২৬শে এপ্রিল, ২০২৬ ইং | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৮:০০

ভারতে তুষার ধসে ৩ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের জম্মু-কাশ্মীরে তুষার ধসে ৩ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১ সেনা। শুক্রবার শেষ বিকেলে এ ঘঠনা ঘটে। জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচিল সেক্টরে সোনাপান্দি গলিতে ভারতীয় সেনাবাহিনীর ২১ নম্বর রাজপুর রেজিমেন্টের সেনা ছাউনির উপর আছড়ে পড়ে তুষার ধস।
চার সেনা নিখোঁজের পরই সেখানে রওনা দেয় উদ্ধারকারী দল। ঘটনাস্থলেই একজনকে মৃত অবস্থায় উদ্ধার হয়। বাকি দুই সেনা মারা যান শ্রীনগরের বাদামিবাগ সামরিক হাসপাতালে। নিহত সেনা সদস্যরা হলেন- হাবিলদার কমলেশ কুমার, নায়েক বলবীর এবং সেপাই রাজিন্দর। গুরুতর আহত অবস্থায় সেনা সদস্য বিপিন হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে ওই তুষার ধসে আরো সেনা নিখোঁজ রয়েছেন কিনা তার তল্লাশি শুরু হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ৩, ২০১৮ ১২:১০ অপরাহ্ণ