১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:৫৫

সদ্য সংবাদ

বাংলাদেশ এখন বিনিয়োগের আকর্ষণীয় স্থান: প্রণব মুখার্জি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের চমকপ্রদ আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। তিনি বলেছেন, ‘বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় স্থান।’ সোমাবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে একথা বলেন প্রণব মুখার্জি। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, ‘আমি জীবনের দীর্ঘ সময় রাজনীতি করেছি। ভারতের সংসদে এবং রাষ্ট্রপতির পদের মত সাংবিধানিক ...

কলারোয়ায় ৫ স্বর্ণের বারসহ আটক ১

সাতক্ষীরা প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়লি সীমান্ত এলাকা থেকে ৫টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর ১টার দিকে তাকে আটক করা হয়। আটক চোরাকারবারি নাজিম উদ্দিন (৫০) কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। কলারোয়া থানা পুলিশের ওসি সুবীর দত্ত জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভাদিয়ালি সীমান্তে মদন পুরের কামার পড়া এলাকায় চোরাকারবারি নাজিম ...

২৩ জানুয়ারি থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে : মিয়ানমার

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের শীর্ষ এক কর্মকর্তা বলেছেন, বাংলাদেশ থেকে যে রোহিঙ্গা মুসলিম ও হিন্দু শরণার্থী মিয়ানমারে ফিরবেন তাদের আশ্রয়ের জন্য একটি শিবির নির্মাণের কাজ আগামী সপ্তাহে শেষ হবে। প্রতিশ্রুতি অনুযায়ী আগামী সপ্তাহের মধ্যেই এ শিবিরের কাজ শেষ হবে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে গত বছরের নভেম্বরে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। সহিংসতায় বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরানোর লক্ষ্যে ডিসেম্বরে দুই ...

আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দেবে কেন্দ্রীয় ১৪ দল: নাসিম

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকেই ১৪ দল সমর্থন দেবে বলে জানিয়েছেন ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে সোমবার ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে আওয়ামী লীগ যাকেই ...

যশোর-বেনাপোল সড়কের গাছ কাটা বন্ধে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক: সড়ক বড় করতে যশোর-বেনাপোল সড়কের শতবর্ষী দুই হাজারের বেশি গাছকাটার সিদ্ধান্ত প্রত্যাহারে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে এক আইনজীবী। সোমবার বেসরকারি স্টেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেখ মো. মহিবুল্লাহর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোটে ইশরাত হাসান রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান। সড়ক ও জনপথ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, খুলনার ডিসি ও যশোরের পুলিশ সুপারকে সাত দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা ...

চীনে সড়ক দুর্ঘটনায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক: চীনের পূর্বাঞ্চলীয় শানদং প্রদেশের মহাসড়কে বাস ও ট্রাকের মধ্যে রবিবার এক সংঘর্ষে আটজন নিহত ও ছয়জন আহত হয়েছে। সোমবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়। খবর সিনহুয়ার। শানদংয়ের ইয়ানতাই নগরী ট্রাফিক পুলিশ জানায়, শেনিয়াং ওহাইকু নগরীকে যুক্ত করা মহাসড়কে একটি বাস ও একটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়। অপর ছয়জন হাসপাতালে ...

পেঁয়াজের দাম স্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে : বাণিজ্যমন্ত্র

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে এবং দেশে নতুন পেঁয়াজের উৎপাদন শুরু হওয়ায় স্থানীয় বাজারে পেঁয়াজের মূল্য ক্রমশ কমে স্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে। সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মো. আবদুল্লার (লক্ষ্মীপুর-৪) লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। তোফায়েল আহমেদ জানান, সরকারের পক্ষ থেকে পেঁয়াজের মূল্য স্থিতিশীল করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। ভারত, মিয়ানমার, মিশর ও ...

রাজউক কর্মকর্তাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: ভুয়া ও জাল কাগজপত্রের মাধ্যমে নকশা জালিয়াতির অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক অথরাইজড অফিসার ও ইমরাত পরিদর্শকসহ তিনজনের বিরুদ্ধ মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশন বৈঠকে ওই মামলা অনুমোদন দেয়া হয়েছে। শিগগিরই দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মেফতাহুল জান্নাত বাদি হয়ে মামলাটি দায়ের করবেন।দুদক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ...

শ্রমিকদের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করব : সেলিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক: ডিএনসিসি নির্বাচনে জামায়াত মনোনিত মেয়র প্রার্থী, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, নগরবাসী আমাকে মেয়র নির্বাচিত করলে নগরীর সার্বিক উন্নয়নের সাথে সাথে শ্রমিকদের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাব। আজ সোমবার নগরীতে শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। সেলিম উদ্দিন বলেন, মূলত শ্রমিকরাই জাতীয় উন্নয়নের মূল চালিকা শক্তি। বিশেষ করে ...

সমন্বিত ৮ ব্যাংকের পরীক্ষা : মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকে জরুরি সভা

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় মালিকানাধীন আট ব্যাংকের নিয়োগ পরীক্ষা নিয়ে উদ্ভূত পরিস্থিতি নিরসনে আগামীকাল মঙ্গলবার জরুরি সভা ডেকেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। বেলা ১১টায় বাংলাদেশ ব্যাংকে এ সভা হবে। এতে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের দায়িত্বে থাকা ব্যাংকার্স সিলেকশন কমিটি এবং ১৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহীদের উপস্থিত থাকতে বলা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। এ ...