১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:৪৫

সদ্য সংবাদ

কুমিল্লায় সাড়ে ৩৮ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

কুমিল্লা প্রতিবেদক: কুমিল্লায় সাড়ে ৩৮ কোটি টাকার মাদক ধ্বংস করা হয়েছে। বিজিবি’র আয়োজনে আজ শনিবার দুপুরে নগরীর কুমিল্লা টাউন হল মাঠে গত ৬ মাসে উদ্ধারকৃত বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এর আগে টাউনহল মাঠে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মঞ্চে গণসচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ...

রাবির দশম সমাবর্তন ২৪ মার্চ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১০ম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৪ মার্চ। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা সমবর্তনের বিষয়টি নিশ্চিত করেন। তবে সমাবর্তন বক্তা ও অতিথি এখনও ঠিক হয়নি বলে জানান তিনি। অধ্যাপক সাহা বলেন, এবার ৬ হাজার ৯ জন শিক্ষার্থী সমাবর্তনে অংশগ্রহনের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে ...

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার উত্তরার হোটেল লা মেরিডিয়ানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় দেয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে ইঙ্গিত করে খালেদা জিয়া বলেন, ‘নিম্ন আদালত সরকারের পুরো কব্জায়। কতটা কব্জায় তারাই ভালো বলতে পারবেন। তবে এটা সত্য, সঠিক রায় দেয়ার ক্ষমতা এখন ...

৯ বছরে ১২ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পত্রপত্রিকা ও আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী গত ৯ বছরে ১২ হাজার ৮৫০ জনের বেশি নেতা-কর্মী রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন । আজ শনিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত জাতীয় নির্বাহী কমিটির সভায় সাংগঠনিক প্রতিবেদনে এ তথ্য দিয়েছেন ফখরুল। তিনি বলেন, ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অসংখ্য নেতাকর্মীদের গুম করা ...

একাদশ সংসদ নির্বাচনে সরকারকে খালেদা জিয়ার ৬ শর্ত

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সরকারকে ৬টি শর্ত দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার দুপুরে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় খালেদা জিয়া এ শর্ত তুলে ধরেন। খালেদা জিয়া বলেন, মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তন হতে হবে নির্বাচনের মাধ্যমে। নির্বাচনে অংশ নিতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রীর দেওয়া শর্তগুলো হলো: * ভোট হতে ...

খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার পরিচচয় জানা যায়নি। শনিবার সকাল ৮টার দিকে খাপাড়া লোটাস কামাল বিল্ডিং সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) এএসআই মো. রবিউল্লাহ জানান, জামালপুরগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে ওই ব্যক্তির মারা যান। তার বয়স আনুমানিক ৬৫ ...

বিএনপি নির্বাচনে না আসলে নিবন্ধন বাতিল হবে: কাদের

নিজস্ব প্রতিবেদক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সব গণতান্ত্রিক দেশের মতোই এদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশে আলাদা ব্যবস্থা কেন করবো। নির্বাচনকালীন সরকার ছোট আকারে হবে, তখন মন্ত্রিপরিষদ এখানের চেয়ে কমে যাবে। আইন প্রয়োগকারী সংস্থা চলে যাবে নির্বাচন কমিশনের অধীন, তারা (বিএনপি) ভয় পাচ্ছে কেন, তাদের নির্বাচনে আসতে হবে। যদি নির্বাচনে না আসে তাদের নিবন্ধন বাতিল হয়ে যাবে। শনিবার বেলা ...

রানের পাহাড় গড়ছে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক: প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৫১৩ রানের জবাবে রানের পাহাড় গড়ছে শ্রীলঙ্কা। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত তাদের সংগ্রহ দাঁড়িয়েছে চার উইকেটে ৬১২ রান। আজ সেঞ্চুরি সেঞ্চুরি করেছেন রোশান সিলভা। আর মধ্যাহ্ন বিরতির পরপর দিনেশ চান্দিমাল ৮৭ রান করে আউট হয়েছেন। শনিবার সকালে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে ফের প্রথম ইনিংসে ব্যাটিং শুরু করে শ্রীলঙ্কা। তিন উইকেটে ৫০৪ রান নিয়ে প্রথম দিন ...

মিয়ানমার-সিরিয়ায় অস্ত্র রফতানি করছে উত্তর কোরিয়া: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কয়লা রফতানি করে গত বছর প্রায় ২০ কোটি ডলার আয় করেছে উত্তর কোরিয়া। এ ছাড়া মিয়ানমার ও সিরিয়ায় যুদ্ধাস্ত্র রফতানি করছে পিয়ংইয়ং। জাতিসংঘের একটি স্বাধীন পর্যবেক্ষক দল তাদের প্রতিবেদনে এমন তথ্য উল্লেখ করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়েছে, শুক্রবার হাতে আসা ওই প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার কয়লা রফতানির ওপর জাতিসংঘের ...

সোনালী ব্যাংকের খেলাপি ঋণের জন্য সরকার দায়ী: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সরকারি কাজের জন্য আমরা সরকারি ব্যাংকগুলোকে চাপাচাপি করি, সোনালী ব্যাংক এদের মধ্যে সবার আগে। সোনালী ব্যাংকের খেলাপি ঋণের জন্য সরকার দায়ী। শনিবার সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে (আইডিইবি) সোনালী ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, সোনালী ব্যাংককে ঘুরে দাঁড়ানোর জন্য ঋণ বিতরণের আগে ভালোভাবে ...