১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:১৩

সদ্য সংবাদ

রাজধানীতে চলছে তিনদিনের স্মার্টফোন ও ট্যাব মেলা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: নিত্যনতুন মডেলের স্মার্টফোন ও ট্যাবের সমাহার নিয়ে আজ থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে‘টেকশহর ডটকম স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৮’। নবমবারের মতো এই প্রদর্শনীর আয়োজন করেছে এক্সপো মেকার। এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান বলেন, এই মেলায় একই ছাতার নিচে দেশ বিদেশের স্মার্টফোন ও ট্যাব প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। মেলায় থাকছে নগদ মূল্যছাড় ...

সৌদি বিমান রুখতে ইয়েমেনিদের নিজস্ব ক্ষেপণাস্ত্রব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিমান আগ্রাসন থেকে রাজধানী সানাসহ কয়েকটি প্রদেশের আবাসিক এলাকা রক্ষার জন্য নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইয়েমেন। দেশটির আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানায়, আনসারুল্লাহ সমর্থিত বিমানবাহিনী সৌদি আরবের জঙ্গিবিমান ভূপাতিত করার জন্য এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করেছে। গত সোমবার নতুন এ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সৌদি আরবের দুই ইঞ্জিনের একটি এফ-১৫ জঙ্গিবিমান ভূপাতিত করা হয়। এ বিমান সব ...

ক্যালিফোর্নিয়ায় দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ১৭

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে কাদামাটির প্রবল প্রবাহের পর বুধবার উদ্ধারকর্মীরা হেলিকপ্টার ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের সাহায্যে হতাহতদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে। এতে মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। এই এলাকায় অপরাহ্ উনফ্রেসহ বেশ কয়েকজন সেলেব্রিটি বাস করেন। মন্টেসিটো ও অন্যান্য শহর মঙ্গলবার ভারী বৃষ্টিপাত ও নদীগুলোর তীব্র ঢেউয়ের প্রভাবে কোমর সমান কাদামাটির স্রোতে তলিয়ে যায়। পাহাড়ি ঢলে ...

খালেদা জিয়ার পরবর্তী যুক্তিতর্ক ১৬, ১৭ ও ১৮ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের পরবর্তী তারিখ ১৬, ১৭ ও ১৮ জানুয়ারি ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান এ দিন ধার্য করেন। এর আগে বেলা সাড়ে ১১টায় এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। বেগম খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার যুক্তিতর্ক উপস্থাপন করেন। বুধবারও ...

এবার অনশনে যাচ্ছেন বেসরকারি শিক্ষক–কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে গতকাল বুধবার থেকে নতুন করে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন পাঁচটি বেসরকারি শিক্ষক-কর্মচারী সংগঠনের মোর্চা বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরাম। তাদের এই দাবি অাগামী ১৩ ফেব্রুয়ারি শনিবারের মধ্যে মেনে না নিলে অাগামী ১৪ ফেব্রুয়ারি থেকে অামরণ অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষক–কর্মচারীরা। এ বিষয়ে জানতে চাইলে বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের যুগ্ম অাহবায়ক জি এম ...

মাওলানা সা’দ বিরোধী বিক্ষোভ চলছে

নিজস্ব প্রতিবেদক: দিল্লির তাবলিগি মুরুব্বি মাওলানা সা’দ কান্ধলভীর বিরোধীরা আজ বৃহস্পতিবারও বিক্ষোভ করছেন। বেলা ১১টার দিকে তারা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জড়ো হচ্ছেন। এসময় তারা সা’দ বিরোধী স্লোগান দিচ্ছেন। এর আগে তাবলিগ জামাতের আমির মাওলানা সা’দ এর বাংলাদেশে আগমন ঠেকাতে ডেমরা ও বিমানবন্দর এলাকায় বিক্ষোভ করেন তাবলিগ জামাতের একটি অংশ। এসময় তারা সড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ ...

সিরাজগঞ্জে অস্ত্রসহ যুবলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ আরমান আলী (৩৫) নামে এক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-১২ সদস্যরা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ স্পেশাল কোম্পানি সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাফায়াত আহাম্মদ সুমন। এর আগে বুধবার রাতে সলঙ্গার থানার গোলকপুর এলাকার নিজবাড়ী থেকে অস্ত্রসহ আরমান ...

রংপুরে ফেন্সিডিল ও ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক: রংপুর জেলা গোয়েন্দা পুলিশ উত্তর এবং দক্ষিণের পৃথক অভিযানে রংপুর সদর ও পীরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিল ও ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ উত্তরের পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম জানান, উত্তরের অফিসার ইনচার্জ একে এম শরিফুল আলম ও তার নেতৃত্বে ডিবি উত্তরের জেলা গোয়েন্দা পুলিশের একটি দল কোতোয়ালি থানা এলাকায় বুধবার গভীর রাতে ...

নিষেধাজ্ঞার ফলে ক্ষতিপূরণ চাওয়ার পরিকল্পনা করছে কাতার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি নেতৃত্বাধীন প্রধান আরব দেশসমূহের নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ততার জন্য ক্ষতিপূরণ চাওয়ার পরিকল্পনা করছে দোহা। গত বছর জুন মাসে কাতারের বিরুদ্ধে সকল ধরণের সম্পর্ক ছিন্ন করে নিষেধাজ্ঞা আনে আরব দেশগুলো। সকল ধরণের আইনি বৈধতা থাকা সত্ত্বেও কোন ধরণে বাণিজ্যের সুযোগ পাচ্ছে না বলে  এক সংবাদ সম্মেলনে জানায় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লুলোয়া আল-খাতের। তিনি বলেন, এটি রীতিমত অর্থনৈতিক যুদ্ধ। আট ...

ফিলিস্তিনে মার্কিন সহায়তা বন্ধের হুমকিতে সুইডেনের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনিদের সহায়তা বন্ধের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে সুইডেন জানিয়েছে, এ ধরণের  সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তুলবে। মার্কিন প্রশাসন ফিলিস্তিনি বিষয়ক জাতিসংঘের ত্রাণ ও সহায়তা কর্মসূচিতে (ইউএনআরডব্লিউএ) দেয়া সাড়ে ১২ কোটি ডলার প্রত্যাহার করে নেয়ার হুমকি দেয় নতুন বছরের শুরুতে। উল্লেখ্য, সুইডেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দানকারী সেইসাথে বড় দাতা দেশ। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করে ...