স্পোর্টস ডেস্ক: চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশকে ভালোই ভুগিয়েছেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। মাত্র তিন উইকেট হারিয়েই স্কোরবোর্ডে জমা করে ফেলেছিলেন ৫০৪ রান। আজ চতুর্থ দিনের প্রথম সেশনে বাংলাদেশকে ছাড়িয়ে ৯৯ রানের লিড নিয়ে ফেলেছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে বাংলাদেশ বল হাতে চতুর্থ সাফল্যটি পেয়েছে প্রথম সেশনেই। ১০৯ রান করা রোশেন সিলভাকে সাজঘরে ফিরিয়েছেন মেহেদী হাসান মিরাজ। মধ্যাহ্নবিরতিতে যাওয়ার সময় লঙ্কানদের স্কোর : ...
সদ্য সংবাদ
খালেদা জিয়ার সভাপতিত্বে নির্বাহী কমিটির সভা শুরু
নিজস্ব প্রতিবেদক: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা শুরু হয়েছে। উত্তরার হোটেল লা মেরিডিয়ানে শনিবার বেলা ১১টা ১০ মিনিটে সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সভার শুরুতেই ২০১৬ সালের ১৯ মার্চ অনুষ্ঠিত বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের পর থেকে এখন পর্যন্ত জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বরেণ্য ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। বিএনপির যুগ্ম-মহাসচিব মাহবুব উদ্দিন খোকন শোক ...
ভারতকে ২১৭ রানের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারতীয় যুবাদের ২১৭ রানের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয় যুবারা। শনিবার মাউন্ট মানগানুইয়ে প্রথমে ব্যাট করে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৭.২ ওভারে ২১৬ রানে অল আউট হয়ে যায় জেসন সাঙ্ঘার দল। এর রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩ ওভারে ১২ রান। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং নেয় অস্ট্রেলিয়া। তবে দলীয় ৩২ রানের মাথায় ওপেনার ম্যাক্স ব্রায়ান্টকে হারায় তারা। ইশান ...
হবিগঞ্জে অস্ত্র উদ্ধারে র্যাবের অভিযান
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান এলাকায় আবারো অস্ত্র উদ্ধারে অভিযান চালিয়েছে র্যাব। সোমবার রাত থেকে এ অভিযান শুরু করে র্যাব-৯-এর সদস্যরা। এটি সাতছড়িতে র্যাবের ৫ দফা অভিযান। এ বিষয়ে আজ শনিবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে র্যাবের পক্ষ থেকে বলা হয়। র্যাব-৯ এর মিডিয়া উইংয়ের এক ক্ষুদে বার্তায় সংবাদ মাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, ...
লা মেরিডিয়েনে আসছেন বিএনপি নেতারা
নিজস্ব প্রতিবেদক: কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা। জাতীয় নির্বাহী কমিটির সভায় যোগ দিতে রাজধানীর লা মেরিডিয়েন হোটেলে সারাদেশ থেকে আসতে শুরু করেছেন বিএনপির নেতারা। আজ শনিবার সকাল থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করেছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দিক-নির্দেশক এই সভা আজ সকাল ১০টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন বিএনপির চেয়ারপারসন ...
সন্ধ্যায় শপথ নেবেন নতুন প্রধান বিচারপতি
নিজস্ব প্রতিবেদক: আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান বিচারপতি নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার দুপুরে নিয়োগ সংক্রান্ত পত্রে সই করেন তিনি। পরে তা গেজেট আকারে প্রকাশ করে আইন মন্ত্রণালয়। বাংলাদেশের ২২তম প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আজ শনিবার সন্ধ্যা ৭ টায় বঙ্গভবনে প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন তিনি। নতুন প্রধান বিচারপতিকে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি ...
ফ্রান্সে অভিবাসীদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ ৫
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের বন্দর নগরী ক্যালিয়ানে আফগান ও ইরিট্রিয়া অভিবাসীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। বিবিসি জানিয়েছে, গুরুতর আহত চারজনের বয়স ১৬ থেকে ১৮ বছরের মধ্যে। তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সরকারি আইনজীবীর দপ্তর থেকে জানানো হয়েছে, লোহার টুকরা আঘাতে আরও ১৩ জন আহত হয়েছেন। খবর পেয়ে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড কলম্ব ...
লিড নিয়েছে শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক: চতু্র্থ দিনেও সাদামাটা বোলিং চলছে। চলেছে শ্রীলঙ্কার রান উৎসব। কুশল মেন্ডিস ও ডি সিলভার বড় সেঞ্চুরি পর সেঞ্চুরি হাঁকালেন আরও একজন। তিনি রোনেশ সিলভা। গত নভেম্বরের ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে করেন অপরাজিত ৭৪। অভিষেকের পরের ম্যাচেই সেঞ্চুরি তুলে নিলেন সিলভা। গতকাল তিনি ছিলেন ৮৭ রানে অপরাজিত। আজ সকালে আস্থার সঙ্গে বাকি ১৩ রান নিয়ে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির ...
ঢাকায় আসবে না মুক্তামণি
সাতক্ষীরা প্রতিবেদক: রক্তনালীর টিউমারে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামণিকে হাসপাতাল থেকে এক মাসের ছুটিতে বাড়িতে পাঠিয়েছিলেন চিকিৎসকরা। বাড়িতে এক মাসের বেশি সময় পার হলেও ঢাকায় ফিরে যেতে চাইছে না মুক্তামণি। রোগমুক্তির ব্যাপারে হতাশ মুক্তামণি চায় বাড়িতে থেকেই কষ্ট করবে সে। শুক্রবার এসব কথা জানান মুক্তামণির বাবা ইব্রাহিম হোসেন। সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ কামারবায়সা গ্রামের বাড়িতে সঙ্গে কথা হয় মুক্তামণিরও। হতাশার পাশাপাশি তার ঢাকায় ...
চার ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১টি জেলার মানুষের প্রবেশের অন্যতম পথ হচ্ছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ। ঘন কুয়াশার কারণে ৪ ঘণ্টা এ নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় তা স্বাভাবিক হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে এ নৌপথে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে ভোর ৫টা দিকে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। তাই দুর্ঘটনা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর