১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:৩১

সদ্য সংবাদ

বেনাপোলে সোয়া ২ কেজি স্বর্ণসহ আটক: ১

যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানার সামনে থেকে সোয়া ২ কেজি ওজনের ২০টি স্বর্ণের বারসহ সবুজ মিয়া (২২) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যরা। রোববার সকাল ৯টার সময় তাকে আটক করা হয়। তিনি বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী সাদীপুর গ্রামের শহিদুল হকের ছেলে। বিজিবি জানায়, বেনাপোল বাজার থেকে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান নিয়ে সবুজ নামে একজন পাচারকারী ...

যৌন হয়রানির বিরুদ্ধে এবার নীরবতা ভাঙলেন উমা থার্মান

আন্তর্জাতিক ডেস্ক: হলিউডের কুখ্যাত প্রযোজক হার্ভে উইনস্টেইনের বিরুদ্ধে এবার নীরবতা ভাঙলেন মার্কিন অভিনেত্রী উমা থার্মান। নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, নব্বইয়ের দশকে লন ্ডনের স্যাভয় হোটেল সুইটে হার্ভে তাকে যৌন হয়রানির চেষ্টা করেছিলেন।বিভিন্ন সময়ে নারীরা হার্ভে উইনস্টেইনের বিরুদ্ধে যৌন হয়রানি, হামলা ও ধর্ষণের অভিযোগ আনেন। পালপ ফিকশন, কিলবিলসহ বিভিন্ন সায়েন্স ফিকশন ও কমেডি সিনেমায় অভিনয় করে বিখ্যাত ...

মুমিনুলের ফিফটিতে দেড়শ পেরুলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ৮১ রান তুলতেই বাংলাদেশ হারিয়েছে ৩ উইকেট। তাই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের পঞ্চম ও শেষ দিনে দলটির ব্যাটিং বিপর্যয় নিয়ে একটা শঙ্কা ছিল অনেক ভক্ত-সমর্থকেরই মনে। তবে রোববার দিনের প্রথম ঘন্টা নির্বিঘ্নেই ব্যাট করেছে মুমিনুল হক-লিটন দাস জুটি। এ দুজনের ব্যাটে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫০ রান করেছে ...

দুপুরে বাংলাদেশে আসছেন সুইস প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক: চার দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেইন বারসেট। রোববার দুপুরে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। ঢাকায় অবস্থিত সুইজারল্যান্ড দূতাবাসের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেইন বারসেট আজ রোববার দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে ঢাকায় পৌঁছাবেন। জানা গেছে, আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি বাংলাদেশ সফর করবেন। এই ...

আজ আদালতে যাচ্ছেন না খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: নাইকো মামলায় চার্জ গঠন সংক্রান্ত শুনানিতে আজ আদালতে যাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ এসএসসি পরীক্ষা থাকায় তিনি আদালতে যাবেন না বলে জানিয়েছেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। গত ১৫ জানুয়ারি এ মামলায় চার্জ গঠন সংক্রান্ত শুনানির দিন ধার্য ছিল। কিন্তু ওই দিন খালেদা জিয়ার পক্ষে সময় আবেদন মঞ্জুর করে রাজধানীর বকশিবাজারে স্থাপিত ঢাকার ৯নং বিশেষ জজ ...

নেইমারের গোলে পিএসজির জয়

স্পোর্টস ডেস্ক: ফরাসি ফুটবলের লিগ ওয়ানের শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে ভালোভাবেই এগিয়ে যাচ্ছে প্যারিস সেইন্ট-জার্মেই (পিএসজি)। শনিবার ফিরতি লেগে লিলের মাঠ থেকে ৩-০ ব্যবধানের জয় তুলে নিয়েছে উনাই এমেরির দল। এদিন দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল পেয়েছেন দারুণ ফর্মে থাকা পিএসজির ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। এর আগে লিগের প্রথম পর্বে ঘরের মাঠে লিলের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছিল পিএসজি। এদিন শুরু থেকে বলের ...

পাকিস্তানে সেনাঘাঁটিতে হামলায় ১১ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তরাঞ্চলে একটি সেনাঘাঁটিতে তালেবানের আত্মঘাতী হামলায় অন্তত ১১ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৩ জন। ডন অনলাইন জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় সোয়াত উপত্যাকার ওই সেনাঘাঁটিতে ভলিবল খেলছিলেন সেনারা। তখনোই আত্মঘাতী হামলাটি চালানো হয়। এ সময় সেখানে বেসামরিক নাগরিকও উপস্থিত ছিলেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে হামলার দায়ভার স্বীকার করেছে তেহরিক ...

সিরিয়ায় রাশিয়ান বিমান ভূপাতিত, পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় বিদ্রোহী অধ্যুষিত ইদলিব প্রদেশে রাশিয়ার একটি বিমান ভূপাতিত করা হয়েছে। এতে বিমানটির পাইলট নিহত হয়েছে। মস্কো বলছে, বিমান ভূপাতিত করার পরও পাইলট জীবিত ছিল এবং যুদ্ধ করতে গিয়ে গুলিতে নিহত হয়েছে। বিট্রিশ গণমাধ্যম বিবিসি বলেছে, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ইদলিব প্রদেশে সুখই-২৫ মডেলের ওই বিমানটি ভূপাতিত করা হয়। খবরে বলা হয়েছে, হায়াত তাহরির আল-শাম নামের একটি বিদ্রোহী সংগঠন এ ...

আফরিনে প্রতিরোধের মুখে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল আফরিনে কুর্দিবিরোধী অভিযান চালাতে গিয়ে শনিবার তীব্র প্রতিরোধের মুখে পড়েছে দেশটির সেনাবাহিনী। কুর্দি যোদ্ধাদের হামলায় গতকাল অন্তত পাঁচ সেনা সদস্য নিহত হয়েছে। এর আগে দুই সেনা নিহত হয়েছে। গত ২০ জানুয়ারি অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ১৪ জন সেনা সদস্য নিহতের ঘটনা ঘটল। অপরদিকে, অভিযানে নয় শতাধিক কুর্দি যোদ্ধাকে হত্যার দাবি করেছেন ...

লেভান্ত আবারও রুখে দিল রিয়ালকে

স্পোর্টস ডেস্ক: ফিরতি পর্বেও লেভান্তের বিপক্ষে জয়শূন্য থাকতে হলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে। লা লিগায় শনিবার রাতে লেভান্তের মাঠে ২-২ গোলে ড্র করে মাদ্রিদ। এর আগে মৌসুমের শুরুতে রিয়ালের মাঠেই জিনেদিন জিদানের দলকে ১-১ গোলে রুখে দিয়েছিল টেবিলের ১৭তম স্থানে থাকা দলটি। ম্যাচের শুরুতেই অবশ্য গোল পায় রিয়াল। ১১তম মিনিটে রিয়ালের অধিনায়ক রামোসের গোলে ১-০তে এগিয়ে যায় অতিথিরা। তবে ম্যাচের ...