১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:৩৬

সদ্য সংবাদ

টাকা আত্মসাতের অভিযোগে এমপি মাহজাবিন ও স্বামীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: বেসিক ব্যাংকের প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সংসদ সদস্য মাহজাবিন মোরশেদসহ পাঁচজনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চট্টগ্রাম ডাবলমুরিং থানায় বুধবার মামলা দুটি করা হয় বলে নিশ্চিত করেছেন জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য। মামলা দুটি করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক। একটি মামলার আসামি চট্টগ্রাম জাতীয় পার্টির মহিলা আসন-৪৫ এর এমপি ও আইজি ...

গাজীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে বুধবার ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। আনুমানিক ৬০ বছর বয়সের নিহত ওই বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি। বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির এসআই এসএম রাকিবুল আলম জানান, ঢাকা-ময়মনসিংহ রেললাইনের শ্রীপুর উপজেলার ইজ্জতপুর এলাকায় বুধবার ভোরে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হন। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ...

ডিএসই-সিএসইতে কমেছে সূচক

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে মোট ৪৩৯ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ৮ কোটি ৮১ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ...

তদন্ত কর্মকর্তাসহ ৩০ সাক্ষীর শাস্তি দাবি খালেদা জিয়ার

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ‘মিথ্যা সাক্ষ্য’ উপস্থিত করার অভিযোগে তদন্ত কর্মকর্তা হারুন অর রশিদসহ ৩০ সাক্ষীর শাস্তি চেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বুধবার রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ বিশেষ জজ আদালতের ড. আখতারুজ্জামানের কাছে খালেদা জিয়ার পক্ষে এ আবেদন জানান তাঁর প্রধান আইনজীবী এ জে মোহাম্মদ আলী। দণ্ডবিধির ১৯৩, ১৯৫, ১৯৬, ৪৬৬, ৪৬৯, ৪৭১ এবং ১০৯ ধারা উল্লেখ ...

তাবলিগ অনুসারীদের বিক্ষোভ, ২০ কিলোমিটারব্যাপী তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন ভারতের তবলিগ জামাতের মুরুব্বি মাওলানা সাদ কান্ধলভী। অন্যদিকে বাংলাদেশে প্রবেশ না করে তাকে নিজ দেশে ফিরে যাওয়ার দাবিতে বিমানবন্দর চত্বরে বিক্ষোভ করছেন তবলিগের একাংশের সমর্থক মুসল্লিরা। ৩ ঘণ্টা ধরে চলা বিক্ষোভকে কেন্দ্র কের বিমানবন্দরের সামনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুপাশে ২০ কিলোমিটারব্যাপী যানজট তৈরি হয়েছে। জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শাহজালালে পৌঁছান মাওলানা ...

রাঙামাটি বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারণ দাবি

নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. প্রদানেন্দু বিকাশ চাকমার বিরুদ্ধে ‘স্বজনপ্রীতি’ ও ‘আত্মীয়করণ’র অভিযোগ তুলে তার অপসারণ দাবি করেছে রাঙামাটি মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন সংগ্রাম পরিষদ। বুধবার সকালে রাঙামাটি শহরের একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি করেন। লিখিত বক্তব্যে তারা দাবি করেন, ভিসি ড. প্রদানেন্দু বিকাশ চাকমা বিশ্ববিদ্যালয়ে একচেটিয়াভাবে তার আত্মীয় স্বজনদের নিয়োগ ...

খালেদা জিয়াকে হয়রানী করতেই ১৪ মামলা স্থানান্তর: রিজভী

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে নিজেদের মামলাগুলো জাদুর কাঠির ইশারায় প্রত্যাহার হয়ে যায়। আর বিএনপি চেয়ারপারসনসহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা জাল ও ভুয়া নথি তৈরী করে মিথ্যা মামলাগুলো চলে সুপারসনিক গতিতে। বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, আগামী জাতীয় ...

সুইজারল্যান্ডে প্রবল তুষারপাতে হাজার হাজার পর্যটক আটকা

আন্তর্জাতিক ডেস্ক: সুইজারল্যান্ডের কয়েকটি পর্যটন স্থানে ভয়াবহ তুষারপাতে হাজার হাজার পর্যটক আটকা পড়েছে। এছাড়া স্কি রিসোর্ট হিসেবে পরিচিত বেশ কয়েকটি এলাকা থেকে পর্যটকরা ফিরতে পারছে না। প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সতর্ক করে বলা হয়েছে সর্বোচ্চ নিরাপদ স্থানে অবস্থান নিতে। কারণ যেকোনো মুহূর্তে তুষারধ্বস ঘটে জীবনের ঝুঁকি তৈরি করতে পারে। কয়েকটি এলাকায় সোমবার ১ মিটার পুরু তুষার জমেছে। স্থানীয় আবহাওয়াবিদরা বলেছেন, ...

রাজশাহীতে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে পঞ্চম শ্রেণীর এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার পশ্চিম হুজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার সকালে স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে আরিফুল ইসলাম আরিফকে আসামি করে চারঘাট মডেল থানায় মামলা করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার হুজারপাড়া গ্রামের পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ওই ছাত্রী নিজ বাড়ি থেকে মাত্র ২০০ গজ দূরে একটি ...

ট্রাম্প জমানায় ফিলিস্তিন সংকটের সুরাহা অসম্ভব: আহমাদ তাইবি

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জমানায় ফিলিস্তিন-ইসরায়েল সংকটের কোনো সুরাহা অসম্ভব বলে মন্তব্য করেছেন ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের আরব সদস্য আহমাদ তাইবি। আহমাদ তাইবি এক সাক্ষাৎকারে বলেন, ট্রাম্প যখন ক্ষমতায় আসেন তখন কোনো সমাধান দৃশ্যপটে ছিল না। আর তিনি ক্ষমতা নেওয়ার পর সংঘাতের সমাধান অসম্ভব হয়ে পড়েছে। এই আইনপ্রণেতা বলেন, ট্রাম্প এবং তাঁর সহযোগীরা জেরুজালেম এবং ইসরায়েলের অবৈধ বসতি নিয়ে ...