১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৮:৩১

সদ্য সংবাদ

হাঁড়কাপা শীতে কাবু রোহিঙ্গারা

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : গত কয়েক’দিন ধরে হাঁড়কাপানো প্রচন্ড শৈতপ্রবাহে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা কাবু হয়ে পড়েছেন। উখিয়া-টেকনাফ রোহিঙ্গা শিবির গুলোতে প্রচন্ড ঠান্ডায় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে রোহিঙ্গা বৃদ্ধ, নারী ও শিশুরা। শীতের শুরুতে কিছুটা (ঠান্ডা) কম হলেও গত এক সপ্তাহ ধরে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। পাহাড়ি জঙ্গল অধ্যুষিত অঞ্চলে আশ্রয় নেয়া এসব রোহিঙ্গাদের শৈতপ্রবাহে জীবনযাত্রা কাহিল হয়ে পড়েছে। নারী-শিশু ও ...

ইজতেমায় যেসব জায়গায় গাড়ি পার্কিং করতে হবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। যান চলাচলে শৃঙ্খলা ও যানজট কমাতে বিভিন্ন এলাকায় পার্কিং জোনও নির্ধারণ করে দেওয়া হয়েছে। বুধবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইজতেমা উপলক্ষে রেইনবো ক্রসিং থেকে আব্দুল্লাহপুর হয়ে ধউর ব্রিজ পর্যন্ত রাস্তা ও রাস্তার পাশে কোনো গাড়ি পার্কিং করা ...

‘বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তুলবো: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু যখনই সদ্য স্বাধীন বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখনই তাকে হত্যা করা হয়। আমাদের লক্ষ্য বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়া। আমি জাতির পিতার কাছে ওয়াদা করে বলতে চাই, বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তুলবো। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন ...

ডিএনসিসিতে মেয়র পদে প্রার্থিতার ঘোষণা জোনায়েদ সাকির

নিজস্ব প্রতিবেদক: ঢাকা (উত্তর) সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি তার প্রাথীতা ঘোষণা করেছেন। আজ বুধবার পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক জরুরি সভায় ঢাকা (উত্তর) সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির প্রার্থীতা অনুমোদন করা হয়। এ ব্যাপারে দলের ওই সভায় জানানো হয় যে, নাগরিকদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ঢাকাকে একটা মানবিক, ...

রাজস্ব আদায় ভালো হয়নি: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: চলতি অর্থ বছরের (২০১৭-১৮) পাঁচ মাসে রাজস্ব আদায় আশানুরূপ হয়নি উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আশা প্রকাশ করেছেন আগামী দিনগুলোতে এ অবস্থার পরিবর্তন হবে। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। গত পাঁচ মাসে রাজস্ব আদায় ভালো না, আগামীতে লক্ষ্যমাত্রা পূরণ হবে কিনা- ...

বাংলাদেশের ভবিষ্যত পররাষ্ট্র নীতিতে ৮ দফা অগ্রাধিকার’

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাংলাদেশের আগামী দিনের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে ইউরোপের সঙ্গে গভীরতর সম্পর্ক, নিকট প্রতিবেশীদের গুরুত্ব প্রদান, ব্লু ইকোনমি ও আঞ্চলি যোগাযোগসহ ৮ দফা অগ্রাধিকারের উল্লেখ করেছেন। তিনি বলেন, আন্তর্জাতিক রাজনীতির গতিধারার দ্রুত পরিবর্তন হচ্ছে। পরিবর্তনের এই ধারা অনুধাবন করতে আমাদের ২০১৭ সালের ঘটনাবলীর মূল্যায়নের এটাই যথার্থ সময়। আজ বুধবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক ...

নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় আরও দায়িত্বশীল হতে পুলিশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বের সাথে নিরপেক্ষভাবে কর্তব্য পালনের জন্য পুলিশ বাহিনীর আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি পুলিশ সপ্তাহ-২০১৮ পালন উপলক্ষে আজ বুধবার বঙ্গভবনে এক সভায় ভাষণ দানকালে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার সমুন্নত রেখে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন।’ রাষ্ট্রপতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বীবিত হয়ে সর্বোচ্চ দেশপ্রেম, সততা ও আন্তরিকতার সঙ্গে ...

কুবি শিক্ষক সমিতির নির্বাচন আগামিকাল

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০১৮ এর নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নিবার্চনের ভোট গ্রহণের জন্য ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ। বুধবার বিকালে নির্বাচন কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. ...

বিমান বাহিনী প্রধানের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিভাগের সামরিক বিষয়ক চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল এল হাজী বাবাকার ফায়ের নেতৃত্বে একটি জাতিসংঘ প্রতিনিধি দল আজ বুধবার বিমান বাহিনী সদর দপ্তরে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় ...

‘ব্লকচেইন ডাটা নিয়ে কাজ করা দেশের জন্য গৌরবের’

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ব্লকচেইন ডাটা নিয়ে কাজ করা বাংলাদেশের জন্য গৌরবের বিষয়। এটি নিয়ে কাজ করা বাংলাদেশের জন্য অন্যতম এক অর্জন। কারণ বাংলাদেশ ব্লকচেইন নিয়ে কাজ করতে পারে এটা এক সময় কল্পনাই করা যেত না। বুধবার কারওয়ানবাজারের বেসিস মিলনায়তনে ‘বৈশ্বিক অর্থায়ন ব্যবস্থায় ব্লকচেইন-বাংলাদেশের করণীয়’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন। ...