছে

 দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে আনিত অনাস্থা প্রস্তাব, দূর্নিতি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত ও সাক্ষগ্রহন শেষে অনাস্থা ভোট সমপন্ন হয়েছে। বীরগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সহ ১২ জনের স্বাক্ষরিত অনাস্থা প্রস্তাবের ৭ টি কারন সহ আ’লীগ সমর্থীত বীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় কমিশনার মহোদয় রংপুর এর ...

‘মুক্তিযোদ্ধার সংখ্যা ১ লাখ ৮০ হাজার ৫১৩ জন’

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, সর্বশেষ সংশোধিত তালিকা অনুযায়ী মুক্তিযোদ্ধার সংখ্যা এক লাখ ৮০ হাজার ৫১৩ জন। মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য সেলিনা জাহান লিটার এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান। মন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে সব উপজেলার গেজেটভুক্ত বেসামরিক মুক্তিযোদ্ধার নামের তালিকা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।’ মোজাম্মেল হক বলেন, ...

গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখুন

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে ধারণের মধ্যদিয়ে একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে দৃঢ়ভাবে ধারণ করে একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকুক-এটাই হোক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সকলের অঙ্গীকার। স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ মঙ্গলবার দেয়া এক বাণীতে ...

সহিংস রাজনৈতিক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করতে হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: জননিরাপত্তায় সহিংস রাজনৈতিক কর্মকাণ্ডকে কঠোরভাবে দমন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার পুলিশ স্টাফ কলেজের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (আইসিসি) পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে রাখা বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। পুলিশ সপ্তাহ-২০১৮ এর কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে তিনি পুলিশের নানা সমস্যার কথা শোনেন এবং সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেয়ার ...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি উঠল সংসদে

নিজস্ব প্রতিবেদক: সরকারকে জড়িয়ে বিতর্কিত মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পদত্যাগের দাবি উঠেছে জাতীয় সংসদে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী এ দাবি তোলেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর বক্তব্যের জের ধরে তাহজীব আলম বলেন, ‘‘অতিকথন দোষে দুষ্ট আমাদের শিক্ষামন্ত্রীর অতি বিতর্কিত মন্তব্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। পত্রপত্রিকায় দেখেছি মন্ত্রী সরকারি কর্মকর্তাদের ...