১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:৩১

সদ্য সংবাদ

বাড়ল মিনিকেট চালের দাম

নিজস্ব প্রতিবেদক: নতুন করে সব ধরনের মিনিকেট চাল কেজিতে ১ টাকা করে বেড়েছে। এরই মধ্যে এর প্রভাব খুচরা বাজারে পড়েছে। পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন, ধানের মৌসুম শেষ হওয়া এবং হাওরে বন্যায় ধানের উৎপাদন কম হওয়ায় বাজারে ধান সংকট রয়েছে। তাই মিনিকেট চালের দাম বেড়েছে। এদিকে সবজির দামও কমেনি। বাজারে বেশিরভাগ সবজিই বাড়তি দামে বিক্রি হচ্ছে। তবে মাছ, মাংসে বিরাজ করছে স্বস্তি। ...

বাংলাদেশি হত্যায় ব্রিটিশ নাগরিকের ৪৩ বছরের জেল

আন্তর্জাতিক ডেস্ক: লন্ডনের মসজিদের কাছে মুসল্লিদের ওপর ভ্যান চালিয়ে বাংলাদেশিকে হত্যার দায়ে অভিযুক্ত ব্রিটিশ নাগরিককে ৪৩ বছর কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের একটি আদালত। খবর বিবিসি। সাজা অনুযায়ী কার্ডিফের বাসিন্দা ৪৮ বছর বয়সী ড্যারেন ওসবর্নকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে। গত বছরের ১৯ জুন উত্তর লন্ডনের ফিন্সবুরি পার্কে মসজিদের কাছে মুসল্লিদের ভিড়ে গাড়ি উঠিয়ে দেয় ওসবর্ন। এতে ৫১ বছর বয়সী বাংলাদেশি মুকাররম ...

স্বাধীনভাবে রায় দেয়ার ক্ষমতা বিচারকদের নেই : খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: কোনো মামলার রায় স্বাধীনভাবে দেয়ার ক্ষমতা বিচারকদের নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার বেলা ১২ টার দিকে রাজধানীর হোটেল লা মেরিডিয়েনে অনুষ্ঠিত দলের নির্বাহী কমিটির সভায় তিনি এ মন্তব্য করেন। খালেদা জিয়া বলেন, দেশে এখন স্বাধীনভাবে রায় দেয়ার ক্ষমতা বিচারকদের নেই। একজন বিচারক একটি মামলায় স্বাধীনভাবে রায় দিয়েছিলেন। পরে তাকে দেশ ছাড়তে হয়েছে। তিনি ...

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কি.মি. যানজট

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় থেকে টাঙ্গাইলের মির্জাপুর এবং সফিপুর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার ভোর থেকে এ যানজট অব্যাহত রয়েছে। প্রায় ২০কিলোমিটার এলাকায় যানজটের কারণে মহাসড়কে চলাচলকারী যানবাহন ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছেন। জামালপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের হেলপার কামাল উদ্দিন জানান, যমুনা সেতু অতিক্রম করার পর থেকে যানজটের কবলে পড়েন তারা। টাঙ্গাইলের ...

কুড়িগ্রামে ভারতীয় ৬ গরু আটক

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ফুলমতি সীমান্ত থেকে পাচার হওয়ার সময় ভারতীয় ৬টি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। বিজিবি সূত্র জানায়, শনিবার সকালে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ শিমুলবাড়ী কোম্পানির গোড়কমন্ডল বিওপির হাবিলদার সোলায়মন গোপন সংবাদের ভিত্তিতে ফুলমতি সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৩১ এর ৫০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে অবস্থান নেন। এ সময় ভারত থেকে আনা ৬টি গরু ...

৫ ফেব্রুয়ারি সিলেট যাচ্ছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী ৫ ফেব্রুয়ারি সিলেটে যাচ্ছেন। ওই দিন সড়ক পথে তিনি ঢাকা থেকে সিলেট যাবেন। সিলেটে একদিন অবস্থানের পর ৬ ফেব্রুয়ারি আবার সড়ক পথেই ঢাকা ফিরে আসবেন। আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায়ের পূর্বে সিলেটের হযরত শাহজালাল (র.) এবং শাহপরান (র.) মাজার জিয়ারত করতে তিনি সেখানে যাবেন। বিএনপির নির্ভরযোগ্য একটি সূত্র এ ...

কিংবদন্তিদের নামের পাশে কোহলি

স্পোর্টস ডেস্ক: কিংবদন্তিরা প্রতি প্রজন্মে আসেন না। তাঁদের বিদায়ের পরই বোঝা যায়, তাঁদের প্রয়োজনীয়তা কতখানি ছিল। ক্রিকেটে এ ব্যাপারটা সবচেয়ে বেশি পরিলক্ষিত। কালেভদ্রে আসেন একজন কিংবদন্তি এবং নিজের যোগ্যতায় দেশকে নিয়ে যান অনন্য উচ্চতায়। ডন ব্রাডম্যান, ব্রায়ান লারা, শচীন টেন্ডুলকার, কুমার সাঙ্গাকারাদের বিদায়ের পর এখনো তাঁদের জায়গায় বসানোর মতো তেমন কাউকে পায়নি ক্রিকেট দুনিয়া। শচীন টেন্ডুলকারের বিদায়ের পর কে ভেবেছিল, ...

জার্মানির মসজিদে মাইকে আজান নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির উত্তর-পশ্চিমের একটি মসজিদে জুমার নামাজের জন্য মাইক কিংবা লাউড স্পিকারে আজান দেওয়া নিষিদ্ধ করেছে স্থানীয় একটি আদালত। মসজিদ থেকে প্রায় এক কিলোমিটার দূরে বসবাসরত এক খ্রিস্টান দম্পতির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা দেয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জেলসেনক্রিসেন প্রশাসনিক আদালত দেখেছে যে, ২০১৩ সালে ওয়ের-এরকেন্সচবিক শহরের মুসলমানদের করা আবেদন (মসজিদ সংক্রান্ত) যথাযথভাবে খতিয়ে দেখা ...

লা মেরিডিয়েনের সামনে থেকে বিএনপির ৪ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সভাস্থল রাজধানীর হোটেল লা মেরিডিয়েনের সামনে দলটির ৪ নেতাকর্মীকে আটকের খবর পাওয়া গেছে। শনিবার বেলা ১১টার দিকে তাদেরকে আটক করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে আটকৃতদের নাম ও আটকের কারণ জানা যায়নি। দৈনিকদেশজনতা/ আই সি

ভারতে তুষার ধসে ৩ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জম্মু-কাশ্মীরে তুষার ধসে ৩ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১ সেনা। শুক্রবার শেষ বিকেলে এ ঘঠনা ঘটে। জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচিল সেক্টরে সোনাপান্দি গলিতে ভারতীয় সেনাবাহিনীর ২১ নম্বর রাজপুর রেজিমেন্টের সেনা ছাউনির উপর আছড়ে পড়ে তুষার ধস। চার সেনা নিখোঁজের পরই সেখানে রওনা দেয় উদ্ধারকারী দল। ঘটনাস্থলেই একজনকে মৃত অবস্থায় উদ্ধার হয়। বাকি দুই সেনা মারা ...