১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:০১

সদ্য সংবাদ

খাদ্য নিয়ে ভাবনার কোনো কারণ নেই: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বন্যা ও অতিরিক্ত বৃষ্টিপাতে ফসলের ক্ষতি হওয়ায় খাদ্য খাতে যে সমস্যার সৃষ্টি হয়েছে এটাকে সাময়িক হিসেবে দেখছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘আমাদের এটাকে সংকট বলা উচিত হবে না। এটা সাময়িক সমস্যা, যার সমাধানে আমাদের খাদ্য মন্ত্রণালয় প্রয়োজনের অতিরিক্ত খাদ্য আমদানি করেছে। খাদ্য নিয়ে ভাবার কোনো কারণ নেই, এখন যে পরিমাণের খাদ্য আমাদের মজুদে আছে তা ...

রবিবার ঢাকায় আসছেন মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী

দৈনিক দেশজনতা ডেস্ক: মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী খ শোয়ে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দিতে আগামী রবিবার ঢাকায় আসছেন। সফরে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন, ইয়াবার মতো মাদকদ্রব্য, চোরাচালান বন্ধ ও সীমান্তে দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে সহযোগিতার বিষয়টি প্রাধান্য পাবে। সূত্র জানায়, সফরকালে মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, মাদকদ্রব্য ও সীমান্তে দুই দেশের ...

বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না: সিইসি

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা প্রশ্ন রেখে বলেছেন, বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হয় কি করে? এটা আমরা আগেও বলেছি, এখনো বলছি- বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। আগারগাঁওস্থ নির্বাচন ভবনে শুক্রবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এরআগে বেলা সোয়া ১১টার দিকে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদের কাছ থেকে রাষ্ট্রপতি পদে ...

প্রধান বিচারপতি হচ্ছেন সৈয়দ মাহমুদ হোসেন

নিজস্ব প্রতিবেদক: দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে নিয়োগ দিতে যাচ্ছে সরকার। ইতোমধ্যে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আগামী সপ্তাহেই নিয়োগ সংক্রান্ত গেজেট প্রকাশ হবে বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গণভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আইনমন্ত্রী আনিসুল হক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও উপস্থিত ছিলেন। এ ...

আ’লীগ-জাপার শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি থেকে শতাধিক নেতাকর্মী বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছে। বড়বাড়ী ইউনিয়ন বিএনপি অফিস মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি নুর ইসলাম নুরুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ সময় দলে নবাগতদের ফুল ...

রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র নিলেন আবদুল হামিদ

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মো. আবদুল হামিদ। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদের কাছ থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কর্তার কাছে মনোনয়নপত্র দাখিল ৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ...

টাকার অভাবে চিকিৎসা বন্ধ খাদিজার

নিজস্ব প্রতিবেদক: সিলেটে খাজিদাকে সাবেক প্রেমিকের উন্মত্তের মতো কোপানোর দৃশ্য ক্যামেরায় ধরা পড়ার পর তোলপাড় হয়েছিল দেশে। স্বয়ং প্রধামন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে কথা বলেছিলেন এ বিষয়ে। অভিযুক্ত বদরুল আলমের সাজাও হয়েছে। কিন্তু খাদিজা কেমন আছে? দুই দফা অস্ত্রোপচার এবং পক্ষাগাত পুনর্বাসন কেন্দ্রে পুনর্বাসন প্রক্রিয়া শেষে বাড়ি ফিরে গেছেন এই তরুণী। জীবনের ঝুঁকি কেটে গেলেও পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি ...

ফুটপাত দখলমুক্ত করতে ফেব্রুয়ারি জুড়ে অভিযান চালাবে ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক: দফায় দফায় অভিযান চালানোর পরও রাজধানীর ফুটপাত-রাস্তা দখল রোধ করা যাচ্ছে না। অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আবার দখল হয়ে যাচ্ছে। ফলে জনসাধারণের দুর্ভোগ কিছুতেই কমছে না। বরং রাস্তা-ফুটপাত দখল থাকার কারণে নগরবাসী অসহনীয় যানজটের শিকার হচ্ছে। এজন্য এবার দীর্ঘমেয়াদে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে প্রধান উপদেষ্টা করে ...

ঢাবিতে দুই দিনব্যাপী কবিতা উৎসবের শুরু

 নিজস্ব প্রতিবেদক: ‘দেশহারা মানুষের সংগ্রামে কবিতা’ স্লোগান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘জাতীয় কবিতা উৎসব ২০১৮’। আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য শুরু হওয়া এই উৎসব চলবে কাল (২ ফেব্রুয়ারি) পর্যন্ত। কবিতা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে শোক প্রস্তাব পাঠ করেন আমিনুর রহমান ও ঘোষণাপত্র পাঠ করেন শিহাব সরকার। উদ্বোধনী পর্বের ...

মুমিনুলের সেঞ্চুরি ‘স্পেশাল’ : হেরাথ

স্পোর্টস ডেস্ক:  চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭৬ রানের ইনিংস খেলে প্রথম ইনিংসে বাংলাদেশকে রানের পাহাড়ে বসিয়ে দিয়েছেন বাঁ-হাতি ব্যাটসম্যান মোমিনুল হক। দ্বিতীয় দিন মোমিনুলের ইনিংসের সমাপ্তি টানেন শ্রীলঙ্কার বর্ষীয়ান স্পিনার রঙ্গনা হেরাথ। তবে দ্বিতীয় দিন শেষে মোমিনুলের ব্যাটিং-এর প্রশংসা করলেন হেরাথ। সংবাদ সম্মেলনে হেরাথ বলেন, ‘মোমিনুল ১৭৬ রানের ইনিংস খেলেছে। এটি খুবই স্পেশাল একটি ইনিংস। তার কাছে এটি বড় অর্জন। মুশফিকুর-মাহমুদুল্লাহও ...