১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৮:৩১

সদ্য সংবাদ

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে বিভক্ত রায়

নিজস্ব প্রতিবেদক: সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে করা রিটে বিভক্ত রায় দিয়েছেন হাইকোর্ট। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ৭০ অনুচ্ছেদ প্রশ্নে রুল দিয়েছেন। বেঞ্চের অপর বিচারপতি মো. আশরাফুল কামাল রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন। আইনজীবীরা বলেছেন এখন বিষয়টি প্রধান বিচারপতির কাছে যাবে। তিনি এর জন্য একটি বেঞ্চ নির্ধারণ করে দেবেন। সেই বেঞ্চে বিষয়টি নিষ্পত্তি হবে। সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ...

জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: তিন জাতি ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়েকে আজ সোমবার অতি সহজে পরাজিত করেছে বাংলাদেশ। জিম্বাবুয়েকে ১৭০ রানে অল আউট করার পর বাংলাদেশ মাত্র ২৮.৩ ওভারেই জয় তুলে নেয়। এনামুল হক বিজয় আর সাকিব আল হাসানের উইকেট হারিয়ে এই জয় পায় বাংলাদেশ। তামিম ইকবাল ৮৪ রানে অপরাজিত থাকেন। বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ১৭০ রানেই অলআউট ...

ওয়ানডে ক্রিকেটে রুবেলের ১০০ উইকেট

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১০০ উইকেট নিলেন ডান-হাতি পেসার রুবেল হোসেন। আজ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ২৪ রানে ২ উইকেট নেন রুবেল। এই ২ উইকেট শিকারে রুবেলের ওয়ানডে ক্যারিয়ারের পরিসংখ্যান গিয়ে দাড়ালো ৮১ ম্যাচে ১০০ উইকেট। জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামার আগে ৮০ ম্যাচে ৯৮ উইকেট শিকার ছিলো রুবেলের। আজ জিম্বাবুয়ে ইনিংসের ৪৮তম ওভারে ...

আফগানিস্তানে দুই বিমান হামলায় নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে দুটি পৃথক বিমান হামলায় অন্তত ৩২ জঙ্গি নিহত হয়েছে। সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। আফগান ন্যাশনাল আর্মি’র বিমান বাহিনী রবিবার তালেবান জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায়। এতে ২৮ জঙ্গি নিহত ও অপর ১০ জন আহত হয়েছে। পশ্চিমাঞ্চলীয় ফারাহ্ প্রদেশের খাকি সাফেদ জেলায় এ অভিযান চালানো হয়। নিহতদের মধ্যে সরদার আশকোন বিকওয়াহি ...

মাদাগাস্কারে আঘাত হানা সাইক্লোনে প্রাণ হারিয়েছে ৫১ জন

আন্তর্জাতিক ডেস্ক: মাদাগাস্কারে এ মাসের গোঁড়ার দিকে আঘাত হানা সাইক্লোনে এ পর্যন্ত ৫১ জন প্রাণ হারিয়েছে। ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত ও বন্যা দেখা দিয়েছে। এতে ৫৪ হাজার লোক গৃহহীন হয়ে পড়েছে। দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর এএফপি’র। গ্রীষ্মমণ্ডলীয় সাইক্লোন আভা গত পাঁচ জানুয়ারি মাদাগাস্কারের পূর্বাঞ্চলে আঘাত হানে। এ সময় নদীর পানি উপচে দুকূল প্লাবিত হয়, সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন ...

বিচার বিভাগ কুক্ষিগত করা সরকারের বড় অর্জন: মান্না

নিজস্ব প্রতিবেদক: দেশের বিচার ব্যবস্থা কুক্ষিগত করাকে বর্তমান সরকারের সবচেয়ে ‘বড় অর্জন’ বলে মন্তব্য করেছে নাগরিক ঐক্য। সোমবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে নাগরিক ঐক্য ‘বর্তমান সরকারের ৪ বছর এবং নির্বাচনের বছর’ শীর্ষক এক সংবাদ সম্মেলন আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। লিখিত বক্তব্যে বলা হয়, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে কেন্দ্র করে ...

সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবারও মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনে কিছুটা উন্নতি হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে মোট ৪০৬ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ৭৮ কোটি ৬ লাখ টাকা ...

অ্যাপে চলবে অ্যাম্বুলেন্স, অটোরিকশাও

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে অ্যাপভিত্তিক গাড়ি ভাড়ার সেবা প্রাইভেট কার, মোটরসাইকেল থেকে বাড়িয়ে মাইক্রোবাস, অটোরিকশা ও অ্যাম্বুলেন্স পর্যন্ত নিয়ে যেতে চায় সরকার। সেই সঙ্গে গাড়ির সর্বোচ্চ ভাড়াও নির্ধারণ করে দিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে রাজধানীতে ট্যাক্সিক্যাবের যে ভাড়া নির্ধারণ করা হয়েছে, তার চেয়ে বেশি ভাড়া নিতে পারবে না কেউ। তবে কম ভাড়া নেয়া যাবে। অবশ্য অ্যাপভিত্তিক সেবা দেয় যেসব প্রতিষ্ঠান, সেগুলোতে ...

এবার জাতীয় করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের আমরণ অনশন

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষা জাতীয়করণের এক দফা দাবিতে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষককর্মচারীরা এবার আমরণ অনশন শুরু করেছেন। বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের ডাকে আজ সোমবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই অনশন শুরু হয়। এর আগে গত ১০ জানুয়ারি থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। তাঁরা আগেই ঘোষণা দিয়েছিলেন,  রোববারের মধ্যে দাবি পূরণ না ...

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রণব মুখার্জি

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রবেশ করেন তিনি। বৈঠক শেষে ভারতের সাবেক রাষ্ট্রপতিকে মধ্যাহ্নভোজেও আপ্যায়িত করবেন প্রধানমন্ত্রী। বিকালে প্রণব মুখার্জি বাংলা একাডেমিতে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনে অংশ নেবেন। এর আগে সকাল ১১টা ৪০মিনিটে ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে প্রণব ...