নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আয় বাড়লেও বিনিয়োগ কমাচ্ছে শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। ধাপে ধাপে বিনিয়োগ একেবারেই কমিয়ে এনেছে অপারেটরটি। সর্বশেষ ২০১৬-১৭ অর্থবছরে তারা রাজস্ব আয় করেছে ১২ হাজার ২২৯ কোটি টাকা। অথচ এই অর্থবছরে তারা বিনিয়োগ করেছে মাত্র এক হাজার ৫২৪ কোটি টাকা। এভাবে আগের বছরগুলোতেও আয় বেড়েছে কিন্তু বিনিয়োগ পর্যায়ক্রমে কমিয়ে এনেছে অপারেটরটি। একইভাবে সামনের ফোরজিতেও বিদেশ থেকে কোনো ...
সদ্য সংবাদ
কয়েক হাজার টন মেডিকেল সরঞ্জাম নিয়ে মালয়েশিয়া ছেড়েছে বিমান
নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কয়েক হাজার টন মেডিকেল সরঞ্জাম পাঠিয়েছে মালয়েশিয়া। মালয়েশিয়ার স্থানীয় সময় আজ শনিবার সকাল ৯টায় এই সহায়তা নিয়ে সুবাং বিমান বাহিনীর ঘাঁটি ত্যাগ করেছে রয়েল মালয়েশিয়ান এয়ার ফোর্সের (আরএমএএফ) এ৪০০এম ফ্লাইট। এ খবর দিয়েছে মালয়েশিয়ার অনলাইন দ্য স্টার। এতে বলা হয়, এটা এ ধরনের তৃতীয় সহায়তা মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে। ফ্লাইটটি অবতরণ করার কথা রয়েছে চট্টগ্রামে। ...
মুঠোফোনে ফাঁদ
নিজস্ব প্রতিবেদক: ‘হ্যালো, আপনি সৌভাগ্যবান। গ্রামীণফোন লটারি ২০১৮ জিতে পাচ্ছেন ১৪ লাখ ৭৫ হাজার টাকা। আপনার টাকাটা কীভা বে নিবেন তা জানিয়ে এই (০১৭৭৪২৮৭৪০৬) নম্বরে ফোন করুন।’ গ্রামীণফোন কাস্টমার কেয়ারের কর্মকর্তা পরিচয়ে গত ৪ঠা জানুয়ারি বিকাল ৪টা ৩২ মিনিটে মো. আরিফুল ইসলামের মোবাইল ফোনে ওই কল আসে। পরামর্শ মতো আরিফুল সেই নম্বরে ফোন দেন। এরপর ওপাশ থেকে বলা হয়, ‘টাকাটা ...
আ’লীগ এখন ভাঙ্গা কলসি : রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, জাতীয় ও আন্তর্জাতিকভাবে আওয়ামীলীগ এখন এখন ভাঙ্গা কলসি। তারা সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে এখন ভাঙ্গা কলসির মতো বাঁজছে। আজ শনিবার সকালে সৈয়দপুর বিমান বন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে কুড়িগ্রামে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরন অনুষ্ঠানে যাওয়ার প্রাক্কালে তিনি সৈয়দপুর বিমান বন্দরে ...
বিপজ্জনক মেন্ডিসকে ফেরালেন মাশরাফি
স্পোর্টস ডেস্ক: ক্রিজে এসেই তাণ্ডব চালাচ্ছিলেন কুশল মেন্ডিস। তার ব্যাটে প্রাথমিক ধাক্কা সামলে উঠছিল শ্রীলংকা। তবে বেশিক্ষণ দৌড়াতে পারলেন না তিনি। মাশরাফির শিকার হয়ে ফিরলেন বিপজ্জনক মেন্ডিস। শেষ খবর পর্যন্ত ৭.৫ ওভার শেষে ২ উইকেটে ৫২ রান করেছে শ্রীলংকা। উপুল থারাঙ্গা ১৬ ও নিরোশান ডিকভেলা ৬ রান নিয়ে ক্রিজে রয়েছেন। শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং নেয় শ্রীলংকা। তবে ...
কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে অটোচালক নিহত
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশায় থাকা দুই যাত্রী। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার ছনবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত অটোচালকের নাম শফিক (৫০)। তার বাড়ি শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের পানিয়া গ্রামে। শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল জানান, শ্রীনগর উপজেলার ছনবাড়ি এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় অটোরিকশার ...
নিখোঁজ ব্যক্তিদের পরিণতি সম্পর্কে তদন্ত করুন: এইচআরডব্লিউ
দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক: নিরাপত্তা রক্ষাকারীদের হাতে আটক ব্যক্তিরা কোথায় আছেন তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেয়া উচিত বাংলাদেশ সরকারের। একই সঙ্গে আটক ব্যক্তিদেরও মুক্তি দেয়ার ক্ষেত্রে জরুরি পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা এক চিঠিতে এ আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। ‘বাংলাদেশ: ইনভেস্টিগেট ফেট অব ডিজঅ্যাপেয়ার্ড’ শীর্ষক বিবৃতিতে সংগঠনটি ...
মৌলভীবাজার ইজতেমায় ২ মুসল্লির মৃত্যু
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরতলীর জগন্নাথপুর এলাকার উপশহর ইজতেমা মাঠে দুই মুসল্লির মৃত্যু হয়েছে। আজ শনিবার ফজরের নামাজের পর তাদের জানাযা ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে। মৃত দুই মুসল্লি হলেন- মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের গাঙ্গকুল গ্রামের মতু মিয়া (৬৫) ও একই উপজেলার তালিমপুর ইউনিয়নের বড় ময়দান গ্রামের সুরমান উদ্দিন (৫৫)। মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মুহিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ...
ট্রাম্পের সঙ্গে একান্তে থাকার কথা নিকি হেইলির অস্বীকার
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এয়ারফোর্স ওয়ানে একান্তে সময় কাটানোর কথা অস্বীকার করেছেন জাতিসংঘে দেশটির রাষ্ট্রদূত নিকি হেইলি। সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে সাংবাদিক মাইকেল উলফ দু’জনের এমন সম্পর্কের কথা দাবি করেছেন। ট্রাম্পকে নিয়ে তার লেখা বই ‘ফায়ার অ্যান্ড ফিউরি’ এরই মধ্যে বিশ্বজুড়ে আলোচিত। ওই বইয়েও ট্রাম্পের সঙ্গে নিকি হেইলির এ ধরনের সম্পর্কের ইঙ্গিত দিয়েছিলেন উলফ। গত বছর প্রেসিডেন্টের ...
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন ২৯ জানুয়ারি
নিজস্ব প্রতিবেদক: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর জানান, ২৯ জানুয়ারি বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ভিসি প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান। ওরিয়েন্টেশনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর