১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:১৪

সদ্য সংবাদ

আজ সেই আলোচিত ১/১১

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুল আলোচিত ফখরুদ্দিন আহমদের তত্ত্বাবধায়ক সরকারের ১১ বছর পূতি আজ। ২০০৭ সালের ১১ জানুয়ারি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব ছেড়ে দেন তৎকালীন রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহমেদ। আর প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফখরুদ্দিন আহমদ। তৎকালীন সেনা কর্মকর্তাদের সমর্থনে ওই নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয় বলে অভিযোগ রয়েছে। এজন্য ...

ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের পরীক্ষা আজ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের পরীক্ষা আজ থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে। এ পরীক্ষা প্রতিদিন দুপুর ১টা থেকে আরম্ভ হবে। এ বছর সারাদেশের ১ হাজার ৭২১টি কলেজের সর্বমোট ১ লাখ ৪৫ হাজার ৪৮১ জন পরীক্ষার্থী ৬৮৯টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। গতকাল বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে ...

না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা সিরাজ হায়দার

বিনোদন প্রতিবেদক: না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা ও পরিচালক সিরাজ হায়দার। বৃহস্পতিবার সকালে রাজধানীর কল্যাণপুরের নিজ বাসায় স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে। সিরাজ হায়দার অভিনয়ের সঙ্গে জড়িত ছিলেন প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে। ১৯৬২ সালে ১৪ আগস্ট পূর্ব পাকিস্তান জাতীয় দিবসে টিপু সুলতান নাটকে করিম শাহ চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তার শুরু। দীর্ঘ ৫৫ বছরের অভিনয় জীবনে তিনি ...

উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা করবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: উপযুক্ত সময় হলেই উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা শুরু করবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন যাই ইনের সঙ্গে টেলিফোনে বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প কথা বলেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউস প্রেস সচিব সারা হাকাবে স্যান্ডার্সের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, উত্তর কোরিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ চাপের প্রচারাভিযান অব্যাহত ...

রোহিঙ্গা নির্যাতনের কথা অবশেষে স্বীকার করেছে মিয়ানমার সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জাতিগোষ্ঠীর ওপর চালানো বর্বরোচিত নির্যাতনে সম্পৃক্ততার কথা অবশেষে স্বীকার করেছে মিয়ানমার সেনাবাহিনী। একইসঙ্গে রাখাইনে একটি রোহিঙ্গা গণকবরের সন্ধান পাওয়ার কথা জানানো হয়েছে। বুধবার দেশটির সেনাপ্রধান মিন অং লেইংয়ের কার্যালয় থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টের মাধ্যমে এসব তথ্য প্রকাশ করা হয়। ওই পোস্টে জানানো হয়, গেল বছরের ২ সেপ্টেম্বর ১০ জন রোহিঙ্গাকে আটক ...

আজ আদালতে যাবেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আজ বৃহস্পতিবা ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, বৃহস্পতিবার ১১ টার দিকে দুই মামলায় হাজিরা দিতে আদালতে যাবেন বেগম খালেদা জিয়া। বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ ড. খতারুজ্জামানের আদালতে বুধবার দুই মামলারই যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য ...

আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা ২০১৮

নিজস্ব প্রতিবেদক: সরকারি-বেসরকারি ও আধাসরকারি সংস্থার উন্নয়নের চিত্র তুলে ধরে দেশের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে জনগণকে সম্পৃক্ত করতে রাজধানীতে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘উন্নয়ন মেলা ২০১৮’। সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেলাপ্রাঙ্গণ রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমি চত্বরে বুধবার এক সংবাদ সম্মেলনে উন্নয়ন মেলার সার্বিক দিক তুলে ধরেন ঢাকা জেলা ...

বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিদের জন্য বিশেষ ট্রেন

নিজস্ব প্রতিবেদক: টঙ্গীতে বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিদের ভ্রমণের সুবিধার্থে বিশেষ ট্রেন চালাবে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১২ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন গন্তব্যে চলাচল করবে এগুলো। বুধবার রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ব ইজতেমা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে আগামী ১২ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন গন্তব্যে বেশকিছু বিশেষ ট্রেনের ...

সারাদেশে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে :আবহাওয়া অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক: দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া বিদ্যমান শৈত্যপ্রবাহ পরিস্থিতি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হিসেবে সারাদেশে অব্যাহত থাকবে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, যশোর ও কুষ্টিয়া অঞ্চল সমুহে উপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, শ্রীমঙ্গল, সীতাকুন্ড, কুমিল্লা ...

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ভোর সোয়া ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী মহাব্যবস্থাপক নাসির হোসেন জানান, মধ্যরাতের পর থেকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে করে নৌরুটে দুর্ঘটনা এড়াতে ভোর সোয়া ৪টা থেকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ...