১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:৩১

সদ্য সংবাদ

সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট ঢাকায়

দৈনিক দেশজনতা ডেস্ক: চার দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেই বারসেট। এটাই কোনো সুইস প্রেসিডেন্টের প্রথম আনুষ্ঠানিক বাংলাদেশ সফর। রবিবার দুপুরে তিনি জেট এয়ারলাইন্সের একটি বিমানে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে বিমানবন্দরে স্বাগত জানান। বিমান বন্দর থেকে তিনি তার সফরকালীন আবাসস্থল হোটেল সোনারগাঁওয়ে আসেন। সন্ধ্যা ছয়টায় পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী তার সঙ্গে ...

কুমিল্লায় রেলপথ অবরোধকালে ১৪ শিক্ষার্থী আটক

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সম্মান চতুর্থ বর্ষের পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে রবিবার বেলা ১১টায় রেলগেট অবরোধ করে আন্দোলনের চেষ্টাকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ও কুমিল্লা সরকারি কলেজের ১৪ শিক্ষার্থীকে আটক করে পুলিশ। এসময় শিক্ষার্থীদের ওপর লাটিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়া হয়। কুমিল্লার ধর্মপুর রেলগেটে এ ঘটনা ঘটে। পরবর্তীতে শিক্ষার্থীরা স্ব-স্ব ক্যাম্পাসে আন্দোলন অব্যাহত রাখেন। এ প্রতিবেদন ...

নাইকো মামলায় আমাকে মিথ্যাভাবে জড়ানো হয়েছে: মওদুদ

নিজস্ব প্রতিবেদক: নাইকো দুর্নীতি মামলায় আমাকে মিথ্যাভাবে জড়ানো হয়েছে। আমার বিরুদ্ধে প্রসিকিউশনের আনীত অভিযোগ মিথ্যা এবং আমি মামলা থেকে অব্যাহতি পাওয়ার হকদার। রোববার নাইকে দুর্নীতি মামলার চার্জ শুনানিতে আদালতে কথাগুলো বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মামলার অন্যতম আসামি ব্যারিস্টার মওদুদ আহমেদ। রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ মাহমুদুল কবীরের আদালতে মামলাটির বিচার কার্য চলছে। বিএনপি ...

নারায়ণগঞ্জে পৌর মেয়রসহ ১১ বিএনপি নেতা আটক

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে পৌর মেয়রসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ১১ নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা ও থানা পুলিশ। শনিবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে রয়েছেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ কাঞ্চন পৌরসভার মেয়র ও বিএনপি নেতা আবুল বাশার বাদশা, সোনারগাঁও পৌর বিএনপির সহ-সভাপতি সালাউদ্দিন, জামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক লুৎফর মেম্বার, পিরোজপুর ইউনিয়ন বিএনপির ...

রাজনৈতিক সঙ্কটে মালদ্বীপ : প্রেসিডেন্টের ইমপিচমেন্ট চায় সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক: মালদ্বীপের প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামিনকে অপসারণে দেশটির সর্বোচ্চ আদালত চেষ্টা করছে। রোববার দেশটির অ্যাটর্নি জেনারেল বলেছেন, সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদসহ বেশ কয়েকজন বিরোধীদলীয় নেতাকে মুক্তি দিতে সুপ্রিম কোর্টের দেয়া আদেশ না মানায় বর্তমান প্রেসিডেন্টকে অপসারণের চেষ্টা শুরু হয়েছে। রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনিল বলেছেন, গভীর সঙ্কটে পড়তে যাচ্ছে মালদ্বীপ। টেলিভিশনে সাক্ষাৎকার দেয়ার সময় তার ...

রাষ্ট্রের মূল তিন অঙ্গের সমন্বয়ের চেষ্টা করব: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রের মূল তিন অঙ্গের মধ্যে সমন্বয়ের চেষ্টা করবেন বলে জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আজ রোববার সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘আইন, নির্বাহী ও বিচার বিভাগ রাষ্ট্রের এই তিন অঙ্গের পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই কেবল একটি দেশ উন্নয়নের পথে অগ্রসর হতে পারে। যেখানে ...

১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক: ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে দাবি জানানোর সিদ্ধান্ত নিয়েছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের নির্বাহী কমিটি। শনিবার রাতে অনুষ্ঠিত সংগঠনটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও, ‘প্যারিস প্রোটোকল’ এর শর্ত বাস্তবায়নসহ নিরাপত্তা ও অর্থনীতির ক্ষেত্রে ইসরাইলের কাছ থেকে পৃথক হওয়ার জন্য একটি পরিকল্পনা প্রণয়ন করার সিদ্ধান্ত নিয়েছে প্যালেস্টাইন লিবারেশন কমিটি। ১৯৯৪ সালের ...

চাপ দিয়ে কিছু আদায় করা যাবে না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সরকারের শেষ সময় ভেবে কেউ যদি কোনো ‘অযৌক্তিক দাবি’ নিয়ে এসে তা আদায়ের জন্য চাপ সৃষ্টি করে তাতে কোনো কাজ হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার কখনো কাউকে বঞ্চিত করছে না। তবে এটা ঠিক, কিছু ...

সেঞ্চুরি করে আউট হলেন মুমিনুল

স্পোর্টস ডেস্ক: কয়েক ওভার আগেই প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন মুমিনুল হক। তার সাথে লিটন দাসের জুটি দেখাচ্ছিল বাংলাদেশকে ম্যাচ বাঁচানোর পথ। তবে রেকর্ডের এই ইনিংসটি আরও বড় করার সুযোগ হারিয়েছেন বাংলার ব্র্যাডম্যান খ্যাত এই ব্যাটসম্যান। ৭৮তম ওভারে দলীয় চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরেছেন তিনি। রোববার এই ওভারটি শেষে বাংলাদেশের সংগ্রহ ২৬৩ রান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ...

রায় নিয়ে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি নেতাকর্মীরা যদি কোনো প্রকার ‘নৈরাজ্য’ সৃষ্টি করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার বেলা ১১ টার দিকে আগারগঁওয়ের পাসপোর্ট অফিসে একটি অনুষ্ঠান শেষে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভিডিও ফুটেজ দেখে দেখে পুলিশের ওপর হামলাকারী বিএনপি নেতাকর্মীদের ...