বিনোদন ডেস্ক: ভারতে চলন্ত ট্রেনে শ্লীলতাহানির শিকার হয়েছেন মালয়ালি অভিনেত্রী সনুশা সন্তোষ। শুক্রবার সকালে মাভেলি এক্সপ্রেসের এসি টুর কোচে এ ঘটনা ঘটে। এনডিটিভির খবরে বলা হয়, ট্রেনটি মেঙ্গালুরু সেন্ট্রাল থেকে তিরু অনন্তপুরম যাচ্ছিল। কন্নুর স্টেশন থেকে ওই ট্রেনে উঠেছিলেন সনুশা। রাতের ট্রেনে উঠেই নিজের আপার বাঙ্কে উঠে ঘুমিয়ে পড়েন তিনি। সনুশার দাবি, গভীর রাতে হঠাৎ তিনি বুঝতে পারেন, তার ঠোঁটে ...
সদ্য সংবাদ
সাকিব-তামিমদের ব্যাটিং উপদেষ্টা হচ্ছেন মাইকেল বেভান
স্পোর্টস ডেস্ক: হাথুরুসিংহের পদত্যাগের পর এখন পর্যন্ত ফাকাই আছে বাংলাদেশের প্রধান কোচের পদটি। এরইমধ্যে কয়েকজন হাইপ্রোফাইল কোচের সাক্ষাতকার নিলেও এখনও কাউকেই নিয়োগ দেয়নি বিসিবি। তবে এবার নাকি প্রধান কোচের পাশাপাশি প্রত্যেকটি ইউনিটের জন্য আলাদা স্টাফ রাখতে চাইছে বিসিবি। তারই ধারাবাহিকতায় ব্যাটিং পরামর্শক নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। সবকিছু ঠিক থাকলে অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার মাইকেল বেভানই হতে যাচ্ছেন সাকিব-তামিমদের ব্যাটিং পরামর্শক। ...
দক্ষিণ আফ্রিকায় আটকে পড়া ৯৫৫ খনিশ্রমিক উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার ওয়েলকম শহরের কাছে একটি স্বর্ণখনিতে ৯৫৫ জন আটকে পড়া শ্রমিককে উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে হঠাৎ খনির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর সে শ্রমিকরা খনির ভেতর আটকা পড়েছিলেন। গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৬৫ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছিল। আজ শুক্রবার বাকি শ্রমিকদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে বিবিসি। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে বৃহস্পতিবার বেয়াট্রিক্স স্বর্ণখনিতে ...
ফ্রান্সে দু’টি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত :নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণাঞ্চলে সেনাবাহিনীর দু’টি প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। দক্ষিণাঞ্চলের সেন্ট ত্রোপেজ শহরের কাছের কারসিস হ্রদে ওই হেলিকপ্টার দু’টি বিধ্বস্ত হয়েছে। উদ্ধারকারীরা ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন। আরেকজন আরোহীর খোঁজে তল্লাশি শুরু করেছেন তারা। তবে ঠিক কী কারণে হেলিকপ্টার দু’টি বিধ্বস্ত হয়েছে তা এখনো পরিষ্কারভাবে জানা যায়নি। দেশটির কর্মকর্তারা বলছেন, দুটি হেলিকপ্টারই সামরিক ফ্লাইং স্কুল ইয়ালাতের। ...
তৃতীয় দিনেও শ্রীলঙ্কার দাপট
স্পোর্টস ডেস্ক: চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে আজ শুক্রবার সারাদিনে মাত্র ২টি উইকেট ফেলতে পারল বাংলাদেশ। বোলার আর ফিল্ডারদের এই ব্যর্থতায় সব হিসাব যেন ওলট পালট হয়ে গেল। বাংলাদেশ যেখানে লিড নেওয়ার স্বপ্ন দেখছিল, উল্টো শ্রীলঙ্কা এখন লিড নেওয়ার পথে। দিনশেষে চান্দিমাল বাহিনীর সংগ্রহ ৩ উইকেটে ৫০৪ রান। স্বাগতিকদের চেয়ে তারা মাত্র ৯ রান পিছিয়ে। তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির দ্বারপ্রান্তে ...
ঢাবি উপাচার্যের সঙ্গে ভারতীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: ভারতের ব্যাঙ্গালোরে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এর গণিত বিভাগের অধ্যাপক তীর্থঙ্কর ভট্টাচার্য্য এবং একই ইনস্টিটিউটের চীফ রিসার্চ সায়েন্টিস্ট ড. এম আর ভাট আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এর মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। ...
কক্সবাজারের টেকনাফে ৩ লাখ পিস পরিত্যক্ত ইয়াবা জব্দ
কক্সবাজার প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ রোডস্থ বঙ্গোপসাগরের তীরে অভিযান চালিয়ে পরিত্যক্ত তিন লাখ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে এ অভিযান চালানো হয়। বিজিবি সূত্র জানায়, বিশেষ টহল দল উপজেলার সাবরাং মুন্ডার ডেইলের নৌঘাট এলাকায় অভিযান চালিয়ে ওই ইয়াবাগুলো জব্দ করা হয়। এর আনুমানিক মূল্য ৯ কোটি টাকা। পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবি-২ ...
ছাড়পত্র পেল উত্তম আকাশের ‘ধূসর কুয়াশা’
বিনোদন ডেস্ক: অবশেষে সেন্সর ছাড়পত্র পেল চিত্রপরিচালক উত্তম আকাশের চলচ্চিত্র ‘ধূসর কুয়াশা’। বৃহস্পতিবার ছবির প্রযোজকদের হাতে সেন্সর ছাড়পত্রটি তুলে দেওয়া হয়। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত ছবিতে চিত্রনায়িকা পুষ্পিতা পপি ও নিপুণের বিপরীতে অভিনয় করছেন নবাগত মুন্না। পুষ্পিতা পপি বলেন, প্রথম ও দ্বিতীয় পর্যায়ে কিছু দৃশ্য পরিবর্তন করে আবেদন করা হয়েছিল; তবে ছাড়পত্র পাওয়া যায়নি। অবশেষে তৃতীয় বারের আবেদনের পর ছবিটির ...
মুন্সীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ২১ মামলার আসামি নিহত
মুন্সীগঞ্জ প্রতিবেদক: মুন্সীগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২১ মামলার আসামি রিঙ্কু (২৪) নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার শিলই ইউনিয়নের বাংলাবাজারের চরবেহেরপাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন- এসআই সঞ্জয়, এএসআই নুর হোসেন ও এএসআই সোহেল। গুলিবিদ্ধ সঞ্জয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুই পুলিশ সদস্যকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা ...
মাহমুদ হোসেনকে প্রধান বিচারপতি নিয়োগ
নিজস্ব প্রতিবেদক: দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার দুপুরে নিয়োগ সংক্রান্ত আদেশে তিনি স্বাক্ষর করেছেন। এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ চূড়ান্ত হয়েছে। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।’ বঙ্গভবনের মুখপাত্র মো. জয়নাল আবেদীন জানান, প্রধান বিচারপতি নিয়োগের আদেশে স্বাক্ষর ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর