২৭শে মে, ২০২৬ ইং | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:০৩

খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার পরিচচয় জানা যায়নি। শনিবার সকাল ৮টার দিকে খাপাড়া লোটাস কামাল বিল্ডিং সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) এএসআই মো. রবিউল্লাহ জানান, জামালপুরগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে ওই ব্যক্তির মারা যান। তার বয়স আনুমানিক ৬৫ বছর। তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ৩, ২০১৮ ২:০০ অপরাহ্ণ